Exams Study Jobs Teachers Shop

খাদ্য ও পুষ্টি বিষয়ক *সাধারণ বিজ্ঞান ০.১*(জব প্রিপারেশন)

General Science 30 Questions By AsoporiTeach Mentor Mahi - DU

খাদ্য ও পুষ্টি বিষয়ক *সাধারণ বিজ্ঞান ০.১*(জব প্রিপারেশন) For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. অপুষ্টির প্রধান কারণ কী?

a) অতিরিক্ত পানি পান
b) বেশি খাওয়া
c) সুষম খাদ্যের অভাব
d) বেশি ঘুম
Answer: সুষম খাদ্যের অভাব
Explanation: প্রয়োজনীয় পুষ্টি না পেলে অপুষ্টি দেখা দেয়।

2. খাদ্যে জীবাণু ধ্বংসের সহজ উপায় কী?

a) শুকনো
b) ঠাণ্ডা করা
c) রান্না করা
d) সংরক্ষণ করা
Answer: রান্না করা
Explanation: রান্নার তাপে অধিকাংশ জীবাণু মারা যায়।

3. কোন ভিটামিন ত্বকের জন্য উপকারী?

a) A
b) B
c) D
d) K
Answer: A
Explanation: ভিটামিন A ত্বক ও চোখ সুস্থ রাখে।

4. অতিরিক্ত লবণ খেলে কোন সমস্যা হতে পারে?

a) রাতকানা
b) স্কার্ভি
c) রক্তচাপ বৃদ্ধি
d) রিকেটস
Answer: রক্তচাপ বৃদ্ধি
Explanation: অতিরিক্ত সোডিয়াম উচ্চ রক্তচাপ সৃষ্টি করতে পারে।

5. কোনটি আমিষজাত খাদ্য?

a) আলু
b) চাল
c) ডাল
d) চিনি
Answer: ডাল
Explanation: ডালে উদ্ভিজ্জ প্রোটিন থাকে।

6. ক্ষুদ্রান্ত্রে প্রধানত কী হয়?

a) খাদ্য গ্রহণ
b) রক্ত সঞ্চালন
c) খাদ্য হজম ও শোষণ
d) শ্বাসক্রিয়া
Answer: খাদ্য হজম ও শোষণ
Explanation: অধিকাংশ পুষ্টি ক্ষুদ্রান্ত্র দিয়ে শোষিত হয়।

7. কোন খাদ্যে বেশি চর্বি থাকে?

a) মাখন
b) চাল
c) ডাল
d) আলু
Answer: মাখন
Explanation: মাখনে উচ্চমাত্রার ফ্যাট থাকে।

8. দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে—

a) শর্করা
b) প্রোটিন
c) ভিটামিন
d) খনিজ
Answer: ভিটামিন
Explanation: ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

9. কোন খাদ্য আঁশযুক্ত?

a) শাকসবজি
b) ঘি
c) মাখন
d) ডিম
Answer: শাকসবজি
Explanation: আঁশ হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায়।

10. সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

a) Vit C
b) Vit D
c) Vit K
d) Vit A
Answer: Vit D
Explanation: সূর্যের আলোতে ত্বকে ভিটামিন D তৈরি হয়।

11. কোন খাদ্য দেহের ক্ষয়পূরণ করে?

a) প্রোটিন
b) শর্করা
c) ভিটামিন
d) চর্বি
Answer: প্রোটিন
Explanation: প্রোটিন নতুন কোষ গঠনে সাহায্য করে।

12. কমলালেবুতে কোন ভিটামিন বেশি থাকে?

a) A
b) B
c) C
d) D
Answer: C
Explanation: টক ফল ভিটামিন C সমৃদ্ধ।

13. ভিটামিন B₁ এর অভাবে কোন রোগ হয়?

a) স্কার্ভি
b) রিকেটস
c) বেরিবেরি
d) গলগণ্ড
Answer: বেরিবেরি
Explanation: ভিটামিন B₁ স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

14. কোনটি শক্তিদায়ক খাদ্য?

a) শর্করা
b) ভিটামিন
c) চর্বি
d) খনিজ
Answer: চর্বি
Explanation: চর্বি থেকে সর্বাধিক শক্তি পাওয়া যায়।

15. খাদ্য হজম শুরু হয় কোথায়?

