1. একটি পণ্যের উপর একসাথে ৪০% ছাড় এবং 20% করে দুবার ছাড়ের মধ্যে পার্থক্য কত?
a) ৪%
b) ৫%
c) ৮%
d) ৬%
Answer: ৪%
2. একজন ছাত্র একটি সংখ্যাকে প্রথমে ২০% হ্রাস করার পর আবার ২০% বৃদ্ধি করল। যদি নতুন সংখ্যা দুটির পার্থক্য ৮ হয় তাহলে প্রকৃত সংখ্যাটি কত?
a) ১৫
b) ২৫
c) ৫০
d) ৩৫
Answer: ৫০
3. একটি সংখ্যাকে ১০% হ্রাস করার পর পুনরায় ১০% বৃদ্ধি করা হলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রথম সংখ্যাটি থেকে ১০ ছোট। প্রকৃত সংখ্যাটি কত?
a) ১০০০
b) ১০৫০
c) ১৫০০
d) ২০০০
Answer: ১০০০
4. তেলের মূল্য ২০ পার্সেন্ট কমে যাওয়ায় এক পরিবারের তেলের ব্যবহার ২০ পার্সেন্ট বৃদ্ধি পায়। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত?
a) ২৩ অনুপাত ২৫
b) ২৪ অনুপাত 45
c) ২৪ অনুপাত ২৩
d) ২৪ অনুপাত ২৫
Answer: ২৪ অনুপাত ২৫
5. একটি পণ্যের দাম প্রথমে ৪০% বাড়ানো হলো তারপর 10% কমানো হলে মোটের উপর কত পার্সেন্ট বাড়াল?
a) ২৫ পার্সেন্ট
b) ২৬ পার্সেন্ট
c) ২৭ পার্সেন্ট
d) ২৮ পারসেন্ট
Answer: ২৬ পার্সেন্ট
6. বাসের ভাড়া ২৫ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া যাত্রী সংখ্যা 25% কমে গেল। এর ফলে বাস মালিকের আয়ের শতকরা কত পরিবর্তন হলো?
a) ৬.৩৫পারসেন্ট
b) ৫.২৫ পারসেন্ট
c) ৬.২৫ পার্সেন্ট
d) ৬.২৩ পারসেন্ট
Answer: ৬.২৫ পার্সেন্ট
7. একটি পণ্যের মূল্য 20% কমার পর দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে মোটের ওপর শতকরা কত কমবে বা বাড়বে?
a) ১০% বাড়বে
b) ১২% কমবে
c) ১২% বাড়বে
d) ১০% কমবে
Answer: ১২% কমবে
8. জুনাইনার বেতন ১০% কমানোর পর কমানো বেতন ১০% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো?
a) 0%
b) ১%
c) ৫%
d) ১০%
Answer: ১%
9. একটি পণ্যের মূল্য ২০% কমার পাওয়ার 20% বৃদ্ধি পেলে মোট শতকরা কত কমবে বা বাড়বে?
a) ৪% বাড়বে
b) ৪০% বাড়বে
c) ৪% কমবে
d) একই থাকবে
Answer: ৪% কমবে
10. ২৫% দাম কমার পর ২০% দাম বাড়লে মোটের উপর শতকরা পরিবর্তন কেমন হবে?
a) ২০
b) ১০
c) ৩০
d) ২৫
Answer: ১০
11. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। তার সম্পূর্ণ বেতনে শতকরা কত হ্রাস বৃদ্ধি পেয়েছে?
a) ০.৫% বেড়েছে
b) ০.২৫ শতাংশ বেড়েছে
c) ০.১৫ % বেড়েছে
d) 0.25% কমেছে
Answer: 0.25% কমেছে
12. ৩০% ছাড় দেওয়ার পর আবার ১০% ছাড় দিলে একেবারে শতকরা কত পারসেন্ট ছাড়ের সমান হবে?
a) ৩৩ পারসেন্ট
b) ৩৭ পার্সেন্ট
c) ৩০ পারসেন্ট
d) ৩৫ পার্সেন্ট
Answer: ৩৭ পার্সেন্ট
13. প্রথমে 20% ছাড় দেওয়ার পর 25% ছাড় দিলে এক্কেবারে শতকরা কত ছাড়ের সমান?
a) ৪০%
b) ৫০%
c) ৪৫ %
d) ৩০%
Answer: ৪০%
14. একটি পণ্যের উপর ২০% করে দুবার ছাড় একেবারে শতকরা কত ছাড়ের সমান?
a) ৪০%
b) ৩৬%
c) ৪৬%
d) ২৪%
Answer: ৩৬%
15. আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি এক বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরো ছয় মাস পর 20% বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পর আপনার বিল কত হবে?
a) ৫৬০.২০ টাকা
b) ৫৫৪.৪৪ টাকা
c) 620.60 টাকা
d) ৫৫৪.৪০ টাকা
Answer: ৫৫৪.৪০ টাকা