Exams Study Jobs Teachers Students

ICT Academic Preparation, HSC-2026

HSC Exam 25 Questions By Sylhet Polytechnic Institute

ICT Academic Preparation, HSC-2026 নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বিশ্বগ্রাম (Global Village) ধারণার প্রবক্তা কে?

ক) চার্লস ব্যাবেজ
খ) মার্শাল ম্যাকলুহান
গ) টিম বার্নার্স লি
ঘ) মার্ক জুকারবার্গ
উত্তর: মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৬২ সালে মার্শাল ম্যাকলুহান তার বইয়ে প্রথম বিশ্বগ্রামের ধারণা দেন।

2. প্রশ্ন: ক্রায়োসার্জারি (Cryosurgery) চিকিৎসায় কোন গ্যাসটি ব্যবহৃত হয়?

ক) অক্সিজেন
খ) তরল নাইট্রোজেন
গ) তরল নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন
উত্তর: তরল নাইট্রোজেন
ব্যাখ্যা: অত্যাধিক নিম্ন তাপমাত্রায় (তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করে) অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।

3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে উৎপাদিত প্রাণীকে কী বলা হয়?

ক) হাইব্রিড
খ) ট্রান্সজেনিক (Transgenic)
গ) ক্লোন
ঘ) মিউট্যান্ট
উত্তর: ট্রান্সজেনিক (Transgenic)
ব্যাখ্যা: ডিএনএ পরিবর্তনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণীকে ট্রান্সজেনিক অ্যানিমেল বলে।

4. হেক্সাডেসিমেল পদ্ধতিতে 'F' এর মান দশমিকে কত?

ক) ১০
খ) ১২
গ) ১৫
ঘ) ১৬
উত্তর: ১৫
ব্যাখ্যা: হেক্সাডেসিমেলে A=10 থেকে শুরু করে F=15 পর্যন্ত মান ধরা হয়।

5. (101(1011) 2 ​ এর সমতুল্য দশমিক মান কত?

ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১২
উত্তর: ১১
ব্যাখ্যা: 1×2 3 +0×2 2 +1×2 1 +1×2 0 =8+0+2+1=11।

6. নিচের কোনটি ইউনিভার্সাল গেট (Universal Gate)?

ক) AND
খ) OR
গ) NAND
ঘ) NOT
উত্তর: NAND
ব্যাখ্যা: NAND এবং NOR গেট দিয়ে সব ধরণের গেট তৈরি করা যায় বলে এদের ইউনিভার্সাল গেট বলে

7. HTML-এ সবথেকে বড় হেডিং ট্যাগ কোনটি?

ক) <h61>
খ) <h6>
গ) <h1>
ঘ) <head>
উত্তর: <h1>
ব্যাখ্যা: HTML-এ <h1> সবথেকে বড় এবং <h6> সবথেকে ছোট হেডিং প্রকাশ করে।

8. আইপি অ্যাড্রেস (IPv4) কত বিটের হয়?

ক) ৮ বিট
খ) ১৬ বিট
গ) ৩২ বিট
ঘ) ৬৪ বিট
উত্তর: ৩২ বিট
ব্যাখ্যা: IPv4 অ্যাড্রেস ৪টি অক্টেটে বিভক্ত থাকে (৪ × ৮ = ৩২ বিট)।

9. সি (C) ভাষায় ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশনটি ব্যবহৃত হয়?

ক) printf()
খ) scanf()
গ) getch()
ঘ) main()
উত্তর: scanf()
ব্যাখ্যা: printf() আউটপুট দেখানোর জন্য এবং scanf() ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়।

10. ক্লাউড কম্পিউটিং-এর প্রধান বৈশিষ্ট্য কোনটি?

ক) অধিক দাম
খ) পে-অ্যাজ-ইউ-গো (Pay-as-you-go)
গ) হার্ডওয়্যার কেনা
ঘ) ইন্টারনেটের প্রয়োজন নেই
উত্তর: পে-অ্যাজ-ইউ-গো (Pay-as-you-go)
ব্যাখ্যা: যতটুকু ব্যবহার করা হবে ঠিক ততটুকুর জন্য বিল দিতে হয়।

11. অপটিক্যাল ফাইবার ক্যাবলে ডেটা স্থানান্তরের মাধ্যম কোনটি?

ক) তামা
খ) রেডিও ওয়েভ
গ) আলোক সিগন্যাল
ঘ) শব্দ তরঙ্গ
উত্তর: আলোক সিগন্যাল
ব্যাখ্যা: এটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নীতিতে কাজ করে।

12. ব্লুটুথ কোন ধরণের নেটওয়ার্কের উদাহরণ?

ক) LAN
খ) PAN
গ) MAN
ঘ) WAN
উত্তর: PAN
ব্যাখ্যা: ব্লুটুথ খুব স্বল্প দূরত্বে ব্যক্তিগত ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে।

13. ডেটাবেজ টেবিলের রেকর্ডকে কী বলা হয়?

