1. যদি ABC = ZYX হয়, তবে GIVV =?
a) TERE
b) TEER
c) TREE
d) FREE
Answer: TREE
Explanation: শুরু থেকে ১ম বর্ণ- A শুরু থেকে ২য় বর্ণ- B শুরু থেকে ৩য় বর্ণ- C শেষ থেকে ১ম বর্ণ- Z শেষ থেকে ২য় বর্ণ- Y শেষ থেকে ৩য় বর্ণ- X অনুরুপ প্যাটার্ন মেনেই GIVV = TREE হয়।
2. টাকায় ৩ টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
a) ৫০%
b) ৩৩%
c) ৩০%
d) ৩১%
Answer: ৫০%
Explanation: ৩ টি আমের ক্রয় মূল্য = ১ টাকা ১ টি আমের ক্রয় মূল্য = ১/৩ টাকা আবার, ২ টি আমের বিক্রয় মূল্য = ১ টাকা ১ টি আমের বিক্রয় মূল্য = ১/২ টাকা লাভ = ১/২ - ১/৩ = ১/৬ শতকরা লাভ = লাভ × ১০০/ক্রয় মূল্য = {(১/৬) × ১০০}/(১/৩) = ৫০%।
3. টাকায় ৫ টি দরে কমলা ক্রয় করে, টাকায় ৪ টি দরে বিক্রয় করলে শতকরা লাভ হবে-
a) ২৫%
b) ২০%
c) ১৫%
d) ১২%
Answer: ২৫%
Explanation: ৫ টির ক্রয়মূল্য = ১ টাকা ১ টির ক্রয়মূল্য = ১/৫ টাকা আবার, ৪ টির বিক্রয়মূল্য = ১ টাকা অতএব, ১ টির বিক্রয়মূল্য = ১/৪ টাকা সুতরাং, লাভ = ১/৪ - ১/৫ = ১/২০ টাকা এখন, ১/৫ টাকায় লাভ = ১/২০ টাকা ১ টাকায় লাভ = ৫/২০টাকা অতএব, ১০০ টাকায় লাভ = (৫×১০০)/২০ =২৫ টাকা
4. শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?
a) ৬০ টাকা
b) ১৬০ টাকা
c) ৬৪ টাকা
d) ৮০ টাকা
Answer: ৮০ টাকা
Explanation: আমরা জানি, I = Prn = ( ৬৪০×৫×৫)/(১০০×২) =৮০
5. ৫০ এর ৬% কত?
a) ৩
b) ৪
c) ৫
d) ৬
Answer: ৩
Explanation: ৫০ এর ৬% =(৫০×৬)/১০০ =৩
6. ৫ এর কত শতাংশ ৭ হবে?
a) ৪০
b) ১২৫
c) ৯০
d) ১৪০
Answer: ১৪০
Explanation: ৫ এর ক%= ৭ ৫×ক/১০০= ৭ ক = (৭×১০০)/৫ =১৪০ অতএব, ৫ এর ১৪০% = ৭ হবে।
7. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
a) ৩৪০
b) ৩৪২
c) ৩৪৪
d) ৩৪১
Answer: ৩৪১
Explanation: শর্টকাট : (৩০১+৩৮১)/২ = ৬৮২/২ = ৩৪১
8. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
a) ৬৫
b) ৪৬
c) ৪৮
d) ১০০
Answer: ৪৮
Explanation: আয়তক্ষেত্রের কর্ণ এর দৈর্ঘ্য 10 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ 6 মিটার। অতএব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক হলে, 10^2-6^2 = ক^2 ক = 8 সুতরাং ক্ষেত্রফল: দৈর্ঘ্য × প্রস্থ = 8 × 6 = 48 বর্গমিটার
9. ১ - ০.০৯৯৯ =?
a) ০.৯০০১
b) ০.১
c) ০.০০১
d) ০.০০০১
Answer: ০.৯০০১
10. একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত?
a) ৫ : ১
b) ১ : ৭
c) ১ : ৫
d) ২ : ৩
Answer: ১ : ৫
Explanation: সঞ্চয় = আয় - ব্যয় = ১২৫০ - ১০০০ = ২৫০ টাকা ∴ সঞ্চয় : আয় = ২৫০ : ১২৫০ = ১ : ৫
11. নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা?
a) ০
b) ১
c) ২
d) ৩
Answer: ২
Explanation: সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো ২। এটি একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং একই সাথে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা।
12. ৫ টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?
a) ১০ মিনিট
b) ৪ মিনিট
c) ৫ মিনিট
d) ৬ মিনিট
Answer: ৫ মিনিট
Explanation: ৫, ১০, ১৫, ২০, ২৫ এর ল.সা.গু = ৩০০ সেকেন্ড ৩০০ সেকেন্ড = ৫ মিনিট (উত্তর)।
13. কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে ১১৫ টি কমলা এবং ১৩৫ টি কলা ভাগ করে দেয়া যায়?
