1. লবণের মূল্য ১০% বেড়ে যাওয়ায় 7500 টাকায় পূর্বাপেক্ষা ৩০ কেজি লবণ কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে?
a) ৫০০ টাকা
b) ৭৫০ টাকা
c) ১৫০০ টাকা
d) ৮০০ টাকা
Answer: ৭৫০ টাকা
2. কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?
a) ১.১০ টাকা
b) ১.১২০ টাকা
c) ১.২০ টাকা
d) ১.৫০ টাকা
Answer: ১.২০ টাকা
3. গমের মূল্য ১৫ পার্সেন্ট কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল গম বেশি পাওয়া যায়। এক কেজির বর্তমান মূল্য কত?
a) ১২ টাকা
b) ৯ টাকা
c) ১০ টাকা
d) ১৫ টাকা
Answer: ৯ টাকা
4. আমের মূল্য ২০% কমে যাওয়ায় বর্তমানে 12 টাকায় পূর্বাপেক্ষা দুটি আম বেশি পাওয়া যায়। 50 টি আমের বর্তমান মূল্য কত?
a) ৪০ টাকা
b) ৫০ টাকা
c) ৬০ টাকা
d) ৯০ টাকা
Answer: ৬০ টাকা
5. চা পাতার উপর ১০% কমালে ২৫০০ টাকার পূর্বাপেক্ষা ৫০ কেজি চা পাতার কর বেশি দেওয়া যায়। চা পাতার কর কত টাকা?
a) ১৮৫ টাকা
b) 150 টাকা
c) ২০০ টাকা
d) ২৫০ টাকা
Answer: ২৫০ টাকা
6. চালের মূল্য ১২% কমে যাওয়াতে ছয় হাজার টাকার পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল চালের বর্তমান দাম কত?
a) ৭২০ টাকা
b) ৪০০ টাকা
c) ৬৮০ টাকা
d) ৭৫০ টাকা
Answer: ৭২০ টাকা
7. কমলার দাম 25% কম পাওয়ায় ৪৮০ টাকায় পূর্বের তুলনায় ২০ টি কমলা বেশি পাওয়া যায়। প্রতিটি কমলার বর্তমান মূল্য এবং পূর্ব মূল্য কত?
a) ৬, ৮
b) ৬০,৭০
c) ৫০,৬০
d) ৬, ৫.৪
Answer: ৬, ৮
8. তেলের দাম ৪০% বৃদ্ধি পাওয়া একটি পরিবার তেলের ব্যবহার কমিয়ে দিলে এতে তাদের তেল বাবদ খরচ অতিরিক্ত ২৬ শতাংশ বৃদ্ধি পেল। যদি দাম বাড়ার পূর্বে তাদের প্রতি মাসে ১০ কেজি তেল লাগতো তাহলে বর্তমানে কি পরিমান তেল ব্যবহার করছে?
a) ৮
b) ৯
c) ৮.৬০
d) কোনোটিই নয়
Answer: ৯
9. চা পাতার দাম 20% কমে গেল। পূর্বের খরচ ঠিক রাখার জন্য চা পাতার ব্যবহার শতকরা কত বাড়ানো হবে?
a) ২৫%
b) ৩০%
c) ২৭%
d) ৫৫%
Answer: ২৫%
10. দুধের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার দুধের ব্যবহার এমনভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বপেক্ষা 4% কম হলো। ওই পরিবারে দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছিল?
a) ২০%
b) ৩০%
c) ৪০%
d) ২৫%
Answer: ২০%