1. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b. একটি সংখ্যা c হলে, অপর সংখ্যাটি কত-
a) ab
b) bc
c) ab/c
d) ac/b
Answer: ab/c
2. দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
a) ৪৮
b) ২৪
c) ৬০
d) ৭২
Answer: ৭২
Explanation: ধরি, অপর সংখ্যাটি = x আমরা জানি, দুটি সংখ্যার গ. সা. গু * ল. সা. গু = সংখ্যা দুটির গুনফল প্রস্নমতে, ২ * ৩৬০ = ১০ * X বা, X = ৭২ সুতরাং, অপর সংখ্যাটি = ৭২
3. দুটি সংখ্যার অনুপাত ৫:৬. তাদের ল.সা.গু ৩৬০ হলে সংখ্যা দুটি কী কী?
a) ৫০,৬০
b) ৬০,৭২
c) ৪৫,৫৪
d) ৪০,৪৮
Answer: ৬০,৭২
Explanation: অনুপাতের গুনফল = ল,সা,গু ধরি সংখ্যা ৫x এবং ৬x প্রশ্নমতে ৫x*6x = ৩৬০ ৩০x = ৩৬০ x = ৩৬০/৩০ x= ১২ সংখ্যা দুইটি ৫x ৫*১২ =৬০ ৬*১২=৭২
4. দুইটি সংখ্যার গ. সা. গু. 11 এবং ল. সা. গু. 7700। একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি ----
a) 318
b) 283
c) 308
d) 279
Answer: 308
Explanation: অপর সংখ্যা =( ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা (11 × 7700) /275 = 308 ।
5. দুটি সংখ্যার ল.সা.গু ২৪০ এবং গ.সা.গু ২০। এদের একটি সংখ্যা ৭০ এর চেয়ে বড় হলে সংখ্যাটি কত হবে?
a) ৭০
b) ৫০
c) ৬৫
d) ৬০
Answer: ৬০
6. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু কত?
a) ২৬০
b) ৭৮০
c) ৬৮০
d) ১৯০
Answer: ২৬০
Explanation: 3380 ÷ 13 = 260
7. দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
a) ২৪
b) ৬৪
c) ৩২
d) ১৬
Answer: ৩২
Explanation: আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = ল.সাগু * গ.সা.গু অতএব, গ.সা.গু = ৩০৭২/৯৬ = ৩২ (উত্তর)
8. দুইটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?
a) ২৪
b) ২৮
c) ৩৫
d) ৪২
Answer: ২৮
Explanation: (৮৪ × ৭) ÷ ২১ = ২৮
9. দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
a) ৯০
b) ১১০
c) ১২০
d) ১৩০
Answer: ১২০
Explanation: সংখ্যা দুটির অনুপাত ৫ ঃ ৬ ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৫x এবং ৬x ৫x এবং ৬x - এর গ.সা.গু = x প্রশ্নমতে, x = ৪ ∴ সংখ্যা দুটি, ৫x = ৫×৪ = ২০ এবং ৬x = ৬×৪ = ২৪ এখন, ২০ এবং ২৪ - এর ল. সা. গু = ১২০ সুতরাং সংখ্যা দুটির ল.সা.গু. = ১২০
10. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত?
a) ২০০
b) ২২৪
c) ২৪০
d) ১৪৮
Answer: ২৪০
Explanation: ধরি, সংখ্যা দুটি ৫ ক এবং ৬ ক ∴ সংখ্যা দুটির ল.সা.গু ৩০ ক এবং “ “ “ গ. সা.গু ক প্রশ্নমতে, ক = ৮ ∴ সংখ্যা দুটির ল.সা.গু ৩০ ক = ৩০ গুন ৮ = ২৪০
11. দুইটি সংখ্যার অনুপাত ২:৩ এবং গ. সা. গু. ৪ হলে বৃহত্তর সংখ্যাটি কত?
