1. একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত?
a) ৪ সমকোণ
b) ৬ সমকোণ
c) ৮ সমকোণ
d) ১০ সমকোণ
Answer: ৬ সমকোণ
Explanation: একটি পঞ্চভুজের (৫টি বাহু বিশিষ্ট বহুভুজ) পাঁচটি অভ্যন্তরীণ কোণের সমষ্টি হলো (৫৪০ ডিগ্রি) বা ৬ সমকোণ।
2. একটি আয়তাকার ঘরের প্রস্থ তার ২/৩ দৈর্ঘ্যের অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
a) ৬০ বর্গমিটার
b) ৯৬ বর্গমিটার
c) ৮২ বর্গমিটার
d) ৬৪ বর্গমিটার
Answer: ৯৬ বর্গমিটার
Explanation: আয়তক্ষেত্রের পরিসীমা, ২(দৈর্ঘ্য + প্রস্থ) এবং ক্ষেত্রফল = ক × খ একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যএর ২/৩ অংশ - - - দৈর্ঘ্য ধরতে হবে, ৩ক এবং প্রস্থ হবে ২ক ২(৩ক + ২ক) = ৪০ ১০ ক = ৪০ ক = ৪ অতএব, ক্ষেত্রফল = ৩ক× ২ক = ৩.৪ × ২.৪ = ১২ × ৮ = ৯৬
3. একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি ৩৫০ টাকায় বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
a) ১০% লাভ
b) ১২% ক্ষতি
c) ১২.৫% ক্ষতি
d) ১৫% লাভ
Answer: ১২.৫% ক্ষতি
Explanation: 4 টি ইলিশের দাম 1600 টাকা 1 টি ইলিশের দাম 400 টাকা 350 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় 400-350=50 টাকা 400 টাকায় ক্ষতি হয় 50 টাকা 1 টাকায় ক্ষতি হয় 50/400 টাকা 100 টাকায় ক্ষতি হয় (50×100)/400 =12.5%
4. যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?
a) ৮ ফুট
b) ৭ ফুট
c) ৬ ফুট
d) ১০ ফুট
Answer: ৬ ফুট
Explanation: ১ ফুট দড়ির দাম ১০ টাকা ৬০ টাকায় পাওয়া যাবে = ৬০/১০ = ৬ ফুট দড়ি।
5. বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
a) ৪৭০০ টাকা
b) ৪৮২০ টাকা
c) ৪৬৬০ টাকা
d) ৪৮০০ টাকা
Answer: ৪৮০০ টাকা
Explanation: আমরা জানি, I = Prn =( 10000× 12×4)/100 = 4800
6. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
a) সন্নিহিত কোণ
b) পূরক কোণ
c) সম্পূরক কোণ
d) সরলকোণ
Answer: সম্পূরক কোণ
Explanation: দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
7. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
a) ১৪ টাকা
b) ৪২ টাকা
c) ১২ টাকা
d) ১০৫ টাকা
Answer: ৪২ টাকা
Explanation: ৩ কেজি মিষ্টির মূল্য = ( ৩৫০×৩) টাকা ১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা অতএব ১০৫০ " " " " " (১০৫০×৪)/১০০টাকা = ৪২টাকা
8. ৬৬(২/৩)% = কত?
a) ২/৩
b) ১/৩
c) ১/৮
d) ৪/৫
Answer: ২/৩
Explanation: ৬৬(২/৩)% = (২০০/৩)×(১/১০০) =২/৩
9. তিনটি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, তাহলে উক্ত তিনটি পূর্ণসংখ্যার ঠিক কয়টি বিজোড় হবে?
a) ২ টি
b) ৩ টি
c) ৪ টি
d) ৫ টি
Answer: ৩ টি
Explanation: n সংখ্যক সংখ্যার গুণফল বিজোড় হলে, n সংখ্যক সংখাই বিজোড় হবে।
10. বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি-
a) জ্যা
b) চাপ
c) ব্যাসার্ধ
d) ব্যাস
Answer: জ্যা
Explanation: বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি জ্যা।
11. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭,১৪,২১,৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
a) ২১০
b) ২২০
c) ২৩০
d) ২৬০
Answer: ২১০
12. ২৪,৩০ এবং ৭৭ এর গ.সা.গু কত?
