Exams Post Study Jobs Leaderboard Shop

শিক্ষক নিবন্ধন (মডেল টেস্ট-০১)

BCS Exam 30 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

শিক্ষক নিবন্ধন (মডেল টেস্ট-০১) For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'মাছের মা' বাগধারাটির অর্থ কি?

a) নিষ্ঠুর
b) অসম্ভব
c) কাণ্ডজ্ঞানহীন
d) বেহায়া
Answer: নিষ্ঠুর
Explanation: কিছু মাছ আছে যারা নিজের ডিম নিজেরাই খেয়ে ফেলে। আবার মাছ তার বাচ্চা খেয়ে ফেলে। তাই 'মাছের মা' দিয়ে 'নিষ্ঠুর বা নির্মম' অর্থ প্রকাশ করে।

2. 'গারো উপজাতি' কোন জেলায় বাস করে?

a) পার্বত্য চট্টগ্রাম
b) সিলেট
c) ময়মনসিংহ
d) টাঙ্গাইল
Answer: ময়মনসিংহ
Explanation: বাংলাদেশের গারো উপজাতিরা সাধারণত ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা জেলায় বসবাস করে।

3. আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা?

a) অর্থনৈতিক
b) মানবাধিকার
c) ধর্মীয়
d) খেলাধুলা
Answer: মানবাধিকার
Explanation: আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার নিয়ে কাজ করার পাশাপাশি আইনগত সহায়তা প্রদান করে থাকে।

4. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-

a) ১৯৭২ সালে
b) ১৯৭৩ সালে
c) ১৯৭৪ সালে
d) ১৯৭৫ সালে
Answer: ১৯৭৪ সালে
Explanation: বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। সর্বশেষ আদমশুমারি হয় ২০২২ সালে।

5. You may go for a walk if you feel... it.

a) about
b) on
c) like
d) for
Answer: like
Explanation: Feel like - কোন কিছুতে ইচ্ছে হওয়া.

6. The word' sibling' means-

a) a brother
b) a sister
c) a brother or sister
d) an infant
Answer: a brother or sister
Explanation: Sibling শব্দের বাংলা অর্থ ভাই বা বোন ।

7. 'Attested' এর বাংলা পরিভাষা কোনটি?

a) সত্যায়িত
b) প্রত্যয়িত
c) সত্যায়ন
d) সংলগ্ন
Answer: সত্যায়িত
Explanation: Attested - সত্যায়িত, Attestation -সত্যায়ন, Certified- প্রত্যয়িত,

8. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?

a) খ্রিস্টধর্ম
b) প্যাগানিজম
c) জৈনধর্ম
d) বৌদ্ধধর্ম
Answer: বৌদ্ধধর্ম
Explanation: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদ গুলোতে বৌদ্ধ সিদ্ধাচার্যদের গোপন তত্ত্বদর্শন ও ধর্মচর্চাকে বাহ্যিক প্রতীকের সাহায্যে তুলে ধরা হয়েছে।

9. 'অভিরাম' শব্দের অর্থ কী?

a) বিরামহীন
b) বালিশ
c) চলন
d) সুন্দর
Answer: সুন্দর
Explanation: অভিরাম শব্দের অর্থ মনোরম, সুন্দর। অবিরাম শব্দের অর্থ বিরামহীন।

10. কোথায় সাঁতার কাটা সহজ?

a) পুকুরে
b) খালে
c) নদীতে
d) সাগরে
Answer: সাগরে
Explanation: পুকরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে। তাই সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারনে সমুদ্রের পানির প্লবতা নদী বা পুকুরের পানির চেয়ে বেশি। ফলে সমুদ্রের পানিতে সাঁতার কাটার সময় সাঁতারুর শরীরের উপর প্লবতা বেশি হওয়ায় শরীর হালকা বলে মনে হয়। এ কারনে নদী বা পুকুরের পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ।

11. নিচের কোনটি Octal number নয়?

a) 19
b) 77
c) 15
d) 101
Answer: 19
Explanation: অক্টাল সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক রয়েছে। 0, 1,2,3,4,5,6,7. সুতরাং 19 অক্টাল সংখ্যা নয় কেননা 19 অক্টাল পদ্ধতির মধ্যে পড়ে না।

