Exams Study Jobs Teachers Students

মিনি মডেল টেস্ট 04

BCS Exam 10 Questions By Circle of BCS

মিনি মডেল টেস্ট 04 নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন প্রাচীন সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল?

ক) মেসোপটেমীয়
খ) সুমেরীয়
গ) রোমান
ঘ) গ্রিক
উত্তর: সুমেরীয়
ব্যাখ্যা: → সর্বপ্রথম সুমেরীয় সভ্যতায় চাকা আবিষ্কার হয়। এই সভ্যতার আরেকটি উল্লেখযোগ্য অবদান কৃষিতে। সুমেরীয় কৃষকরা সর্বপ্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' ব্যবহার শুরু করেছিল। → সুমেরীয়রা ইউফ্রেটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিল। এছাড়াও তারা জমি চাষের লাঙ্গল ও ফসল মজুদ করার বড় পাত্র তৈরী করেছিল। → তাদের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম কিউনিফর্ম। এই লিপিতে বর্ণের সংখ্যা ছিল ৩২টি এবং তা বাম থেকে ডানদিকে লেখা হত। → তারা 'উল' থেকে কাপড় তৈরির পদ্ধতি, বাড়ি নির্মাণের জন্য মাটির ইট, জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা ইত্যাদি আবিষ্কারেও উল্লেখযোগ্য অবদান রাখে। → উল্লেখ্য যে, সুমেরীয় সভ্যতা মেসোপটেমীয় অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা। বর্তমান ইরাকের টাইগ্রিস ও উইফ্রেটিস (পূর্বের দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে এই সভ্যতার গোড়াপত্তন ঘটে।

2. Choose the correct sentence:

a) Who belongs to this book?
b) Who does the book belong to?
c) Whom does the book belong?
d) To who the book belong?
Answer: Who does the book belong to?
Explanation: প্রদত্ত বাক্যটি Who does the book belong to? "Belong to" একটি phrasal verb, যার অর্থ হলো "সম্পত্তি হওয়া" বা "অধিকারভুক্ত হওয়া"। এই verb-এর সাথে "to" ব্যবহার হয়। যখন প্রশ্ন করা হয় "এই জিনিসটি কার?", তখন সাধারণভাবে জিজ্ঞেস করা হয়: Who does this belong to? (এটি কার?) এখানে আমরা "who" ব্যবহার করছি কারণ আমরা subject বা owner জানতে চাই। অর্থাৎ -"Who" হলো subject pronoun, এবং এটি সঠিক ব্যবহার। Tips: যখন কোন বস্তু বা জিনিসের মালিকানা জানতে চাওয়া হয়→ "Who does [something] belong to?" She sings very sweetly. Here 'sweetly'- A. Adjective B. Noun C. Verb D. Adverb 💛 Answer: Adverb. Explanation: প্রদত্ত বাক্যটি She sings very sweetly. এখানে- sings হলো verb sweetly শব্দটি verb sings-কে modify করছে (কিভাবে গান গায়?) মিষ্টি করে। Verb বা Adjective কে যেসব শব্দ modify করে, সেগুলো হলো Adverb. সুতরাং, sweetly এখানে Adverb. Option Analysis: Adjective adjective noun-কে modify করে (যেমন: sweet girl)। কিন্তু এখানে noun নয়, verb modify হয়েছে। তাই ভুল। Noun noun মানে ব্যক্তি, বস্তু বা স্থান নির্দেশ করে (যেমন: girl, book)। এখানে "sweetly" noun নয়।

3. 'শর্বরী' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) সুন্দর
খ) শোভা
গ) দিবস
ঘ) শীতল
উত্তর: দিবস
ব্যাখ্যা: শর্বরী শব্দের অর্থ রাত্রি বা রাত। এর বিপরীত শব্দ: দিবস বা দিন। অন্যদিকে, - সুন্দর শব্দের বিপরীত শব্দ অসুন্দর। শীতল শব্দের বিপরীত শব্দ উষ্ণ। আরও কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: নির্মল-পঙ্কিল মসৃণ-বন্ধুর সাধু-তস্কর হরণ-পূরণ উৎকর্ষ-অপকর্ষ ঋজু-বক্র/বঙ্কিম অলীক-বাস্তব আবির্ভাব-তিরোভাব আশা-নিরাশা ইতর-ভদ্র

4. সারারাত বৃষ্টি ছিল। বাক্যে 'সারারাত' কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে শূন্য
খ) অপাদানে শূন্য
গ) করণে সপ্তমী
ঘ) কর্মে দ্বিতীয়া
উত্তর: অধিকরণে শূন্য
ব্যাখ্যা: সারারাত বৃষ্টি ছিল। বাক্যে 'সারারাত' অধিকরণ কারক এবং এতে কোন বিভক্তি যুক্ত না থাকায় তা শূন্য বিভক্তি। - ক্রিয়া সম্পাদনের কাল, স্থান ও সময়কে অধিকরণ কার বলা হয়। ক্রিয়াপদকে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে ইত্যাদি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই অধিকরণ কারক। সারারাত বৃষ্টি ছিল। বাক্যস্থিত ক্রিয়াপদকে কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সারারাত। তাই এটি অধিকরণ কারক। আরও কিছু অধিকরণ কারকের উদাহরণ: নদীর মাছ সুস্বাদু। কাননে কুসুম কলি সকলি ফুটিল। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। অন্যদিকে, যা থেকে কিছু গ্রহীত, বিচ্যুত, উৎপন্ন, রক্ষিত, জাত, ভীত ইত্যাদি হয় তাকে অপাদান কারক বলে। যেমন: ছাদ থেকে পানি পড়ে।

