Exams Study Jobs Teachers Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৮

General Knowledge 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৮ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন প্রণালি এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে?

ক) জিব্রাল্টার প্রণালি
খ) বসফরাস প্রণালি
গ) বাবেল-মান্দেব প্রণালি
ঘ) বেরিং প্রণালি
উত্তর: বাবেল-মান্দেব প্রণালি
ব্যাখ্যা: এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মান্দেব প্রণালি। এই প্রণালির মাধ্যমে যুক্ত হয়েছে এডেন উপসাগর ও লোহিত সাগর।

2. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?

ক) চীন
খ) জার্মানি
গ) শ্রীলংকা
ঘ) বাংলাদেশ
উত্তর: চীন
ব্যাখ্যা: স্ট্যাটিসটা কর্তৃক প্রকাশিত 'ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজারস ইন দ্য ওয়ার্ল্ড' (ফেব্রুয়ারি ২০২৫) প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশ চীন।

3. জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ 'অদম্য ২৪' নির্মাণ করা হয়েছে-?

ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ) রংপুর বিশ্ববিদ্যালয়ে
ঘ) জুলাই স্মৃতি জাদুঘরে
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ 'অদম্য ২৪' ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের সামনে নির্মাণ করা হয়েছে।

4. ASEAN-ভুক্ত দেশ নয় কোনটি?

ক) শ্রীলংকা
খ) ফিলিপাইন
গ) ভিয়েতনাম
ঘ) থাইল্যান্ড
উত্তর: শ্রীলংকা
ব্যাখ্যা: ৮ আগস্ট ১৯৬৭ আঞ্চলিক অর্থনৈতিক জোেট Association of Southeast Asian Nations (ASEAN) প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ১১টি।

5. বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি?

ক) যুক্তরাষ্ট্র
খ) সৌদি আরব
গ) রাশিয়া
ঘ) কানাডা
উত্তর: যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: বর্তমানে খনিজ তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ দেশ যথাক্রমে সৌদি আরব ও রাশিয়া।

6. সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত?

ক) ইয়েমেন
খ) মিশর
গ) সিরিয়া
ঘ) সৌদি আরব
উত্তর: মিশর
ব্যাখ্যা: সিনাই উপদ্বীপ মিশরে অবস্থিত। এটি একটি ত্রিভুজাকার অঞ্চল, যা উত্তরে ভূমধ্যসাগর এবং দক্ষিণে লোহিত সাগর দ্বারা বেষ্টিত।

7. সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে?

ক) ১৯(৩)
খ) ১১(২)
গ) ১২(৩)
ঘ) ১৩(৫)
উত্তর: ১৯(৩)
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২য় ভাগে ১৯(৩)নং অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

8. ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি?

ক) পোল্যান্ড
খ) আলবেনিয়া
গ) ক্রোয়েশিয়া
ঘ) বেলারুশ
উত্তর: বেলারুশ
ব্যাখ্যা: স্থলবেষ্টিত দেশ বলতে এমন দেশকে বোঝানো হয়, যার সাথে সমুদ্রের কোনো উপকূলরেখা নেই এবং এটি সম্পূর্ণরূপে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত।

9. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) লন্ডন
খ) রোম
গ) ব্রাসেলস
ঘ) প্যারিস
উত্তর: ব্রাসেলস
ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়ন একটি আঞ্চলিক রাজনৈতিক জোট, যার আত্মপ্রকাশ ঘটে ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে। সংস্থাটির সদস্য ২৭টি।

10. বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হলো-

ক) জারগোস
খ) জাওয়ার
গ) জাগরোস
ঘ) লাগোল
উত্তর: জাগরোস
ব্যাখ্যা: বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জাগরোস। এটি ইরানের তৈরি একটি সিগন্যালস ইন্টেলিজেন্স (SIGINT) জাহাজ, যা ২০২৫ সালের জানুয়ারিতে উন্মোচন করা হয়।

11. তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

ক) চীন
খ) বাংলাদেশ
গ) ভিয়েতনাম
ঘ) ভারত
উত্তর: চীন
ব্যাখ্যা: ২০২৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক প্রকাশিত World Trade Statistics: Key Insights and Trends in 2024 অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন।

12. বাংলাদেশ রেলওয়েকে প্রশাসনিক কাজের সুবিধার্থে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?