12. 'Pros and cons' means-

a) details
b) liberate
c) avoid
d) angry
Answer: details
Explanation: Pros and cons এর অর্থ খুঁটিনাটি।

13. স্ক্যানার কি ধরনের ডিভাইস?

a) ইনপুট
b) মেমোরি
c) আউটপুট
d) প্রসেসিং
Answer: ইনপুট
Explanation: স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস, যা ছবি, লেখা বা কোনো বস্তুকে অপটিক্যালি স্ক্যান করে সেগুলোকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে কম্পিউটারে পাঠায়, যেন সেগুলোকে দেখা, সম্পাদনা করা বা সংরক্ষণ করা যায়; এটি হার্ডকপিকে সফটকপিতে পরিণত করে।

14. সমতট জনপদ কোথায় অবস্থিত?

a) রাজশাহী অঞ্চলে
b) কুমিল্লা অঞ্চলে
c) ঢাকা অঞ্চলে
d) সিলেট অঞ্চলে
Answer: কুমিল্লা অঞ্চলে
Explanation: প্রাচীন কালে সমতট বলতে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বুঝানো হতো।

15. নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির?

a) পাবক
b) শাবক
c) কুলটা
d) গায়ক
Answer: কুলটা
Explanation: কুলটা' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো কুল + অটা, যা একটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, অর্থাৎ প্রচলিত সন্ধির নিয়ম মেনে হয়নি।

16. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

a) ভিটামিন 'এ'
b) ভিটামিন 'বি'
c) ভিটামিন 'সি'
d) ভিটামিন 'ডি'
Answer: ভিটামিন 'ডি'
Explanation: সূর্যকিরণ থেকে প্রধানত ভিটামিন ডি (Vitamin D) পাওয়া যায়, যা সূর্যের অতিবেগুনী রশ্মি (UVB) ত্বকের সংস্পর্শে এলে শরীর প্রাকৃতিকভাবে তৈরি করে। একে প্রায়শই 'সানশাইন ভিটামিন' বলা হয় কারণ এটি আমাদের হাড়কে শক্তিশালী করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

17. কোনটি নিত্য সমাস?

a) কলেছাঁটা
b) ভবনদী
c) জয়ধ্বনি
d) জলমাত্র
Answer: জলমাত্র
Explanation: যে সমাসে সমাসবদ্ধ পদগুলো নিত্য সমাসবদ্ধভাবে থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন: কেবল দর্শন, জলমাত্র ইত্যাদি।

18. 'হাতি' এর সমার্থক শব্দ-

a) কুন্তল
b) ফণী
c) তনু
d) করী
Answer: করী
Explanation: হাতির সমার্থক শব্দ হলো: করী, গজ, মাতঙ্গ, হস্তী, রদনী, দণ্ডী,দ্বীপ, নশ, বারণ ইত্যাদি।

19. Though he is poor,....

a) he is honest
b) but he is honest
c) and he is honest
d) but he was honest
Answer: he is honest
Explanation: Though /although (যদিও ) যুক্ত বাক্যে সাধারণত দুটি বিপরীতমুখী Expressions থাকে। তবে principal clause এর শুরুতে and , but কোনো কিছু যুক্ত হয় না।

20. Verb form of the word 'danger' is-

a) dangerous
b) danger
c) dangerously
d) endanger
Answer: endanger
Explanation: Danger' (বিপদ) শব্দের verb বা ক্রিয়াপদ হলো endanger (বিপন্ন করা, বিপদে ফেলা)। এছাড়া, 'danger' শব্দটি সরাসরি verb হিসেবেও ব্যবহৃত হতে পারে, যার অর্থ কোনো কিছুকে বিপদে ফেলা বা ঝুঁকি নেওয়া (to imperil, to claim liability)।

21. A....in time saves nine?

a) stick
b) stitch
c) strict
d) stich
Answer: stitch
Explanation: A stitch in time saves nine. ➫ সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়.

