Exams Study Jobs Teachers Students

সাধারণ জ্ঞান (৯০ দিনের জার্নি)-০১

General Knowledge 20 Questions By University of Rajshahi

সাধারণ জ্ঞান (৯০ দিনের জার্নি)-০১ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?

ক) ১৫১ টি
খ) ১৫২ টি
গ) ১৫৩ টি
ঘ) ১৫০টি
উত্তর: ১৫৩ টি
ব্যাখ্যা: বাংলাদেশর সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২। যাতে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশর সংবিধান এখন পর্যন্ত ১৭বার সংশোধন করা হয়েছে।

2. বাংলাদেশের জতীয় দিবস কবে?

ক) ২৬ মার্চ
খ) ২১ ফেব্রুয়ারি
গ) ৭ মার্চ
ঘ) ১৬ ডিসেম্বর
উত্তর: ২৬ মার্চ

3. বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে?

ক) ১৮ বার
খ) ১৬ বার
গ) ১৯ বার
ঘ) ১৭ বার
উত্তর: ১৭ বার
ব্যাখ্যা: বাংলাদেশর সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২। যাতে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশর সংবিধান এখন পর্যন্ত ১৭বার সংশোধন করা হয়েছে।

4. একক বন হিসাবে বাংলাদেশের বৃহত্তর বন কোনটি?

ক) শালবন
খ) সুন্দরবন
গ) ভাওয়াল গড়
ঘ) রাতারগুল
উত্তর: সুন্দরবন
ব্যাখ্যা: বাংলাদেশের ৫টি জেলা জুড়ে সুন্দরবন অবস্থিত।যা এককভাবে বাংলাদেশের বৃহত্তর বন।

5. কোন বিভাগে সর্বাধিক জেলা রয়েছে?

ক) চট্টগ্রাম
খ) খুলনা
গ) রাজশাহী
ঘ) ঢাকা
উত্তর: ঢাকা
ব্যাখ্যা: ঢাকা বিভাগ মোট ১৩টি জেলার সমন্বয়ে গঠিত।

6. দূরপ্রাচ্যর দেশ কোনটি?

ক) জাপান
খ) ফিলিপাইন
গ) নেপাল
ঘ) ইরান
উত্তর: জাপান
ব্যাখ্যা: দূরপ্রাচ্যর দেশ মোট ৫টি। যথা: চীন,জাপান,মঙ্গলিয়া,দ. কোরিয়া ও উ.কোরিয়া।

7. ASEAN এর বর্তমান সদস্য সংখ্যা কত?(২০২৬)

ক) ১০ টি
খ) ১১ টি
গ) ১২ টি
ঘ) ০৯ টি
উত্তর: ১১ টি
ব্যাখ্যা: ১১তম সদস্য পূব তিমুর।

8. ASEAN কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৭৭
খ) ১৯৯১
গ) ১৯৯৩
ঘ) ১৯৬৭
উত্তর: ১৯৬৭
ব্যাখ্যা: আসিয়ান ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। যার মোট সদস্য সংখ্যা ১১ টি।

9. ইরানের রাজধানীর নাম কী?

ক) তেল আবিব
খ) তেহরান
গ) তালিব
ঘ) তুর্কিয়া
উত্তর: তেহরান

10. এশিয়া মহাদেশর মোট স্বাধীন দেশের সংখ্যা কতটি?

ক) ৪৮ টি
খ) ৫৪ টি
গ) ৪৬ টি
ঘ) ৪৪ টি
উত্তর: ৪৪ টি

11. বাংলাদেশ জাতিসংঘের কততম দেশ?

ক) ১৩৬ তম
খ) ১২৯ তম
গ) ৯৫ তম
ঘ) ১৩৮ তম
উত্তর: ১৩৬ তম

12. বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?

ক) বটগাছ
খ) সুন্দরী বৃক্ষ
গ) গরান
ঘ) আমগাছ
উত্তর: আমগাছ
ব্যাখ্যা: ২০১০ সাল থেকে বাংলাদেশের জাতীয় বৃক্ষ আমগাছ।

13. খুলনা বিভাগে কতটি জেলার অবস্থান?

ক) ১১ টি
খ) ৮ টি
গ) ১০টি
ঘ) ১৩ টি
উত্তর: ১০টি

14. সুন্দরবন কতটি দেশ জুড়ে বিস্তৃত?

ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) ৪ টি
উত্তর: ২ টি

15. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি?

ক) নাগরিকত্ব
খ) বাংলা ভাষা
গ) রাজধানী
ঘ) পররাষ্ট্র
উত্তর: রাজধানী

16. নিচের কোনটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?

ক) স্পেন
খ) পাপুয়া নিউগিনি
গ) ইসরায়েল
ঘ) সিচেলিস
উত্তর: সিচেলিস
ব্যাখ্যা: আফ্রিকা মহাদেশে মোট ৫৪ টি স্বাধীন দেশ রয়েছে।

17. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি?

ক) ৬ টি
খ) ৭ টি
গ) ৫ টি
ঘ) ৮ টি
উত্তর: ৬ টি

18. জাতিসংঘের ভেটো ক্ষমতা সমপন্ন দেশ কতটি?

ক) ৫ টি
খ) ৬ টি
গ) ৯ টি
ঘ) ১৫ টি
উত্তর: ৫ টি

19. নিচের কোন দেশটি ভেটো ক্ষমতা সমপন্ন?

ক) যুক্তরাষ্ট্র
খ) চীন
গ) ফ্রান্স
ঘ) উপরের সবগুলো
উত্তর: উপরের সবগুলো

20. নিচের কোন দেশটি দক্ষিণ এশিয়াতে অবস্থিত নয়?

ক) নেপাল
খ) দক্ষিণ কোরিয়া
গ) মালদ্বীপ
ঘ) ভুটান
উত্তর: দক্ষিণ কোরিয়া

আশা করি সাধারণ জ্ঞান (৯০ দিনের জার্নি)-০১ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট