1. 'যত চাও তত লও' বাক্যটি কী জাতীয় বাক্যের উদাহরণ?
a) নির্ধারক বিশেষণ
b) ব্যতিহার বহুব্রীহি
c) সাপেক্ষ সর্বনাম
d) ক্রিয়া বিশেষণ
Answer: সাপেক্ষ সর্বনাম
2. 'গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে' -পরের পঙক্তি -
a) যেন দেখে মনে হয় চিনি উহারে
b) মনে হয় দেখে যেন চিনি উহারে
c) দেখে মনে হয় যেন চিনি উহারে
d) দেখে যেন মনে হয় চিনি উহারে
Answer: দেখে যেন মনে হয় চিনি উহারে
3. 'শূন্য নদীর তীরে রহিনু পড়ি' - এখানে যে ভাবটি প্রকাশ পেয়েছে -
a) ভয়
b) উল্লাস
c) বিরক্তি
d) অপূর্ণতার বেদনা
Answer: অপূর্ণতার বেদনা
4. 'সোনার তরী' কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল কখন?
a) দুপুর বেলা
b) প্রভাত বেলা
c) সন্ধ্যাবেলা
d) অপরাহ্ণ বেলা
Answer: প্রভাত বেলা
5. 'সোনার তরী' কবিতার মর্মবস্তু -
a) প্রকৃতি প্রেম
b) সুকৃতি-নির্ভরতা
c) আত্মনির্ভরতা
d) হতাশা
Answer: হতাশা
6. রবীন্দ্রনাথের 'সোনার তরী' কী জাতীয় কবিতা?
a) শোকগাঁথা
b) রূপক কবিতা
c) ব্যঙ্গ কবিতা
d) সনেট
Answer: রূপক কবিতা
7. শূন্য নদীর তীরে রহিনু পড়ি' - কে পড়ে রয়েছে?
a) নৌকার মাঝি
b) কামলা
c) কবি
d) কৃষক
Answer: কৃষক
8. 'সোনার তরী'র নদীটির পরপারে দেখা যায় -
a) ধানক্ষেত
b) জাল
c) গাছ
d) নৌকা
Answer: গাছ
9. 'চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা' - 'বাঁকা জল' বলতে কী বোঝানো হয়েছে?
a) মহাকালের স্রোত
b) বিধ্বংসী নদীর জল
c) ক ও খ দুটোই
d) উপরের কোনোটিই নয়
Answer: ক ও খ দুটোই
10. কোন বিশেষণটি 'সোনার তরী' কবিতার মাঝিকে সবচেয়ে সার্থকভাবে রূপায়িত করে?
a) নির্লিপ্ত
b) নিঃসঙ্গ
c) নিরুপায়
d) বিষণ্ণ
Answer: নির্লিপ্ত