a) ১
b) ২
c) ৩
d) ৮
Answer: ১
Explanation: ২৪,৩০ এবং ৭৭ এর গ.সা.গু ১ কেননা, এদের ১ ছাড়া সাধারণ কোনো গুণনীয়ক নেই।
13. নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
a) ০.৩
b) √০.৩
c) ১/৩
d) ২/৫
Answer: ০.৩
Explanation: প্রদত্ত সংখ্যাগুলোর মান তুলনা করলে দেখা যায়: ১. ০.৩ ২. \sqrt{০.৩} \approx ০.৫৪৭ ৩. ১/৩ \approx ০.৩৩৩ ৪. ২/৫ = ০.৪ দশমিকের ঘরের মান অনুযায়ী তুলনা করলে দেখা যায়, ০.৩ সংখ্যাটি সবচেয়ে ছোট। বর্গমূল করলে দশমিক ভগ্নাংশের মান বৃদ্ধি পায় (\sqrt{০.৩} > ০.৩) এবং ভগ্নাংশগুলোকে দশমিকে রূপান্তর করলে সেগুলো ০.৩-এর চেয়ে বড় হয়। তাই গাণিতিক বিচারে অপশন ১ সঠিক।
14. ১.১, ০.০১ ও ০.০০১১ এর সমষ্টি কত?
a) ০.০১১১১
b) ১.১১১১
c) ১.১০১১১
d) ১১.১১০১
Answer: ১.১১১১
15. ১ মিটার = কত ইঞ্চি?
a) ৩৭.৩৯ ইঞ্চি
b) ৩৯.৩৭ ইঞ্চি
c) ৩৯.৪৭ ইঞ্চি
d) ৩৮.৫৫ ইঞ্চি
Answer: ৩৯.৩৭ ইঞ্চি
Explanation: ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি ১ ইঞ্চি = ২.৫৪ সে.মি
16. চারটি সরলরেখা একবিন্দুতে ছেদ করলে কয়টি সরলকোণ উৎপন্ন হয়?
a) ২ টি
b) ৪ টি
c) ৬ টি
d) ৮ টি
Answer: ৮ টি
Explanation: যখন চারটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করে, তখন প্রতিটি রেখা নতুন কোণ সৃষ্টি করে। প্রতি রেখার সাথে অন্য তিনটি রেখার সংযোগে মোট ৮টি কোণ তৈরি হয়।
17. √p : √z কে p : z এর কি বলা হয়?
a) দ্বিভাজিত অনুপাত
b) মিশ্র অনুপাত
c) ত্রিভাজিত অনুপাত
d) সমানুপাত
Answer: দ্বিভাজিত অনুপাত
Explanation: কোনো সরল অনুপাতে পূর্বরাশির বর্গমূল পূর্বরাশি এবং উত্তর রাশির বর্গমূল উত্তর রাশি হলে তবে সেই অনুপাতকে দ্বিভাজিত অনুপাত বলে। ∴ √p :√z কে p : z এর দ্বিভাজিত অনুপাত বলে।
18. দুইটি নল দিয়ে একটি ট্যাংক যথাক্রমে ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় একটি নল দ্বারা সেটি ২০ ঘন্টায় খালি হয়। তিনটি নল একসাথে খুলে দিলে ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে?