a) ৬
b) ১২
c) ৮
d) ১৬
Answer: ১২
Explanation: ধরি, সংখ্যা দুইটি 2x ও 3x 2x ও 3x এর গ.সা. গু = x => x = 4 সুতরাং, বৃহত্তম সংখ্যাটি = 3x = (3 × 4) = 12
12. দুটি সংখ্যার অনুপাত ৪: ৫ সংখ্যা দুটি হতে ৪ করে কমালে তাদের অনুপাত হয় ৩:৪ সংখ্যা দুটির সাথে ৪ যোগ করলে তাদের অনুপাত কত হবে?
a) ১:২
b) ২:৩
c) ৩:৪
d) ৫:৬
Answer: ৫:৬
Explanation: প্রশ্নমতে, 4x - 4 ÷ 5x - 4 = 3 ÷ 4 x = 4 সংখাটি ১৬ এবং ২০ আবার ১৬ + ৪ এবং ২০ + ৪ ২০ ÷ ২৪ = ৫ ÷ ৬ সুতরাং উত্তর ৫ : ৬
13. দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু. কত?
a) ৪
b) ৮
c) ১৬
d) ২৪
Answer: ২৪
Explanation: সংখ্যা দুইটি হবে প্রথম সংখ্যাটি ৩ x ৪ = ১২ দ্বিতীয় সংখ্যাটি ২ x ৪ = ৮ লসাগু হবে (১২×৮) ÷৪ = ২৪ [বিঃদ্রঃ এই সূত্র শুধু ২টি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য]
14. ৪০,৬০ এবং ৮৮ এর গ.সা.গু কত?
a) ৪
b) ৬
c) ৮
d) ১২
Answer: ৪
15. ৫৬৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়?
a) ৪২
b) ১৬৮
c) ৮৪
d) ১২৬
Answer: ৮৪
16. ৫ এবং ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
a) ৫টি
b) ৬টি
c) ১০টি
d) ১৮টি
Answer: ৬টি
Read More:
17. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ২৪ ও ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৪ ও ২৬ অবশিষ্ট থাকবে?
a) ৬০
b) ৬১
c) ৬২
d) ৬৩
Answer: ৬২
18. কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা ৯,১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য?
a) ২২৫
b) ১১৫
c) ২৩৫
d) ২৪০
Answer: ২২৫
19. দুইটি সংখ্যার গুণফল ৭২০. এদের গ.সা.গু ৬ হলে ল.সা.গু কত?
a) ১০০
b) ১২৫
c) ১২০
d) ১৫০
Answer: ১২০
20. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
a) ১৬
b) ১৫
c) ১২
d) ২২
Answer: ১২
21. তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘন্টা, ৩ ঘন্টা ও ৪ ঘন্টা পর পর বাজতে থাকলো। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
a) ১২ বার
b) ৬ বার
c) ৪ বার
d) ৩ বার
Answer: ৩ বার
22. 0, 2,3 এর গ.সা.গু কত?
a) 3
b) 2
c) 1
Answer: 1
23. ৯৯৯৯৯৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যেগফল ২, ৩, ৪, ৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
a) ২১
b) ২৯
c) ৩৩
d) ৩৯
Answer: ২১
24. এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮,১০ বা ১৫ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
a) ৮০
b) ১২০
c) ১৪০
d) ৯৬
Answer: ১২০
25. ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?
a) ১৪২
b) ১৪৪
c) ১৩৬
d) ১৪০
Answer: ১৪৪
26. এক স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ বা ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
a) ১২০
b) ১৮০
c) ২২০
d) ২৪০
Answer: ২৪০
27. একটি পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ এবং ৫ অবশিষ্ট থাকে?
a) ৪৭
b) ৪৯
c) ৫৭
d) ৫৯
Answer: ৫৯
28. তিনটি অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য?
a) ৫
b) ১৫
c) ১০
d) ২০
Answer: ১০
29. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬. সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
a) ৪
b) ৮
c) ১৬
d) ২৪
Answer: ১৬
30. ২৪, ৩০ এবং ৭৭ এর গ.সা.গু কত?
a) ১
b) ২
c) ৩
d) ৫
Answer: ১