a) পাকস্থলী
b) যকৃত
c) মুখগহ্বর
d) ক্ষুদ্রান্ত্র
Answer: মুখগহ্বর
Explanation: লালার এনজাইম শর্করা ভাঙা শুরু করে।

16. কোন খাদ্যে শর্করা বেশি থাকে?

a) ডিম
b) মাছ
c) চাল
d) মাংস
Answer: চাল
Explanation: চাল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য।

17. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

a) Vit A
b) Vit B
c) Vit C
d) Vit D
Answer: Vit D
Explanation: শিশুদের হাড় নরম হয়ে রিকেট হয়।

18. পানি দেহে কি কাজ করে?

a) শক্তি দেয়
b) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
c) চর্বি জমায়
d) হাড় গঠন করে
Answer: দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
Explanation: পানি দেহের বিভিন্ন রাসায়নিক ক্রিয়ায় অংশ নেয়।

19. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

a) Vit A
b) Vit D
c) Vit E
d) Vit K
Answer: Vit K
Explanation: রক্তক্ষরণ বন্ধে ভিটামিন K গুরুত্বপূর্ণ।

20. অতিরিক্ত চর্বি জমলে কী হতে পারে?

a) অপুষ্টি
b) অসুস্থ
c) স্থূলতা
d) রাতকানা
Answer: স্থূলতা
Explanation: অতিরিক্ত ফ্যাট জমে ওজন বৃদ্ধি পায়।

21. ভিটামিন D এর প্রধান কাজ কী?

a) হাড় মজবুত করা
b) ক্ষত শুকানো
c) শক্তি উৎপাদন
d) রক্ত জমাট বাঁধা
Answer: হাড় মজবুত করা
Explanation: ভিটামিন D ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।

22. কোন খাদ্যে প্রোটিন বেশি?

a) ভাত
b) মাছ
c) তেল
d) চিনি
Answer: মাছ
Explanation: মাছ উচ্চমানের প্রাণিজ প্রোটিনের উৎস।

23. সুষম খাদ্যে কী থাকে?

a) প্রোটিন
b) শর্করা
c) ভিটামিন
d) সব পুষ্টি উপাদান
Answer: সব পুষ্টি উপাদান
Explanation: সুষম খাদ্যে দেহের প্রয়োজনীয় সব উপাদান থাকে।

24. রক্তস্বল্পতা কোন খনিজের অভাবে হয়?

a) ফসফরাস
b) লৌহ
c) আয়োডিন
d) ক্যালসিয়াম
Answer: লৌহ
Explanation: লৌহ হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।

25. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?

a) বেরিবেরি
b) গলগণ্ড
c) রিকেটস
d) রাতকানা
Answer: গলগণ্ড
Explanation: আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়।

26. দুধে কোন খনিজ বেশি থাকে?

a) সোডিয়াম
b) ক্যালসিয়াম
c) লৌহ
d) আয়োডিন
Answer: ক্যালসিয়াম
Explanation: ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে।

27. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

a) ভিটামিন এ
b) ভিটামিন বি
c) ভিটামিন সি
d) ভিটামিন ই
Answer: ভিটামিন এ
Explanation: ভিটামিন A চোখের সুস্থতার জন্য জরুরি।

28. ভিটামিন C এর অভাবে কোন রোগ হয়?

a) বেরিবেরি
b) রাতকানা
c) রিকেটস
d) স্কার্ভি
Answer: স্কার্ভি
Explanation: ভিটামিন C এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়া ও স্কার্ভি হয়।

29. দেহ গঠনের প্রধান উপাদান কোনটি?

a) পানি
b) চর্বি
c) প্রোটিন
d) শর্করা
Answer: প্রোটিন
Explanation: দেহের কোষ ও টিস্যু গঠনে প্রোটিন গুরুত্বপূর্ণ।

30. দেহের প্রধান শক্তির উৎস কোনটি?

a) শর্করা
b) আমিষ
c) চর্বি
d) ভিটামিন
Answer: শর্করা
Explanation: কার্বোহাইড্রেট দেহে দ্রুত শক্তি উৎপন্ন করে।

We hope খাদ্য ও পুষ্টি বিষয়ক *সাধারণ বিজ্ঞান ০.১*(জব প্রিপারেশন) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report