22. He and I...well.

a) am
b) is
c) are
d) been
Answer: are
Explanation: He and I are well. Here, As per the rules related to the order personal pronouns, it has to be 2, 3, 1.That means প্রথমে থাকবে second person, তারপরে Third person এবং সবার শেষে first person এবং verb হবে plural.

23. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

a) ৭০
b) ৬৭
c) ৮০
d) ৭৭
Answer: ৭০
Explanation: ৬০ ও ৮০ এর মধ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে যথাক্রমে ৬১ ও ৭৯ । সুতরাং এ দুটি সংখ্যাদ্বয়ের গড় = (৬ ১ + ৭ ৯) /২ = ১ ৪ ০ /২ = ৭ ০

24. ১ ইঞ্চি= কত সে.মি?

a) ৫.২৪ সে.মি
b) ৪.২৫ সে.মি
c) ২.৫৪ সে.মি
d) ৪.৫২ সে.মি
Answer: ২.৫৪ সে.মি
Explanation: ১ ইঞ্চি সমান নির্ভুলভাবে ২.৫৪ সেন্টিমিটার। এই মানটি ১৯৫৯ সালে আন্তর্জাতিকভাবে স্থির করা হয়েছিল, যা ইম্পেরিয়াল একক (ইঞ্চি) এবং মেট্রিক একক (সেন্টিমিটার) এর মধ্যে সামঞ্জস্য স্থাপন করে।

25. আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি?

a) ২ অক্টোবর
b) ৪ অক্টোবর
c) ৫ অক্টোবর
d) ৬ অক্টোবর
Answer: ৫ অক্টোবর
Explanation: বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয় এবং এটি ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে, যা শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের পেশাগত চ্যালেঞ্জগুলো তুলে ধরতে একটি আন্তর্জাতিক দিবস হিসেবে UNESCO কর্তৃক ঘোষিত হয়েছে।

26. সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়?

a) ১৭২৯ সালে
b) ১৮২৯ সালে
c) ১৬২৯ সালে
d) ১৮২৮ সালে
Answer: ১৮২৯ সালে
Explanation: সতীদাহ প্রথা ছিল তৎকালীন হিন্দু সমাজে একটি ভয়াবহ কুসংস্কার যার ফলে বিধবাদের বেঁচে থাকার অধিকার ছিল না। স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীদের ও মৃত্যুবরণ করতে হতো। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রত্যক্ষ সহযোগিতায় লর্ড বেন্টিংক কর্তৃক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা রহিত করার মাধ্যমে হিন্দু সমাজে বিধবাদের মৌলিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়।

27. সে ইংরেজিতে ভালো।

a) He is well in English.
b) He is expert in English.
c) He is good at English.
d) He is better in English.
Answer: He is good at English.
Explanation: কোনো বিষয়ে দক্ষ বুঝাতে Good এর পরে at বসে।

28. 0,5,7 এর গড় কত?

a) 6
c) 4
d) 1
Answer: 4
Explanation: গড় = সংখ্যাগুলোর যোগফল/মোট সংখ্যা = (0 + 5 + 7)/3 = 4

29. কোন সংখ্যার ৭৫% = ৩?

a)
b) ১৬
c)
d)
Answer:
Explanation: মনে করি,সংখ্যাটি = ক প্রশ্নমতে,ক*৭৫% = ৩ বা,ক*৭৫/১০০ = ৩ বা,ক = ৩*১০০/৭৫ বা,ক = ৪, অর্থাৎ, সংখ্যাটি ৪

30. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

a) π
b) πr
c) 2
d) 2r
Answer: π
Explanation: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হলো একটি ধ্রুবক সংখ্যা, যাকে গ্রিক অক্ষর π (পাই) দিয়ে প্রকাশ করা হয়, যার মান প্রায় ৩.১৪১৫৯ বা প্রায় ২২/৭। এই অনুপাতটি যেকোনো বৃত্তের জন্য একই থাকে, সেটির আকার ছোট হোক বা বড়।

We hope শিক্ষক নিবন্ধন (মডেল টেস্ট-০১) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.