1. ১. টাকায় ৩ টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
a) ৫০%
b) ২০%
c) ৩০%
d) ৪০%
Answer: ৫০%
2. একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হয়?
a) ২০%
b) ১০%
c) ৩০%
d) ৪০%
Answer: ১০%
3. একটি মোটরসাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো।যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো তাহলে ৮% লাভ হত। মোটর সাইকেলের ক্রয় মূল্য কত?
a) ৬০০০ টাকা
b) ৫০০০ টাকা
c) ৪০০০ টাকা
d) ৮০০০ টাকা
Answer: ৬০০০ টাকা
4. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রি করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রি করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?
a) ২০০০ টাকা
b) ১৫০০ টাকা
c) ১৩১১ টাকা
d) ১৪০০ টাকা
Answer: ১৩১১ টাকা
5. ১৫০০ টাকা করে দুটি ছাগল বিক্রি করায় একটিতে 20% লাভ অন্যটিতে ২০% ক্ষতি হলো মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
a) ৪%
b) ৫%
c) ৬%
d) ৭%
Answer: ৪%
6. ৬. ১৬০ টাকা লিখিত মূল্যের একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে?
a) ১৪০ টাকা
b) ১৩৬ টাকা
c) ১৩৫ টাকা
d) ১৩০ টাকা
Answer: ১৩৬ টাকা
Read More:
7. ৭.২০% ছাড়ে একটি কলমের দাম ১৪৪ টাকা হলে কলমটির প্রকৃত দাম কত ছিলো?
a) ১৮০
b) ১৬০
c) ১৫০
d) ১২০
Answer: ১৮০
8. ৮. ৫০ টাকায় ৮ টি ডিম বিক্রয় করায় ২৫% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য কত ছিল?
a) ১০০ টাকা
b) ৯০ টাকা
c) ৭৫ টাকা
d) ১২০ টাকা
Answer: ১০০ টাকা
9. ৯. এক ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে?
a) ৫ টাকা
b) ৬ টাকা
c) ৮ টাকা
d) ৯ টাকা
Answer: ৯ টাকা
10. ১০. ২৫ কেজি চাল যে দরে কেনা যায়, ২০ কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
a) ২০%
b) ৩০%
c) ২৫%
d) ১৬%
Answer: ২৫%