Exams Study Jobs Teachers Shop

সমাজসেবা অধিদপ্তর (গণিত): সংখ্যার ধারণা-3

Math & Logic Skills 15 Questions By University of Rajshahi

সমাজসেবা অধিদপ্তর (গণিত): সংখ্যার ধারণা-3 For those studying or preparing for, this page contains 15 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়?

a)
b)
c)
d)
Answer:
Explanation: ০ (শূন্য) ছাড়া বাকি ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো নিজে নিজেই সার্থক মান প্রকাশ করতে পারে, তাই এদের সার্থক অঙ্ক বলা হয়। কিন্তু ০ নিজে কোনো সার্থক মান প্রকাশ করতে না পারলেও অন্য সার্থক অঙ্কের ডানে বসে নতুন সংখ্যা গঠনে সাহায্য করে। এই কারণে ০-কে সাহায্যকারী সংখ্যা বা অভাবজ্ঞাপক অঙ্ক বলা হয়।

2. ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত হবে?

a) ৫৪৮৮৮
b) ৫৩২৪৪
c) ৫৩৪৪২
d) ৫৩৪৪৬
Answer: ৫৪৮৮৮
Explanation: বৃহত্তম সংখ্যা = ৪৩২১০ এবং ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩৪ (শুরুতে ০ বসানো যায় না)। এদের যোগফল = $৪৩২১০+১০২৩৪=৫৪৮৮৮$।

3. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত?

a) ১০
b)
c)
d)
Answer:
Explanation: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০ এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯। এদের বিয়োগফল = $১০০০০-৯৯৯৯=১$।

4. ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

a) ৭টি
b) ৮টি
c) ৯টি
d) ১০টি
Answer: ৮টি
Explanation: ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭ ও ১৯। মোট ৮টি।

5. ৫ থেকে ১১ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?

a) ৩৭৫
b) ৩৯৫
c) ৩৮৫
d) ৩৮০
Answer: ৩৮৫
Explanation: ৫ থেকে ১১ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৫, ৭ ও ১১। এদের গুণফল = $৫\times৭\times১১=৩৮৫$।

6. ১ থেকে ৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

a) ৮টি
b) ৯টি
c) ১০টি
d) ১১টি
Answer: ১১টি
Explanation: ১ থেকে ৩১ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ ও ৩১। মোট ১১টি।

7. নিচের কোন সংখ্যাটি মৌলিক?

a) ১০৫
b) ১৪৩
c) ২১
d) ২৯
Answer: ২৯
Explanation: ২৯ একটি মৌলিক সংখ্যা। অন্যদিকে $১০৫=৫\times২১$, $১৪৩=১১\times১৩$ এবং $২১=৩\times৭$; তাই এগুলো যৌগিক সংখ্যা।

8. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

a) ১২৫
b) ২৪৩
c) ৫৬৩
d) ৭৪৩
Answer: ৫৬৩
Explanation: ৫৬৩ একটি মৌলিক সংখ্যা, কারণ একে ১ এবং ৫৬৩ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না।

9. ৫০০-এর চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?

a) ৫০১
b) ৫০৩
c) ৫০৭
d) ৫০৯
Answer: ৫০৩
Explanation: ৫০১ সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য এবং ৫০২ জোড় সংখ্যা। তাই ৫০০-এর চেয়ে বড় প্রথম মৌলিক সংখ্যা হলো ৫০৩।

10. তিনটি পরস্পর মৌলিক সংখ্যার ১ম দুটির গুণফল ৯১। শেষ দুটির গুণফল ১৪৩ হলে, সংখ্যা তিনটি কী কী?

a) ৭, ১১, ৩৩
b) ৭, ১৩, ১১
c) ৯, ১০, ১১
d) ৭, ৯, ১৩
Answer: ৭, ১৩, ১১
Explanation: $৯১=৭\times১৩$ এবং $১৪৩=১৩\times১১$। সাধারণ সংখ্যা ১৩ মাঝখানে থাকবে। তাই সংখ্যা তিনটি হলো ৭, ১৩ ও ১১।

11. $\sqrt{\frac{9}{4}}$ সংখ্যাটি কী ধরনের সংখ্যা?

a) স্বাভাবিক সংখ্যা
b) মূলদ সংখ্যা
c) অমূলদ সংখ্যা
d) জটিল সংখ্যা
Answer: মূলদ সংখ্যা
Explanation: $\sqrt{\frac{9}{4}}=\frac{3}{2}$। যেহেতু এটিকে $\frac{p}{q}$ আকারে প্রকাশ করা যায়, তাই এটি একটি মূলদ সংখ্যা।

12. নিচের কোনটি মূলদ সংখ্যা?

a) $\sqrt[3]{8}$
b) $\sqrt{2}$
c) $\sqrt{3}$
d) $\frac{2}{\sqrt{3}}$
Answer: $\sqrt[3]{8}$
Explanation: $\sqrt[3]{8}=২$, যা একটি পূর্ণসংখ্যা এবং মূলদ সংখ্যা। বাকি তিনটি অমূলদ।

13. নিচের কোনটি অমূলদ সংখ্যা?

a) ০.১২
b) ১/২
c) $\sqrt{9}$
d) $\sqrt{5}$
Answer: $\sqrt{5}$
Explanation: ব্যাখ্যা: ৫ পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এর বর্গমূল ($\sqrt{5}$) একটি অমূলদ সংখ্যা

14. অমূলদ সংখ্যা কোনটি?

a) $\sqrt{4}$
b) $\sqrt{7}$
c) $\sqrt{9}$
d) 2/3
Answer: $\sqrt{7}$
Explanation: ব্যাখ্যা: ৭ পূর্ণবর্গ সংখ্যা না হওয়ায় এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা।

15. কাল্পনিক সংখ্যা $i^2$ এর মান কত?

a)
b) -১
c)
d) $i^3$
Answer: -১
Explanation: কাল্পনিক সংখ্যার নিয়ম অনুযায়ী, $i = \sqrt{-1}$, অতএব উভয়পক্ষকে বর্গ করলে পাওয়া যায় $i^2 = -1$।

We hope সমাজসেবা অধিদপ্তর (গণিত): সংখ্যার ধারণা-3 these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report