1. কোন সংখ্যার ২০% এর সাথে ২৪ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?
a) ২০
b) ৪৮
c) ৩০
d) ৩৬
Answer: ৩০
2. কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের পার্থক্য ৩.৬?
a) ৯
b) ৮
c) ১২
d) ১৫
Answer: ১২
3. তিনটি সংখ্যার গুণফল ৯৭২। ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার এক-তৃতীয়াংশ এবং মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার ৩/২ গুণ। সংখ্যা তিনটির যোগফল কত?
a) ৫
b) ৬
c) ৭
d) ৮
Answer: ৬
4. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
a) ২০০০
b) ১৫০০
c) ১৩১১
d) ১৪০০
Answer: ১৩১১
5. একটি কলম ১০% লাভে বিক্রয় করা হলো। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাীকত?
a) ১১:১০
b) ৯:১০
c) ১০:১১
d) ১০:৯
Answer: ১১:১০
6. কোনো আসল ৩ বছরে মুনাফাসহ ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৫ অংশ হলে, মুনাফার হার কত?
a) ১২.৪০%
b) ১২.৫০%
c) ১২%
d) ২০%
Answer: ২০%
7. একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ৪০% করে বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
a) ৮০%
b) ৪০%
c) ৯৬%
d) ৪০%
Answer: ৯৬%
8. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
a) ১৪৬
b) ৯৯
c) ১০৫
d) ১০৭
Answer: ১০৭
9. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
a) ১৬৯৬৫
b) ১৬৯৯৯
c) ৮৯৯৯৯
d) ১৯১৯৯
Answer: ৮৯৯৯৯
10. একটি বাক্সে ২৬০ টি কলম আছে। এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?
a) ১২ টি
b) ৪ টি
c) ১৬ টি
d) ৮ টি
Answer: ৪ টি
11. দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত?
a) ২৪০
b) ২৪৮
c) ২০০
d) ২২৪
Answer: ২৪০
12. একটি গরু ৪৫০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের ১/৮ অংশ লাভ হল। গরুটির ক্রয়মূল্য কত?
a) ১০৫
b) ১৩৫
c) ১৪৮
d) ৪০০
Answer: ৪০০
13. (0.1×0.01×0.001)/(0.2×0.02×0.002) এর মান কত?
a) 1/8
b) 1/80
c) 1/800
d) 1/8000
Answer: 1/8
14. একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০ টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
a) ১২
b) ১৩
c) ১৪
d) ১৬
Answer: ১৪
15. দুটি সংখ্যার যোগফল ১৫, অনুপাত ৩:২ সংখ্যা দুটির গুণফল কত?
a) ৫৪
b) ৫৬
c) ৪০
d) ৫০
Answer: ৫৪
16. সুজন একা একটি কাজ ৪ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে একসাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?
a) ১ ঘন্টা
b) ৪৫ মিনিট
c) ৩০ মিনিট
d) ২০ মিনিট
Answer: ৩০ মিনিট
17. ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ এবং খ- এর বয়স গ-এর বয়সের দ্বিগুণ এবং তাদের বয়সের সমষ্টি ৬৩ বছর হলে, ক ও গ এর বয়সের পার্থক্য কত?
a) ২৭
b) ৩৭
c) ৪৭
d) ৪৩
Answer: ২৭
18. কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?
a) ১৫
b) ১০
c) ৫
d) ০
Answer: ০
19. ঘন্টায় ৫ কি.মি বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘন্টায় ৬ কি.মি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
a) ২৫ কি.মি
b) ২২ কি.মি
c) ২০ কি.মি
d) ১৫ কি.মি
Answer: ১৫ কি.মি
20. যদি x+y = 17, xy = 60 হয়, তবে x-y এর মান কত?
a) 5
b) 7
c) 8
d) 9
Answer: 7