Exams Study Jobs Teachers Shop

১০তম BCS প্রশ্ন বাংলা অংশ

BCS Exam 18 Questions By সাধারণ জ্ঞান 0.78

১০তম BCS প্রশ্ন বাংলা অংশ For those studying or preparing for, this page contains 18 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে—

a) পর্তুগিজ ভাষা হতে
b) আরবি ভাষা হতে
c) দেশি ভাষা হতে
d) ওলন্দাজ ভাষা হতে
Answer: পর্তুগিজ ভাষা হতে

2. শুদ্ধ বানান কোনটি?

a) মূমুর্ষু
b) মুমূর্ষু
c) মূমূর্ষু
d) মুমূর্ষ
Answer: মুমূর্ষু

3. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

a) শব পোড়া
b) মড়া দাহ
c) শবদাহ
d) শবমড়া
Answer: শবদাহ

4. কবর' নাটকটির লেখক—

a) জসীমউদ্দীন
b) নজরুল ইসলাম
c) মুনীর চৌধুরী
d) দ্বিজেন্দ্রলাল রায়
Answer: মুনীর চৌধুরী

5. উভয়কুল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

a) কারো পৌষ মাস, কারো সর্বনাশ
b) চাল না চুলো, ঢেঁকী না কুলো
c) ​সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
d) বোঝার উপর শাকের আঁটি
Answer: ​সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

6. শুদ্ধ বাক্য কোনটি?

a) দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
b) দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
c) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
d) দুর্বলবশত অন্যথা বসে পড়ল
Answer: দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

7. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়—

a) বিভক্তি
b) ধাতু
c) প্রত্যয়
d) কৃৎ
Answer: ধাতু

8. রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ—

a) রত্না + কার
b) রত্না + আকার
c) রত্ন + কর
d) রত্ন + আকর
Answer: রত্ন + আকর

9. বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক—

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) বিষ্ণু দে
c) সুধীন্দ্রনাথ দত্ত
d) বুদ্ধদেব বসু
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর

10. . 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা—

a) অগ্রপথিক
b) বিদ্রোহী
c) প্রলয়োল্লাস
d) ধূমকেতু
Answer: প্রলয়োল্লাস

11. শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত—

a) কবিতার নাম
b) গল্প সংকলনের নাম
c) উপন্যাসের নাম
d) কাব্য সংকলনের নাম
Answer: উপন্যাসের নাম

12. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'র রচয়িতা কে?

a) শামসুর রাহমান
b) আলতাফ মাহমুদ
c) হাসান হাফিজুর রহমান
d) আবদুল গাফফার চৌধুরী
Answer: আবদুল গাফফার চৌধুরী

13. কোন দ্বিরুক্তি শব্দজুটি বহুবচন সংকেত করে?

a) পাকা পাকা আম
b) ছি ছি কি করছ
c) বড় বড় হাত
d) উড়ু উড়ু মন
Answer: পাকা পাকা আম

14. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?

a) যত গর্জে তত বৃষ্টি হয় না
b) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
c) নাচতে না জানলে উঠোন বাঁকা
d) যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়
Answer: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

15. কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?

a) তিনিই সমাজের মাথা
b) মাথা খাটিয়ে কাজ করবে
c) লজ্জায় আমার মাথা কাটা গেল
d) মাথা নেই তার মাথা ব্যথা
Answer: মাথা খাটিয়ে কাজ করবে

16. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

a) নিখুঁত
b) আনমনা
c) অবহেলা
d) নিমরাজি
Answer: নিমরাজি

17. কোনটি তদ্ভব শব্দ?

a) চাঁদ
b) সূর্য
c) নক্ষত্র
d) গগন
Answer: চাঁদ

18. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

a) কেশবচন্দ্র সেন
b) মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
c) মাওলানা আকরাম খাঁ
d) গিরিশচন্দ্র সেন
Answer: গিরিশচন্দ্র সেন

We hope ১০তম BCS প্রশ্ন বাংলা অংশ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report