ক) ১টি
খ) ৪টি
গ) ২টি
ঘ) ৫টি
উত্তর: ২টি
ব্যাখ্যা: বাংলাদেশ রেলওয়েকে প্রশাসনিক কাজের সুবিধার্থে দুটি অঞ্চলে (পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল) ভাগ করা হয়েছে। পূর্ব ও পশ্চিম অঞ্চলের সদর দপ্তর যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী।

13. সম্রাট বাবরের সমাধি কোথায় অবস্থিত?

ক) ইয়াঙ্গুন
খ) সিকান্দ্রা
গ) কাবুল
ঘ) আগ্রা
উত্তর: ইয়াঙ্গুন
ব্যাখ্যা: মুঘল সম্রাট বাবর ১৫৩০ খ্রিষ্টাব্দের ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার সমাধি আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত।

14. ১ নটিক্যাল মাইল = কত ফুট?

ক) ৬০৫০ ফুট
খ) ৬০০০ ফুট
গ) ৬০৮০ ফুট
ঘ) ৭০৫০ ফুট
উত্তর: ৬০৮০ ফুট
ব্যাখ্যা: ১ নটিক্যাল মাইল = ৬০৭৬.১২ ফুট (আন্তর্জাতিক) ১ নটিক্যাল মাইল = ৬০৮০ ফুট (প্রচলিত)।

15. সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে?

ক) নেপচুন
খ) শনি
গ) বৃহস্পতিঘ
ঘ) ইউরেনাস
উত্তর: শনি
ব্যাখ্যা: সৌরজগতে শনি গ্রহের সর্বাধিক ২৭৪টি উপগ্রহের সন্ধান পাওয়া যায়।

16. প্রাচীনকালে সমতট বলতে বোঝানো হতো কোন অঞ্চলকে?

ক) কুমিল্লা ও লক্ষ্মীপুর
খ) ফরিদপুর ও বরিশাল
গ) কুমিল্লা ও নোয়াখালী
ঘ) সিলেট ও কুমিল্লা
উত্তর: কুমিল্লা ও নোয়াখালী
ব্যাখ্যা: প্রাচীন বাংলায় 'সমতট' জনপদ বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল।

17. ইউরোপ থেকে সর্বপ্রথম বাংলায় আগমন করে-

ক) ইংরেজ
খ) জার্মান
গ) ডাচ
ঘ) পর্তুগিজ
উত্তর: পর্তুগিজ
ব্যাখ্যা: ১৫৩৬ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান মাহমুদ শাহ শের শাহের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্যের আশায় চট্টগ্রাম ও সপ্তগ্রামে (হুগলি) বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন।

18. রাজবংশী' নামক আদিবাসীরা বাস করে কোন জেলায়?

ক) দিনাজপুর
খ) রংপুর
গ) সিলেট
ঘ) ময়মনসিংহ
উত্তর: রংপুর
ব্যাখ্যা: বাংলাদেশে রাজবংশী নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধানত রংপুর ও রাজশাহী অঞ্চলে বাস করে।

19. স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কীসের ছবি ছিল?

ক) কেন্দ্রীয় শহিদ মিনার
খ) শাপলা ফুল
গ) দোয়েল পাখি
ঘ) ষাটগম্বুজ মসজিদ
উত্তর: কেন্দ্রীয় শহিদ মিনার
ব্যাখ্যা: স্বাধীনতার পর ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে শহিদ মিনারের ছবি ছিল।

20. CIRDAP-এর সদর দপ্তর কোথায়?

ক) নয়াদিল্লিখ
খ) ঢাকা
গ) ব্যাংকক
ঘ) ম্যানিলা
উত্তর: ঢাকা
ব্যাখ্যা: CIRDAP-এর সদর দপ্তর ঢাকার চামেলি বা চামেরি হাউজে অবস্থিত।

21. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?

