1. মানবদেহে সবচেয়ে বড় অভ্যন্তরীণ (Internal) অঙ্গ কোনটি?
a) কিডনি
b) যকৃত
c) পাকস্থলী
d) ফুসফুস
Answer: যকৃত
2. মানবদেহে রক্তের লাল রং হয় কোন উপাদানের জন্য?
a) মায়োগ্লোবিন
b) হিমোগ্লোবিন
c) প্লাজমা
d) ক্যালসিয়াম
Answer: হিমোগ্লোবিন
3. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
a) 36°C
b) 38°C
c) 37°C
d) 35°C
Answer: 37°C
4. মানবদেহে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটি?
a) লিম্ফোসাইট
b) মনোসাইট
c) নিউট্রোফিল
d) ইওসিনোফিল
Answer: মনোসাইট
5. প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কতটি হাড় থাকে?
a) ২০৮টি
b) ২০৬টি
c) ২১০টি
d) ২০৪টি
Answer: ২০৬টি
6. মানবদেহে সবচেয়ে বড় ধমনি কোনটি?
a) পালমোনারি ধমনি
b) অ্যাওর্টা
c) ক্যারোটিড ধমনি
d) রেনাল ধমনি
Answer: অ্যাওর্টা
7. মানবদেহে সবচেয়ে বড় শিরা কোনটি?
a) ভেনা কাভা
b) জাগুলার শিরা
c) পালমোনারি শিরা
d) রেনাল শিরা
Answer: ভেনা কাভা
8. মানবদেহে খাদ্যনালির দৈর্ঘ্য প্রায় কত?
a) ১৫ সেমি
b) ২৫ সেমি
c) ৪০ সেমি
d) ১০ সেমি
Answer: ২৫ সেমি
9. চোখের রঙ নির্ধারণ করে কোন অংশ?
a) কর্নিয়া
b) আইরিস
c) রেটিনা
d) লেন্স
Answer: আইরিস
10. মানবদেহের সবচেয়ে সংবেদনশীল আঙুল কোনটি?
a) তর্জনী
b) কনিষ্ঠা
c) বুড়ো আঙুল
d) মধ্যমা
Answer: তর্জনী
11. মানবদেহে সবচেয়ে বড় লসিকাঙ্গ (Lymphatic Organ) কোনটি?
a) টনসিল
b) প্লীহা
c) থাইমাস
d) লিম্ফ নোড
Answer: প্লীহা
Read More:
12. কণ্ঠস্বর উৎপন্ন হয় কোন অঙ্গে?
a) ফ্যারিংক্স
b) ল্যারিংক্স
c) ট্রাকিয়া
d) ব্রঙ্কাস
Answer: ল্যারিংক্স
13. মানবদেহে ভিটামিন D সক্রিয় করতে সাহায্য করে কোন অঙ্গ?
a) কিডনি
b) পাকস্থলী
c) প্লীহা
d) অগ্ন্যাশয়
Answer: কিডনি
14. মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি হাড় থাকে?
a) মাথা
b) পা
c) হাত
d) বুক
Answer: হাত
15. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
a) পেশি কোষ
b) স্নায়ু কোষ (Neuron)
c) রক্তকণিকা
d) অস্থি কোষ
Answer: স্নায়ু কোষ (Neuron)
16. মানবদেহে পিত্তরস জমা থাকে কোথায়?
a) যকৃত
b) অগ্ন্যাশয়
c) পিত্তথলি
d) পাকস্থলী
Answer: পিত্তথলি
17. মানবদেহে মোট দাঁতের সংখ্যা (প্রাপ্তবয়স্ক) কত?
a) ৩০টি
b) ২৮টি
c) ৩২টি
d) ৩৪টি
Answer: ৩২টি
18. মানবদেহে সবচেয়ে বড় সন্ধি (Joint) কোনটি?
a) কাঁধের সন্ধি
b) হাঁটুর সন্ধি
c) কনুইয়ের সন্ধি
d) নিতম্বের সন্ধি
Answer: হাঁটুর সন্ধি
19. মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন অঙ্গ?
a) কিডনি
b) প্লীহা
c) অগ্ন্যাশয়
d) পাকস্থলী
Answer: কিডনি
20. মানবদেহে রক্তের তরল অংশকে কী বলা হয়?
a) সিরাম
b) হিমোগ্লোবিন
c) প্লাজমা
d) প্লাটিলেট
Answer: প্লাজমা