1. ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?
a) ১৫%
b) ৬০%
c) ৭০%
d) ৬৫%
Answer: ৬০%
2. ৭/৮ কে শতকরায় প্রকাশ কর?
a) ১৭৫/২ %
b) ১৭৭/৩%
c) ১৭৫/৩%
d) ১৭০/৪%
Answer: ১৭৫/২ %
3. কোন পরীক্ষায় মোট শিক্ষার্থীদের 40% ছাত্রী। ছাত্রীদের পাশের হার ৪০% এবং ছাত্রদের পাশের হার ৬০% হলে মোট পাশের হার কত?
a) ৫০%
b) ৫২%
c) ৬০%
d) ৬৩%
Answer: ৫২%
4. কলমের দাম ১০% কমে যাওয়ায় 540 টাকায় পূর্বের তুলনায় ৯ টি কলম বেশি পাওয়া যায়। বর্তমানে প্রতিটি কলমের মূল্য কত?
a) ৮
b) ৬
c) ৫
d) ৭
Answer: ৬
5. একটি স্কুল পরীক্ষায় ৭০% শিক্ষার্থী গণিতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেন। কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে।যদি ৩৬০ জন শিক্ষার্থী উভয় বিষয় পাশ করে তাহলে পরীক্ষার্থীরা কতজন পরীক্ষা অংশগ্রহণ করেছিল?
a) ৬৫০
b) ৬০০
c) ৪৫৯
d) ৫০০
Answer: ৬০০
6. কোন শহরে লোক সংখ্যা ১০ লক্ষ। যদি পুরুষের সংখ্যা ১০% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 6% কমে যায়। তবে ওই শহরের লোক সংখ্যার কোন পরিবর্তন হয় না। তাহলে ঐ শহরের মহিলা এবং পুরুষ এর সংখ্যা কত?
a) ৩ লক্ষ ৭৫ হাজার পুরুষ ও ৬ লক্ষ ২৫ হাজার মহিলা
b) ৩ লক্ষ মহিলা এবং ৬ লক্ষ পুরুষ
c) ২ লক্ষ ৭০ হাজার পুরুষ এবং তিন লক্ষ পঞ্চাশ হাজার মহিলা
d) ৫ লক্ষ পুরুষ ও ৪ লক্ষ মহিলা
Answer: ৩ লক্ষ ৭৫ হাজার পুরুষ ও ৬ লক্ষ ২৫ হাজার মহিলা
7. যন্ত্রাংশে 40% কাঁচামালে 15%, দালানের ২৫%, আসবাবপত্রে ৫% টাকা খরচ করার পর হাসানের হাতে ১৩০৫ টাকা থাকে। তার কাছে কত টাকা ছিল?
a) ৮৬০০
b) ৮৭৫৯
c) ৮৭৯৯
d) ৮৭০০
Answer: ৮৭০০
8. একটি নির্দিষ্ট দাম দিয়ে একটি পণ্য ক্রয় করা হলো। যদি এ পণ্যটির দাম প্রথমে ২০% কমানো এবং পরে ১০% বাড়ানো হয় তাহলে সর্বশেষ মূল্য দাড়ায় ২৬৪০ টাকা। শুরুতেই পণ্যের মূল্য কত ছিল?
a) ৩০০০ টাকা
b) ৩৫০০ টাকা
c) ২৭০০ টাকা
d) ২০১৮ টাকা
Answer: ৩০০০ টাকা
9. ১২.৫ এর ভগ্নাংশ কত?
a) ১/৭
b) ১/৮
c) ১/৯
d) ২/৭
Answer: ১/৮
10. দুইটি সংখ্যা A, B। A এর 20% যদি B এর ৩০% এর সমান হয় তাহলে A,B এর অনুপাত কত?
a) ৩:২
b) ৩:১
c) ২:২
d) ২:১
Answer: ৩:২