ক) হুমায়ুন
খ) বাবর
গ) জাহাঙ্গীর
ঘ) আকবর
উত্তর: হুমায়ুন
ব্যাখ্যা: মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'।

22. ভাসানচর' রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র কোন জেলায় অবস্থিত?

ক) কক্সবাজার
খ) চট্টগ্রাম
গ) নোয়াখালী
ঘ) লক্ষ্মীপুর
উত্তর: নোয়াখালী
ব্যাখ্যা: 'ভাসানচর' মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরে জেগে উঠা বাংলাদেশের একটি ছোট দ্বীপ, যা নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার অন্তর্ভুক্ত।

23. গুলট্রাম' কোন দেশের মুদ্রা?

ক) নরওয়ে
খ) ভুটান
গ) উজবেকিস্তান
ঘ) নামিবিয়া
উত্তর: ভুটান
ব্যাখ্যা: ভুটানের মুদ্রার নাম গুলট্রাম। অন্যদিকে, নরওয়ে, উজবেকিস্তান ও নামিবিয়ার মুদ্রার নাম যথাক্রমে ক্রোন, সোম ও নামিবিয়ান ডলার।

24. বঙ্গভঙ্গ' রদ হয় কোন সনে?

ক) ১৯১৬
খ) ১৯০৫
গ) ১৯২০
ঘ) ১৯১১
উত্তর: ১৯১১
ব্যাখ্যা: শাসনকার্যের সুবিধার্থে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করা হয়। পরবর্তীতে হিন্দু জাতীয়তাবাদীদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে ১২ ডিসেম্বর ১৯১১ রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে বঙ্গবিভাগ রদের ঘোষণা দেন।

25. কোনটি EU-ভুক্ত দেশ নয়?

ক) ফ্রান্স
খ) ইতালি
গ) যুক্তরাজ্য
ঘ) পোল্যান্ড
উত্তর: যুক্তরাজ্য
ব্যাখ্যা: ৩১ জানুয়ারি ২০২০ যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগ করে। উল্লেখ্য, EU-এর বর্তমান সদস্য দেশ ২৭টি।

26. কোনটি ASEAN-ভুক্ত দেশ নয়?

ক) ভিয়েতনাম
খ) তাইওয়ান
গ) ফিলিপাইন
ঘ) থাইল্যান্ড
উত্তর: তাইওয়ান
ব্যাখ্যা: ASEAN (Association of Southeast Asian Nations) প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট ১৯৬৭। এর সদস্য সংখ্যা ১১টি দেশ। দেশগুলো হলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর।

27. সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?

ক) যমুনা নদীতে
খ) মেঘনা নদীতে
গ) বঙ্গোপসাগরে
ঘ) প্রশান্ত মহাসাগরে
উত্তর: বঙ্গোপসাগরে
ব্যাখ্যা: সোয়াচ অব নো গ্রাউন্ড বা গঙ্গা খাদ বঙ্গোপসাগরে অবস্থিত। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে প্রায় ১৪ কিলোমিটার চওড়া একটি সমুদ্র উপত্যকা।

28. বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায়?

ক) সিলেট
খ) মৌলভীবাজার
গ) হবিগঞ্জ
ঘ) পঞ্চগড়
উত্তর: মৌলভীবাজার
ব্যাখ্যা: বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুসারে, মৌলভীবাজার জেলায় সর্বাধিক ৯০টি নিবন্ধিত চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক ২৫টি চা বাগান রয়েছে হবিগঞ্জে।

29. মাতামুহুরী' নদী কোথা হতে উৎপন্ন হয়েছে?