a) ৫
b) ১০
c) ১২
d) ১৫
Answer: ৫
Explanation: ১১৫ এর গুণনীয়ক ৫, ২৩ ১৩৫ এর গুণনীয়ক ৫, ২৭ ১১৫ ও ১৩৫ এর গ. সা. গু. = ৫ শিশুর সংখ্যা ৫ জন ।
Read More:
14. ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশ যুগল সমতুল্য?
a) 7/10, 3/10
b) 3/10, 14/20
c) 7/10, 14/20
d) 3/10, 9/20
Answer: 7/10, 14/20
Explanation: ৭/১০=০.৭, ৩/১০=০.৩ ৩/১০=০.৩, ১৪/২০=০.৭ ৭/১০=০.৭, ১৪/২০=০.৭ (সমতুল্য) ৩/১০=০.৩, ৯/২০=০.৪৫
15. ০.৯৬২৩-৩১=?
a) -৩২.৮২৪৬
b) -৩১০৩৭৭
c) -৩০.০৩৭৭
d) -২৯.০৩৭৭
Answer: -৩০.০৩৭৭
16. ৩৫২ গজ ১ মাইলের কত অংশ?
a) ১/২
b) ১/৪
c) ১/৫
d) ১/৮
Answer: ১/৫
Explanation: ৩৫২ গজ হলো ১ মাইলের (পাঁচ ভাগের এক) অংশ।
17. অনুপাত কি?
a) একটি পূর্ণ সংখ্যা
b) একটি মৌলিক সংখ্যা
c) একটি ভগ্নাংশ
d) একটি জোড় সংখ্যা
Answer: একটি ভগ্নাংশ
18. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
a) ৩৮ বছর
b) ৩৭ বছর
c) ৪১ বছর
d) ৩৫ বছর
Answer: ৪১ বছর
Explanation: পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর পিতা মাতা ও পুত্রের মোট বয়স=৩৭×৩=১১১ পিতা ও পুত্রের মোট বয়স=৩৫×২=৭০ মাতার বয়স=(১১১-৭০)=৪১ বছর।
19. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল?
a) ৩৬ কি.মি
b) ৩৭ কি.মি
c) ৩৭.৫ কি.মি
d) ৪০ কি.মি
Answer: ৩৭.৫ কি.মি
Explanation: ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিলোমিটার ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে ৮ ঘন্টা (৭টা থেকে ৩টা = ৮ ঘন্টা) ৮ ঘন্টায় যায় ৩০০ কিলোমিটার ১ ঘন্টায় যায় (৩০০/৮)=৩৭.৫ কিলোমিটার সুতরাং, ট্রেনটির গড় গতিবেগ ছিলো ঘন্টায় ৩৭.৫ কিলোমিটার।
20. x - y = 10, xy = 5 হলে (x + y) ^2 =?
a) 80
b) 120
c) 110
d) 90
Answer: 120
21. ১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
a) ৪৮৫০
b) ৪৯৫০
c) ৪৬৫০
d) ৪৭৫০
Answer: ৪৯৫০
Explanation: যোগফল = {(প্রথম সংখ্যা + শেষ সংখ্যা) × পদ সংখ্যা} ÷ ২ = {(১ + ৯৯) × ৯৯}÷ ২ = (১০০× ৯৯) ÷ ২ = ৪৯৫০
22. রেখার কয়টি প্রান্তবিন্দু আছে?
a) দুইটি
b) একটি
c) কোনো প্রান্তবিন্দু নেই
d) উপরের একটি নয়
Answer: কোনো প্রান্তবিন্দু নেই
Explanation: রেখার কোন প্রান্ত বিন্দু নেই। রেখা হল অসীম। তবে রেখাংশের প্রান্ত বিন্দু ২টি।
23. স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা -
a) ৩ টি
b) কোনোটিই নয়
c) ১ টি
d) ২ টি
Answer: ১ টি
Explanation: স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের (৯০° অপেক্ষা বড় কোণ) সংখ্যা ১টি।
24. বৃত্তের বহিংস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়?
a) ১ টি
b) ২ টি
c) ৩ টি
d) ৪ টি
Answer: ২ টি
Explanation: বৃত্তের বহিঃস্থ (বাইরের) কোনো বিন্দু হতে ঐ বৃত্তে সর্বোচ্চ দুটি (2) স্পর্শক আঁকা সম্ভব। এই স্পর্শক দুটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়।
25. যদি A = 45° হয়, তবে cos^2A এর মান কত?
a) 1
c) 1/2
d) 4
Answer: 1/2
Explanation: আমরা জানি cos45° = 1/√2 cos^2A =cos^2 (45°) =(1/√2)^2 =1/2 ans.