ক) কলাম
খ) ফিল্ড
গ) টাপল (Tuple)
ঘ) অ্যাট্রিবিউট
উত্তর: টাপল (Tuple)
ব্যাখ্যা: ডেটাবেজের প্রতিটি সারি বা রেকর্ডকে টাপল বলা হয়।

14. HTML ফাইলে ইমেজ যুক্ত করার সঠিক ট্যাগ কোনটি?

ক) <image>
খ) <img>
গ) <pic>
ঘ) <src>
উত্তর: <img>
ব্যাখ্যা: <img> ট্যাগ এবং এর সাথে src অ্যাট্রিবিউট ব্যবহার করে ছবি যুক্ত করা হয়

15. হাফ-অ্যাডারে (Half-Adder) কয়টি আউটপুট থাকে?

ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তর: ২টি
ব্যাখ্যা: হাফ-অ্যাডারে আউটপুট হিসেবে 'Sum' এবং 'Carry' পাওয়া যায়।

16. অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) কত?

ক)
খ)
গ) ১০
ঘ) ১৬
উত্তর:
ব্যাখ্যা: ০ থেকে ৭ পর্যন্ত মোট ৮টি অংক ব্যবহৃত হয়।

17. URL' এর পূর্ণরূপ কী?

ক) Unique Resource Locator
খ) Uniform Resource Locator
গ) Universal Radio Link
ঘ) Unit Resource Line
উত্তর: Uniform Resource Locator
ব্যাখ্যা: এটি ইন্টারনেটে কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানাকে বোঝায়।

18. কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার (DBMS)?

ক) MS Word
খ) MS Access
গ) MS Excel
ঘ) Notepad
উত্তর: MS Access
ব্যাখ্যা: মাইক্রোসফট অ্যাক্সেস একটি জনপ্রিয় রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

19. সি (C) প্রোগ্রামিং-এ 'Integer' ডেটা টাইপের জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক) %f
খ) %c
গ) %d
ঘ) %s
উত্তর: %d
ব্যাখ্যা: পূর্ণ সংখ্যার জন্য %d, দশমিকের জন্য %f এবং ক্যারেক্টারের জন্য %c ব্যবহৃত হয়।

20. কোনটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরিতে ব্যবহৃত হয়?

ক) শুধু সংখ্যা
খ) শুধু ছোট হাতের অক্ষর
গ) আলফানিউমেরিক ও বিশেষ চিহ্ন (@,#)
ঘ) জন্ম তারিখ
উত্তর: আলফানিউমেরিক ও বিশেষ চিহ্ন (@,#)
ব্যাখ্যা: বর্ণ, সংখ্যা এবং চিহ্নের সংমিশ্রণ পাসওয়ার্ডকে হ্যাকারদের থেকে নিরাপদ রাখে।

21. বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যক্তিকে শনাক্ত করতে কোনটি ব্যবহৃত হয় না?

ক) আঙুলের ছাপ
খ) চোখের মণি
গ) স্বাক্ষর
ঘ) পোশাকের ধরণ
উত্তর: পোশাকের ধরণ
ব্যাখ্যা: বায়োমেট্রিক্স শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কাজ করে।

22. ১ টেরাবাইট (1TB) সমান কত গিগাবাইট (GB)?

ক) ৫১২ GB
খ) ১০২৪ GB
গ) ২০৪৮ GB
ঘ) ১০০ GB
উত্তর: ১০২৪ GB
ব্যাখ্যা: কম্পিউটারের হিসেবে ২ এর পাওয়ার অনুযায়ী ১ TB = ১০২৪ GB।

23. কোনটি ওয়েবসাইট পাবলিশিং-এর ধাপ নয়?

ক) ডোমেইন রেজিস্ট্রেশন
খ) হোস্টিং
গ) কোডিং
ঘ) পেনড্রাইভে কপি করা
উত্তর: পেনড্রাইভে কপি করা
ব্যাখ্যা: বলিশিং মানে ইন্টারনেট সার্ভারে আপলোড করা, পেনড্রাইভে রাখা নয়।

24. ফ্লোচার্টে (Flowchart) প্রক্রিয়াকরণ (Processing) বোঝাতে কোন প্রতীক ব্যবহৃত হয়?

ক) বৃত্ত
খ) সামান্তরিক
গ) আয়তক্ষেত্র
ঘ) রম্বস
উত্তর: আয়তক্ষেত্র
ব্যাখ্যা: আয়তক্ষেত্র দিয়ে হিসাব-নিকাশ বা প্রসেসিং বোঝানো হয়।

25. ই-মেইল পাঠানোর প্রোটোকল কোনটি?

ক) HTTP
খ) FTP
গ) SMTP
ঘ) IP
উত্তর: SMTP
ব্যাখ্যা: ই-মেইল এক সার্ভার থেকে অন্য সার্ভারে পাঠাতে এটি ব্যবহৃত হয়।

আশা করি ICT Academic Preparation, HSC-2026 এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট