Exams Study Jobs Teachers Shop

বাংলার ইতিহাস (পর্ব -০১)

General Knowledge 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলার ইতিহাস (পর্ব -০১) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'রাজতরঙ্গিনী' ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?

ক) হেরোডোটাস
খ) কলহন
গ) আবুল ফজল
ঘ) জিয়াউদ্দিন
উত্তর: কলহন

2. 'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা -

ক) টোডরমল
খ) বীরবল
গ) আবুল ফজল
ঘ) তানসেন
উত্তর: আবুল ফজল

3. দেশবাচক 'বাংলা' শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে?

ক) তারিখ-ই-হামিদিয়া
খ) অর্থশাস্ত্র
গ) আইন-ই-আকবরী
ঘ) রামায়ণ
উত্তর: আইন-ই-আকবরী

4. ইতিহাসের উৎস নয় কোনটি?

ক) পাঠ্যবই
খ) মুদ্রা
গ) শিলালিপি
ঘ) দলিল
উত্তর: পাঠ্যবই

5. বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?

ক) ই-সিং
খ) ফা হিয়েন
গ) ইউয়েন সাং
ঘ) ইবনে বতুতা
উত্তর: ফা হিয়েন

6. হিউয়েন সাং বাংলায় (ভারতবর্ষে) এসেছিলেন যার আমলে-

ক) সম্রাট অশোক
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) শশাঙ্ক
ঘ) হর্ষবর্ধন
উত্তর: হর্ষবর্ধন

7. হিউয়েন সাং বাংলার যে অঞ্চলে ভ্রমণ করেন-

ক) কামরূপ
খ) সমতট
গ) তাম্রলিপ্তি
ঘ) উপরের সবগুলো
উত্তর: উপরের সবগুলো

8. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?

ক) আনন্দ বিহার
খ) নালন্দা বিহার
গ) গোসিপো বিহার
ঘ) সোমপুর বিহার
উত্তর: নালন্দা বিহার

9. ইবনে বতুতা কোন দেশের পর্যটক?

ক) Italy
খ) Tibet
গ) Morocco
ঘ) Greece
উত্তর: Morocco

10. মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম 'বাঙ্গালা' শব্দ ব্যবহার করেন?

ক) কলম্বাস
খ) ইবনে বতুতা
গ) কালিদাস
ঘ) বখতিয়ার খলজি
উত্তর: ইবনে বতুতা

11. কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপূর্ণ নরক' বলে অভিহিত করেছেন?

ক) ফা হিয়েন
খ) ইবনে বতুতা
গ) হিউয়েন সাং
ঘ) ইবনে খালদুন
উত্তর: ইবনে বতুতা

12. কে বাংলাকে 'দোযখপুর নিয়ামত' বলে অভিহিত করেন?

ক) ইবনে বতুতা
খ) কলন্দর শাহ
গ) হিউয়েন সাং
ঘ) মা-হুয়ান
উত্তর: ইবনে বতুতা

13. ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্য এসেছিলেন?

ক) হযরত শাহ মখদুম
খ) হযরত শাহ পরাণ
গ) হযরত শাহ সুলতান মাহিসওয়ার
ঘ) হযরত শাহ জালাল
উত্তর: হযরত শাহ জালাল

14. মা-হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন?

ক) পারস্য
খ) কোরিয়া
গ) চীন
ঘ) তাইওয়ান
উত্তর: চীন

15. চীনের পরিব্রাজক মা-হুয়ান সোনারগাঁও সফর করেন-

ক) ১৩৪৬
খ) ১৪০৬
গ) ১৪৪৬
ঘ) ১৫০৬
উত্তর: ১৪০৬

16. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?

ক) নেগ্রিটো
খ) ভোটচীন
গ) দ্রাবিড়
ঘ) অস্ট্রিক
উত্তর: অস্ট্রিক

17. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?

ক) বাঙালি
খ) আর্য
গ) নিষাদ
ঘ) আলপাইন
উত্তর: নিষাদ

18. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?

ক) মহাভারত
খ) রামায়ণ
গ) বেদ
ঘ) ভগবদগীতা
উত্তর: বেদ

19. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?

ক) সংস্কৃত
খ) বাংলা
গ) অস্ট্রিক
ঘ) হিন্দি
উত্তর: অস্ট্রিক

20. দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কী নামে অভিহিত করা হয়?

ক) টোডা
খ) দ্রাবিড়
গ) সুর
ঘ) আফ্রিদি
উত্তর: দ্রাবিড়

21. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?

ক) ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ) হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিণে
গ) ভাগীরথী নদীর পশ্চিম তীরে
ঘ) আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তর: ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে

22. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?

ক) আর্য
খ) মোঙ্গল
গ) পুণ্ড্র
ঘ) দ্রাবিড়
উত্তর: দ্রাবিড়

23. ইবনে বতুতার গ্রন্থের নাম-

ক) ইন্ডিকা
খ) অর্থশাস্ত্র
গ) রেহেলা
ঘ) তারিখ-ই-মুবারক শাহী
উত্তর: রেহেলা

24. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?

ক) চতুর্দশ
খ) সপ্তদশ
গ) অষ্টাদশ
ঘ) ত্রয়োদশ
উত্তর: চতুর্দশ

25. মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন?

ক) ইন্ডিয়া
খ) ইন্ডিকা
গ) ইন্ডিয়ানা
ঘ) ইন্ডাস
উত্তর: ইন্ডিকা

আশা করি বাংলার ইতিহাস (পর্ব -০১) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট