1. কোনো পরীক্ষায় পরীক্ষার্থী ৮০% গণিতে এবং ৭০% বাংলা পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?
a) ১০%
b) ২০%
c) ৩০
d) ৪০%
Answer: ১০%
2. কোন পরীক্ষায় ২০০ জনের মধ্যে ৭০% বাংলায়, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাশ করলো। উভয় বিষয়ে ফেল করে কতজন?
a) ২০%
b) ৩০%
c) ৪০%
d) ১০%
Answer: ২০%
3. বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি ১১০৫ টাকা পায়। তার আগের বেতন কত ছিলো-
a) ৭৫০
b) ৮৫০
c) ৯০০
d) ৯২০
Answer: ৮৫০
4. মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত ২০ঃ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত টাকা?
a) ২৫%
b) ৭৫%
c) ৬৫%
d) ৮০%
Answer: ২৫%
5. ডালের মূল্য ২৫% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি মূল্য ৭২ টাকা ছিল বর্তমানে ঐ ডালের মূল্য কেজি প্রতি কত?
a) ৯০
b) ৯৫
c) ১০০
d) ১২৫
Answer: ৯০
6. কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজিতে পাশ করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা মোট ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
a) ৫০০
b) ৩০০
c) ৭৭৫
d) ৬৫০
Answer: ৫০০
7. মিঃ রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?
a) ২৪০০০০০
b) ২০০০০০০
c) ২৪০০০০
d) ২০০০০০
Answer: ২৪০০০০০
8. কারিম মোবাইলে ৫ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ১.৫ টাকা এবং ভ্যাট ১৫% হলে মোট কত টাকা বিল হবে?
a) ৮.৬৫২
b) ৭.৫০০
c) ১.১২৫
d) ৮.৬২৫
Answer: ৮.৬২৫
9. কাপড়ের মূল্য ২০% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?
a) ১৫%
b) ২০%
c) ২৫%
d) ৩০%
Answer: ২৫%
10. কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২ টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত?
a) ১.৫
b) ১.২
c) ২.৫
d) ৩.৫
Answer: ১.২
11. একটি বাংলা বইয়ের প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?
a) ৭২
b) ৯৬
c) ৮০
d) ৯০
Answer: ৯০
Read More:
12. একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তকি দেন?
a) ৫ টাকা
b) ৬ টাকা
c) ৮ টাকা
d) ৯ টাকা
Answer: ৬ টাকা
13. একটি ভোট কেন্দ্র উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?
a) ৩৭৫০০
b) ৪২০০০
c) ২৫০০০
d) ৩২০০০
Answer: ৩৭৫০০
14. চিনির মূল্য ২০% কমে গেল কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
a) ৪% বাড়লো
b) ৪% কমলো
c) ৫% বাড়লো
d) ৫% কমলো
Answer: ৪% কমলো
15. ১৫০ এর ১০% কত?
a) ১.৫
b) ১৫
c) ১০
d) ১৫০
Answer: ১৫
16. ৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাশের হার কত?
a) ৪৫%
b) ৩০%
c) ৫৫%
d) ৪০%
Answer: ৪৫%
17. ২০ টি কমলার মধ্যে ২০% পচা হলে, ভালো কমলার সংখ্যা নিচের কোনটি?
a) ৪
b) ৮
c) ১৬
d) ২০
Answer: ১৬
18. কোনো পণ্যের পূর্বমূল্য ঃ বর্তমান মূল্য = ৫ঃ৭, শতকরা মূল্য বৃদ্ধির পরিমাণ -
a) ২০%
b) ২৫%
c) ৩৫%
d) ৪০%
Answer: ৪০%
19. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
a) ১৪
b) ৪২
c) ১২
d) ৪৮
Answer: ৪২
20. ৪০০ জন লোকের একটি দলের ৩৭৫ জন ইংরেজি ও ২০০ জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
a) ২৫
b) ৭৫
c) ১২৫
d) ১৭৫
Answer: ১৭৫