5. 'দিগম্বর' কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু
উত্তর: বহুব্রীহি
ব্যাখ্যা: দিগম্বর এর ব্যাসবাক্য: দিক অম্বর যার। এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। - যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য নতুন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে। আরও কিছু উদাহরণ: হত হয়েছে শ্রী যার = হতশ্রী হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি নেই পত্নী যার = বিপত্নীক পঞ্চ আনন যার = পঞ্চানন দুই তলা যার = দোতলা জীবিত থেকেও যে মৃত = জীবনৃত হাতি খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি দুই কান কাটা যার = দু কানকাটা অন্যদিকে, ◇ পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। যেমন: মধু দিয়ে মাখা = মধুমাখা মন দিয়ে গড়া = মনগড়া

6. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?

ক) এখানে সে ফিরে আসেনি
খ) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
গ) তুমি তার কথা বিশ্বাস করো না
ঘ) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
উত্তর: সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যগুলোর মধ্যে 'সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না' বাক্যটি সাধু ভাষায় শুদ্ধ বাক্য। সাধারণত সাধুরীতিতে তৎসম শব্দের ব্যবহার সবচেয়ে বেশি। সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোন পরিবর্তন হয় না। - এ ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। - এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। - এ ভাষায় এক ধরনের আভিজাত্য ও গাম্ভীর্য রয়েছে। এই ভাষারীতি শুধুমাত্র লেখায় ব্যবহার হয়। এই রীতি কথাবার্তা, নাটকের সংলাপ, বক্তৃতা, ভাষন ইত্যাদির উপযোগী নয়।

7. The poor ---born to suffer.

a) is
b) has
c) are
d) was
Answer: are
Explanation: প্রদত্ত বাক্যটি হলো: "The poor--- born to suffer." এখানে The poor মানে হলো দরিদ্র মানুষরা। Rule: "The + adjective" (যেমন: the rich, the blind, the brave, the dead ইত্যাদি) সাধারণত plural noun বোঝায় এবং এদের পরে ব্যবহৃত verb টি Plural হয়। উদাহরণ: The rich are not always happy. The blind need our help. The dead are remembered with respect. The rich are often misunderstood. The brave are remembered in history. The sick are waiting for the doctor. যেহেতু The poor হচ্ছে Plural, ফলে এর পরে verb-টিও plural হতে হবে।

8. Translate- তুমি যদি আরো আগে আসতে।

ক) I wish you would come ago
খ) I wish you will come earlier
গ) I wish you came earlier
ঘ) I wish you come earlier
উত্তর: I wish you came earlier
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটি “তুমি যদি আরো আগে আসতে।” এখানে বোঝাচ্ছে- সে আগে আসেনি, এখন আফসোস প্রকাশ করা হচ্ছে। I wish বাক্যরূপে যদি কোনো অবাস্তব/অসম্ভব বা অতীতে ঘটে যাওয়া বিষয় নিয়ে দুঃখ বা আফসোস প্রকাশ করা হয় → তখন Past Indefinite Tense ব্যবহার করা হয়। তাই সঠিক structure: I wish + subject + past form of verb. Examples: না।) I wish I knew the answer. (কিন্তু আমি জানি I wish he came on time. (কিন্তু সে আসেনি।) I wish they studied harder. (কিন্তু তারা পড়াশোনা করে না।)

9. I made the machine----

a) to work
b) worked
c) to working
d) work
Answer: work
Explanation: এই প্রদত্ত বাক্যটি I made the machine বাক্যে made ব্যবহৃত হয়েছে causative verb হিসেবে। Causative verb: হলো এমন ক্রিয়াপদ যা দিয়ে বোঝানো হয় যে, কোনো ব্যক্তি বা বস্তু অন্য কাউকে বা কিছুকে কোনো কাজ করতে বাধ্য করে, অনুমতি দেয়, প্ররোচিত করে, বা সাহায্য করে। Causative verb বিশেষ গঠনরীতি মেনে চলে / Causative verb এর উদাহরণ: make, have, get, let, and help. Usage of Causative Verb. Sentence Structure: Subject + causative verb + object + base form of verb + Ext. Examples: Make: Our teacher makes us work very hard. Have: I had the mechanic fix my car yesterday.

10. বাংলাদেশের সংবিধানের কোন ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে?

ক) ১৫ নং
খ) ১৭ নং
গ) ১৪ নং
ঘ) ১৮ নং
উত্তর: ১৭ নং
ব্যাখ্যা: → বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে বলা হয়েছে। এই ভাগের ১৭নং অনুচ্ছেদে 'অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা' অর্থ্যাৎ এই ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে। → এই ধারায় ব্যক্ত করা হয়েছে- (ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান করতে হবে। (খ) সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য; এবং (গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য; কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। → অন্যদিকে, ১৪নং অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তি, ১৫নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ও জনগণের জীবনযাত্রার মানের উন্নতিসাধন এবং ১৬ নং অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সম্পর্কে বলা হয়েছে।

আশা করি মিনি মডেল টেস্ট 04 এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট