Exams Study Jobs Teachers Students

কারক ও বিভক্তি (পার্ট- ১)

Bengali Lesson 20 Questions By Govt. Titumir College

কারক ও বিভক্তি (পার্ট- ১) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. "শহরের লোকেরা গ্রামে এসেছে।" এ বাক্যে 'লোকেরা' কোন কারক?

ক) কর্তৃ কারক
খ) কর্ম কারক
গ) করণ কারক
ঘ) সম্প্রদান কারক
উত্তর: কর্তৃ কারক

2. "ফুলে মালা গাঁথা।" এ বাক্যে 'ফুলে' কোন কারক?

ক) কর্ম কারক
খ) করণ কারক
গ) কর্তৃ কারক
ঘ) অপাদাব কারক
উত্তর: করণ কারক

3. "চেষ্টায় সব হয়" এ বাক্যে 'চেষ্টায়' কোন কারক

ক) কর্তৃ কারক
খ) করণ কারক
গ) কর্ম কারক
ঘ) অপাদান কারক
উত্তর: করণ কারক

4. বাংলা ভাষায় কারক মোট কয়টি?

ক) ৫ টি
খ) ৬ টি
গ) ৪টি
ঘ) ৭ টি
উত্তর: ৬ টি

5. "জমি থেকে ফসল পায়।" বাক্যে 'জমি থেকে' কোন কারক?

ক) সম্প্রদান
খ) করণ
গ) কর্ম
ঘ) অপাদান
উত্তর: অপাদান

6. "ফুলের গন্ধে ঘুম আসে না।" এখানে 'ফুলের' কোন কারক?

ক) অপাদান
খ) সম্প্রদান
গ) করণ
ঘ) সম্বন্ধ
উত্তর: সম্বন্ধ

7. "ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।" এখানে 'ভেড়া দিয়ে' কোন কারক?

ক) কর্ম কারক
খ) করণ কারক
গ) অধিকরণ কাটক
ঘ) অপাদান কারক
উত্তর: করণ কারক

8. কর্তৃ কারকে 'এ' বিভক্তির প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?

ক) শিক্ষককে জানাও
খ) ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়
গ) পাগলে কিনা বলে
ঘ) রাজীব বাংলা ব্যাকরণে ভালো
উত্তর: পাগলে কিনা বলে

9. 'আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম।' বাক্যটিতে 'আমরা' কোন কারক?

ক) কর্ম কারক
খ) কর্তৃ কারক
গ) করণ কারক
ঘ) অধিকরণ কারক
উত্তর: কর্তৃ কারক

10. কোন কারকে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়?

ক) অপাদান কারক
খ) কর্ম কারক
গ) করণ কারক
ঘ) কর্তা কারক
উত্তর: করণ কারক

11. "আজকে নগদ কালকে ধার" এখানে আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় দ্বিতীয়া
খ) অপাদানে তৃতীয়া
গ) অধীকরণে সপ্তমী
ঘ) অধিকরণে দ্বিতীয়া
উত্তর: অধিকরণে দ্বিতীয়া

12. "ঘোড়া গাড়ি টানে" এখানে 'গাড়ি' কোন কারক?

ক) কর্তৃ
খ) কর্ম
গ) অপাদান
ঘ) অধিকরণ
উত্তর: কর্ম

13. "নৌকায় নদী পার হলাম' এখানে 'নৌকায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে পঞ্চমী
খ) করণে সপ্তমী
গ) অধিকরণে সপ্তমী
ঘ) সম্প্রদানে চতুর্থী
উত্তর: করণে সপ্তমী

14. বাড়ি থেকে নদী দেখা যায়।" বাক্যে 'বাড়ি' কোন কারক?

ক) করণ
খ) অধিকরণ
গ) কর্ম
ঘ) অপাদান
উত্তর: অধিকরণ

15. কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

ক) ভোরে মোরগ ডাকে
খ) সকালে সূর্য উঠে
গ) বাবা বাড়ি নেই
ঘ) তিনি বাসায় গেছেন
উত্তর: বাবা বাড়ি নেই

16. 'পাপে বিরত থাকো' এখানে 'পাপে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে সপ্তমী
খ) অধিকরণে সপ্তমী
গ) করণে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী
উত্তর: অপাদানে সপ্তমী

17. 'পলাতক দাসে দাও স্বাধীনতা' এখানে 'দাসে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অধীকরণে সপ্তমী
খ) সম্প্রদানে সপ্তমী
গ) কর্মে সপ্তমী
ঘ) করণে সপ্তমী
উত্তর: সম্প্রদানে সপ্তমী

18. 'ভাইয়ে ভাইয়ে বেশ মিল' এখানে 'ভাইয়ে ভাইয়ে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে দ্বিতীয়া
খ) কর্তায় প্রথমা
গ) কর্তায় দ্বিতীয়া
ঘ) কর্তায় সপ্তমী
উত্তর: কর্তায় সপ্তমী

19. "বিপদে মোরে রক্ষা করো" এখানে 'বিপদে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) কর্তায় সপ্তমী
গ) করণে দ্বিতীয়া
ঘ) অপাদানে সপ্তমী
উত্তর: অপাদানে সপ্তমী

20. 'শুক্রবার স্কুল বন্ধ' এখানে 'স্কুল' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে শূন্য
খ) অপাদানে শূন্য
গ) কর্মে শূন্য
ঘ) কর্তায় শূন্য
উত্তর: কর্মে শূন্য

আশা করি কারক ও বিভক্তি (পার্ট- ১) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট