1. একটি গণিতের বই কিনতে ১৫ পার্সেন্ট কমিশন পাওয়া যায়। বইটির প্রকৃত দাম ১২০ টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে?
a) ১০০
b) ১০৫
c) ১০২
d) ১১০
Answer: ১০২
2. ১০% কমিশনে একটি বই ক্রয় করে ১৮০ টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত মূল্য কত?
a) ১৬২
b) ১৯৮
c) ২০০
d) ২০৮
Answer: ২০০
3. একটি বই বিক্রয় মূল্যের উপর 25% কমিশনে বিক্রয় করা হয়। বইটির বিক্রয় মূল্য ৭৬০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
a) ৫৪০ টাকা
b) ৫৭০ টাকা
c) ৫৬০ টাকা
d) ৫৫০ টাকা
Answer: ৫৭০ টাকা
4. একটি বইয়ের মূল্য ২৫ টাকা যা প্রকৃত মূল্যের ৮০ পার্সেন্ট। বাকি মূল্য সরকারকে ভর্তুকি দিলে তার পরিমাণ কত?
a) ৪০ টাকা
b) ৪ টাকা
c) ৬.২৫ টাকা
d) ১০ টাকা
Answer: ৬.২৫ টাকা
5. একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রয় হলে বইটি প্রকৃত মূল্য কত?
a) ৭২ টাকা
b) ৯৬ টাকা
c) ৯০ টাকা
d) ৮০ টাকা
Answer: ৮০ টাকা
6. একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যে ভোট দিল। সুমন ভাই ২৫%, ফারুক ৩৫ শতাংশ এবং বাবু অবশিষ্ট ২০০ ভোট পেল। সুমন ভাই কত সংখ্যক ভোট পেল?
a) ১২৫
b) 135
c) ১৫৫
d) কোনোটিই নয়
Answer: ১২৫
Read More:
7. একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন ৩০% ভোট পেয়ে ১৫ হাজার ভোটে পরাজিত হয় বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে?
a) ২৫ হাজার
b) ২৬ হাজার ২৫০
c) ১১২৫০
d) 35000
Answer: ২৬ হাজার ২৫০
8. একটি দেশের জনসংখ্যা 1980 হতে 2010 সালের মধ্যে প্রতি ১০ বছরে দ্বিগুণ হলে ওই সময় জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
a) ৩০০%
b) ৭০০%
c) ৮০০%
d) ১০০০%
Answer: ৭০০%
9. কোন এক নির্বাচন কেন্দ্রে ভোটদাতাদের ৯৫% উপস্থিত ছিল দুজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের ৫৪% ভোট পাওয়ায় দেখা গেল যে সে অপরপ্রার্থী অপেক্ষায় ১৫২ ভোট বেশি পেয়েছে। মোট ভোটার কত?
a) ২০০০
b) ৩০০০
c) ৫০০০
d) ৬০০০
Answer: ২০০০
10. একটি ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১০ হাজার ভোট বেশি পেয়েছেন। ভোটকেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?
a) এক লক্ষ
b) ২ লক্ষ
c) ১লক্ষ ৫০ হাজার
d) ১ লক্ষ ৪২ হাজার
Answer: এক লক্ষ