1. “অকাল কুষ্মাণ্ড” বাগধারার অর্থ কী?
a) অকালে মৃত্যু
b) অপদার্থ ব্যক্তি
c) বৃদ্ধ ব্যক্তি
d) অলস ব্যক্তি
Answer: অপদার্থ ব্যক্তি
2. “আকাশ কুসুম কল্পনা” বলতে কী বোঝায়?
a) সুন্দর স্বপ্ন
b) দুঃস্বপ্ন
c) বাস্তব চিন্তা
d) অসম্ভব কল্পনা
Answer: অসম্ভব কল্পনা
3. “এক ঢিলে দুই পাখি মারা” অর্থ—
a) শিকার করা
b) ঝগড়া করা
c) একসাথে দুই কাজ সম্পন্ন করা
d) সময় নষ্ট করা
Answer: একসাথে দুই কাজ সম্পন্ন করা
4. “চোখে সর্ষেফুল দেখা” বাগধারার অর্থ কী?
a) চোখের সমস্যা হওয়া
b) অজ্ঞান হওয়ার উপক্রম হওয়া
c) ফুল দেখা
d) আনন্দ পাওয়া
Answer: অজ্ঞান হওয়ার উপক্রম হওয়া
5. “গড্ডালিকা প্রবাহ” বলতে বোঝায়—
a) নদীর স্রোত
b) ঝড়ো হাওয়া
c) অন্ধ অনুকরণ
d) দ্রুত গতি
Answer: অন্ধ অনুকরণ
6. “কলুর বলদ” কাকে বলা হয়?
a) অলস ব্যক্তি
b) ধনী ব্যক্তি
c) পরিশ্রমী কিন্তু বুদ্ধিহীন ব্যক্তি
d) শক্তিশালী ব্যক্তি
Answer: পরিশ্রমী কিন্তু বুদ্ধিহীন ব্যক্তি
7. “ঘরের শত্রু বিভীষণ” অর্থ—
a) আত্মীয় শত্রু
b) নিজের দলের বিশ্বাসঘাতক
c) বাইরের শত্রু
d) ভীরু ব্যক্তি
Answer: নিজের দলের বিশ্বাসঘাতক
8. “জলে কুমির ডাঙায় বাঘ” বলতে বোঝায়—
a) শিকার করা
b) সাহসী ব্যক্তি
c) দূর্দান্ত সংকট
d) চারদিকেই বিপদ
Answer: চারদিকেই বিপদ
9. “তাসের ঘর” বাগধারার অর্থ কী?
a) সুন্দর বাড়ি
b) খেলাঘর
c) আয়নাঘর
d) দুর্বল ভিত্তি
Answer: দুর্বল ভিত্তি
10. “নাকে তেল দিয়ে ঘুমানো” অর্থ—
a) শান্তিতে ঘুমানো
b) অলসভাবে নিশ্চিন্ত থাকা
c) নিশ্চিন্তে ঘুমানো
d) অসুস্থ হওয়া
Answer: অলসভাবে নিশ্চিন্ত থাকা
11. “পান থেকে চুন খসা” বলতে বোঝায়—
a) পা খাওয়া
b) রাগ করা
c) সামান্য ভুল করলে
d) বড় অপরাধ
Answer: সামান্য ভুল করলে
Read More:
12. “ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া” অর্থ—
a) অপমান করা
b) ফুঁ দিয়ে বাতাস করা
c) সহজ মনে করা
d) সহজে ফুঁ দিয়ে উড়ানো
Answer: সহজ মনে করা
13. “বাঘে ছুঁলে আঠারো ঘা” অর্থ—
a) ভয়ংকর ক্ষতি
b) চরম দুর্দশা
c) বাঘের আক্রমণ
d) শিকার করা
Answer: চরম দুর্দশা
14. “মাথায় হাত পড়া” বাগধারার অর্থ—
a) আশীর্বাদ পাওয়া
b) মাথা ব্যাথা হওয়া
c) বিপদে পড়া
d) আদর করা
Answer: বিপদে পড়া
15. “রামধনু দেখা” বলতে বোঝায়—
a) প্রকৃতি দেখা
b) আকাশ দেখা
c) বৃষ্টি দেখা
d) স্বপ্ন দেখা
Answer: স্বপ্ন দেখা
16. “হাত কচলানো” অর্থ—
a) হাত মচকে যাওয়া
b) হাত ধোয়া
c) পরিশ্রম করা
d) আফসোস করা
Answer: আফসোস করা
17. “হাড়ে হাড়ে চেনা” বাগধারার অর্থ—
a) অসুস্থ হওয়া
b) ডাক্তারি জ্ঞান
c) ভালোভাবে চেনা
d) হাড়ের নাম জানা
Answer: ভালোভাবে চেনা
18. “অন্ধের যষ্টি” বলতে বোঝায়—
a) লাঠি
b) অসহায় ব্যক্তি
c) একমাত্র ভরসা
d) বৃদ্ধ ও
Answer: একমাত্র ভরসা
19. “কই মাছের প্রাণ” অর্থ—
a) দুর্লভ প্রাণ
b) কই মাছ
c) সহজে মরে না
d) দুর্বল প্রাণ
Answer: সহজে মরে না
20. “ধরি মাছ না ছুঁই পানি” বলতে বোঝায়—
a) পানিতে নেমে
b) কৌশলে কাজ করা
c) নিরপেক্ষ ভাব দেখানো
d) মাছ ধরা
Answer: নিরপেক্ষ ভাব দেখানো