a) ১২ ঘন্টা
b) ১০ ঘন্টা
c) ৮ ঘন্টা
d) ৭ ঘন্টা
Answer: ১০ ঘন্টা
Explanation: নল দুটি ১ ঘণ্টায় পূর্ণ করে যথাক্রমে.১/১২ অংশ এবং ১/১৫ অংশ আবার ৩য় নল দ্বারা ১ ঘণ্টায় খালি হয় =১/২০ অংশ। সুতরাং তিনটি নল একসাথে চালু থাকলে ১ ঘণ্টায় =(১/১২)+(১/১৫)-(১/২০) =(৫+৪-৩)/৬০ =৬/৬০ =১/১০ অংশ সুতরাং ১/১০ অংশ পূর্ণ হয় =১ ঘণ্টায় ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় =১০ ঘণ্টায়।
19. শুভ্রর বর্তমান বয়স অভ্রর দ্বিগুণ। তিন বৎসর পূর্বে শুভ্রর বয়স অভ্রর বয়সের তিনগুণ ছিল, শুভ্রর বর্তমান বয়স কত?
a) ১৬ বছর
b) ১৪ বছর
c) ১২ বছর
d) ৬ বছর
Answer: ১২ বছর
Explanation: শুভ্রর বর্তমান বয়স অভ্রর বয়সের দ্বিগুণ মনেকরি, অভ্রর বর্তমান বয়স = ক বছর সুতরাং শুভ্রর বর্তমান বয়স = ২ক বছর ৩ বছর পূর্বে, অভ্রর বয়স = (ক - ৩) বছর শুভ্রর বয়স = (২ক - ৩) বছর প্রশ্নমতে, ২ক - ৩ = ৩ (ক - ৩) বা, ২ক - ৩ = ৩ক - ৯ বা, ২ক - ৩ক = - ৯ + ৩ বা, - ক = - ৬ সুতরাং ক = ৬ অতএব শুভ্রুর বর্তমান বয়স = ২ × ৬ = ১২ বছর।
20. দৈনিক ১২০ কি.মি. সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি ৪৮০ কি.মি. পথ কত দিনে যেতে পারবে?
a) ২ দিনে
b) ৩ দিনে
c) ৪ দিনে
d) ৮ দিনে
Answer: ৪ দিনে
Explanation: ৪৮০÷১২০ =৪
21. দৈনিক ১২০ কি.মি সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি ৪৮০ কি.মি পথ কত দিনে যেতে পারবে?
a) ২ দিনে
b) ৩ দিনে
c) ৪ দিনে
d) ৮ দিনে
Answer: ৪ দিনে
Explanation: ১২ কি.মি. সাইকেল চালিয়ে যায় ১ দিনে ∴ ১ কি.মি. সাইকেল চালিয়ে যায় (১/১২০) দিনে ∴ ৪৮০ কি.মি. সাইকেল চালিয়ে যায় (৪৮০ x ১)/১২০ দিনে = ৪ দিনে।
22. (√২)^৮ এর মান কত?
a) ১৬
b) ৬৪
c) ১২৮
d) ২৫৬
Answer: ১৬
Explanation: (√২)^৮ =√২ × √২× √২× √২× √২× √২× √২× √২ =২×২×২×২ =১৬
23. ৫ + ৮ + ১১ + ১৪.....ধারাটির কত তম পদ ৩০২?
a) ৬০ তম
b) ৭০ তম
c) ৯০ তম
d) ১০০ তম
Answer: ১০০ তম
Explanation: ধারাটির ১ম পদ, a = 5, সাধারণ অন্তর, d = 8 - 5 = 3 মনেকরি, r - তম পদ = 302 a + (r - 1)d = 302 বা 5 + (r - 1).3 = 302 বা 5 + 3r - 3 = 302 বা 3r = 302 - 5 + 3 বা r = 300/3 অতএব r = 100 302 হলো 100 - তম পদ।
24. x - 6 = 7x - 48 কে সমাধান করলে x এর মান কত?
a) 3
b) 5
c) -6
d) 7
Answer: 7
Explanation: x - 6 = 7x - 48 বা, x - 7x = - 48 + 6 বা, - 6x = - 42 বা, x = 42/6 সুতরাং x = 7
25. tanA = 1 হলে A এর মান কত ডিগ্রি?
a) 45°
b) 30°
c) 60°
d) 70°
Answer: 45°
Explanation: here, tanA=1 tanA=tan45° A=45°