ক) লামার মাইভার পর্বত
খ) খাগড়াছড়ির বদনাতলী পর্বত
গ) আসামের লুসাই পাহাড়
ঘ) ত্রিপুরার লালমাই পর্বত
উত্তর: লামার মাইভার পর্বত
ব্যাখ্যা: মাতামুহুরী নদী মূলত বাংলাদেশের বান্দরবান জেলার লামা উপজেলার মাইভার পর্বত থেকে উৎপন্ন হয়েছে।

30. সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে?

ক) ১১৫
খ) ১১৭
গ) ১১৮
ঘ) ১২২
উত্তর: ১১৮
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন গঠনের বিধান রাখা হয়েছে ১১৮ নং অনুচ্ছেদে। আর ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ গঠন সম্পর্কে বলা হয়েছে।

31. কোন রপ্তানি খাত হতে বাংলাদেশ বেশি আয় করে?

ক) তৈরি পোশাক
খ) পাটজাত পণ্য
গ) চিংড়ি
ঘ) জাহাজ শিল্প
উত্তর: তৈরি পোশাক
ব্যাখ্যা: রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুসারে, ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ের ৮১.৪৬% আসে তৈরি পোশাক খাত থেকে।

32. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক) লাইবেরিয়া
খ) হাইতি
গ) নামিবিয়া
ঘ) সিয়েরালিওন
উত্তর: সিয়েরালিওন
ব্যাখ্যা: তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাঙালি সেনাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের ১২ ডিসেম্বর, বাংলাকে সিয়েরা লিওনের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেন।

33. জুলিও কুরি' একজন বিশ্ববিখ্যাত-

ক) সাহিত্যিক
খ) কবি
গ) বৈজ্ঞানিক
ঘ) শিল্পী
উত্তর: বৈজ্ঞানিক
ব্যাখ্যা: জঁ ফ্রেডেরিক জুলিও কুরি একজন ফরাসি পদার্থবিদ ও বিজ্ঞানী। তিনি ১৯৩৫ সালে রসায়নে নোবেল লাভ করেন।

34. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির দেশ-

ক) আয়ারল্যান্ড
খ) ফ্রান্স
গ) জাপান
ঘ) ইংল্যান্ড
উত্তর: ইংল্যান্ড
ব্যাখ্যা: অ্যাখ্যা বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি হিসেবে ১৯৭৮ সালে IVF (In Vitro Fertilization) পদ্ধতিতে ইংল্যান্ডের ওল্ডহ্যাম হাসপাতালে জন্ম নেয় লুইস জয় ব্রাউন।

35. বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

ক) লালমনিরহাট
খ) পঞ্চগড়
গ) ঠাকুরগাঁও
ঘ) দিনাজপুর
উত্তর: লালমনিরহাট
ব্যাখ্যা: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুড়িমারি স্থলবন্দর অবস্থিত।

36. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?

ক) বান কি মুন
খ) কফি আনান
গ) ড. ইউনূস
ঘ) অ্যান্তোনিও গুতেরেস
উত্তর: অ্যান্তোনিও গুতেরেস
ব্যাখ্যা: জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতেরেস।

37. বাংলাদেশ মেট্রোরেল তত্ত্বাবধান করছে কোন সংস্থা?

ক) রেলপথ মন্ত্রণালয়
খ) বাংলাদেশ রেলওয়ে
গ) সেতু কর্তৃপক্ষ
ঘ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
উত্তর: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
ব্যাখ্যা: বাংলাদেশ মেট্রোরেলের তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।

38. Geography' শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ক) মসকনি
খ) ইরাটোসথেনিস
গ) অ্যাকারাস্যান
ঘ) সিসি পার্ক
উত্তর: ইরাটোসথেনিস
ব্যাখ্যা: 'Geography' শব্দটি প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রিক পণ্ডিত ও গণিতবিদ ইরাটোসথেনিস। তাকে ভূগোলের জনক বলা হয়।

39. বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

ক) মাওলানা কেরামত আলী
খ) পীর মুহসীনুদ্দীন
গ) হাজী শরীয়তুল্লাহ
ঘ) শাহ ওলিউল্লাহ
উত্তর: হাজী শরীয়তুল্লাহ
ব্যাখ্যা: মুসলমানদের ফরজ কাজসমূহ পালনে উদ্বুদ্ধ করার আন্দোলনই ফরায়েজী আন্দোলন, যার নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ এবং তার মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তার একমাত্র পুত্র দুদু মিয়া।

40. প্রথম কোন মুসলিম বাংলা জয় করেন?

ক) বখতিয়ার খলজি
খ) শিরান খলজি
গ) হুসেন শাহ
ঘ) ইলিয়াস শাহ
উত্তর: বখতিয়ার খলজি
ব্যাখ্যা: ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন।

41. আসিয়ান (ASEAN)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) সিঙ্গাপুর
খ) জাকার্তা
গ) ম্যানিলা
ঘ) দিল্লি
উত্তর: জাকার্তা
ব্যাখ্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি রাষ্ট্র নিয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক জোট আসিয়ান ১৯৬৭ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।

42. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?

ক) একুশে পদক
খ) স্বাধীনতা পদক
গ) বাংলা একাডেমী পদক
ঘ) কোনোটিই নয়
উত্তর: স্বাধীনতা পদক
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম স্বাধীনতা পদক। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই পদক প্রদান করা হয়ে আসছে।

43. যুক্তরাষ্ট্রে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন-

ক) ১৯৩১ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৮৯৩ সালে
ঘ) ১৯০২ সালে
উত্তর: ১৯২০ সালে
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নারীরা ১৯২০ সালে সংবিধানের ১৯তম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার লাভ করেন।

44. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ) এ.কে. ফজলুল হক
গ) আবুল হাসেম
ঘ) চৌধুরী খালেকুজ্জামান
উত্তর: এ.কে. ফজলুল হক
ব্যাখ্যা: ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে 'লাহোর প্রস্তাব' উপস্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক।

45. বেলফোর ঘোষণা' কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত?

ক) কসোভো
খ) পাকিস্তান
গ) কিউবা
ঘ) ইসরাইল
উত্তর: ইসরাইল
ব্যাখ্যা: ১৯১৭ সালে বেলফোর ঘোষণায় ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর ইহুদিদের জন্য একটি স্থায়ী আবাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

46. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?

ক) চট্টগ্রাম
খ) রাজশাহী
গ) সাভার
ঘ) সিলেট
উত্তর: সাভার
ব্যাখ্যা: বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার ঢাকার সাভারে অবস্থিত। ১৯৫৯-৬০ সালে প্রতিষ্ঠিত খামারটি বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে।

47. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?

ক) ঠাকুরগাঁও
খ) নীলফামারী
গ) কুড়িগ্রাম
ঘ) পঞ্চগড়
উত্তর: পঞ্চগড়
ব্যাখ্যা: বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে সর্বউত্তরের জেলা পঞ্চগড় (উপজেলা তেঁতুলিয়া)। দেশের সর্বউত্তরের স্থান হলো পঞ্চগড় জেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত।

48. ইরানের রাজধানী কোনটি?

ক) তেহরান
খ) ইস্তানবুল
গ) ইসলামাবাদ
ঘ) বাগদাদ
উত্তর: তেহরান
ব্যাখ্যা: ইরানের রাজধানী হলো তেহরান। অন্যদিকে ইরাক, পাকিস্তান ও তুরস্কের রাজধানী যথাক্রমে বাগদাদ, ইসলামাবাদ ও ইস্তানবুল।

49. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

ক) ১৪
খ)
গ) ১১
ঘ)
উত্তর: ১১
ব্যাখ্যা: স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

50. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:
ব্যাখ্যা: জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর অফিসিয়াল ভাষা ৬টি। যথা- ইংরেজি, ফারসি, রাশিয়ান, স্প্যানিশ, চীনা ও আরবি।

আশা করি মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৮ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট