1. 'তাসের ঘর' শব্দের অর্থ-
a) অর্থের প্রভাব
b) অর্থের কু-প্রভাব
c) ক্ষণস্থায়ী
d) তামাশা
Answer: ক্ষণস্থায়ী
2. 'ইঁদুর কপালে' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়)
a) মন্দ বাক্য
b) হাস্যকর চেহারা
c) মন্দ ভাগ্য
d) সুসময়
Answer: মন্দ ভাগ্য
3. 'খোদার খাসি' কোন বাগধারাটি প্রকাশ করে?
a) সুখের পায়রা
b) ভাবনা চিন্তাহীন
c) ছাগল
d) তুষর আগুন
Answer: ভাবনা চিন্তাহীন
4. 'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কি?
a) অপদার্থ
b) অপটু
c) নিরেট মূর্খ
d) নিরেট বোকা
Answer: নিরেট মূর্খ
5. 'রাবণের চিতা' বাগধারাটির অর্থ প্রকাশ করে?
a) রাবণের চিতা
b) চির অশান্তি
c) তুষের আগুন
d) কলির সন্ধ্যা
Answer: চির অশান্তি
6. 'একাদশে বৃহস্পতি' অর্থ -
a) সুসময়
b) দুঃসময়
c) অলীক বস্তু
d) শেষ সময়
Answer: সুসময়
7. 'পুকুরচুরি' বাগধারাটির অর্থ-
a) অবাস্তব বস্তু
b) বড় ধরনের চুরি
c) লোপাট
d) চুরি করা
Answer: বড় ধরনের চুরি
8. 'ধামাধরা' বাগধারাটির অর্থ কি?
a) যথেচ্ছাকারী
b) বক ধার্মিক
c) তোষামদকারী
d) তোষামোদকারী
Answer: তোষামোদকারী
9. 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ-
a) পক্ষপাতিত্ব করা
b) সৌভাগ্য
c) সেবা প্রদান
d) চুরি করা
Answer: চুরি করা
10. 'দহরম মহরম' এর বিপরীত বাগধারা কোনটি?
a) জিলাপির প্যাঁচ
b) দুধের মাছি
c) অহিনকুল
d) বসন্তের কোকিল
Answer: অহিনকুল
11. 'উজানের কৈ' এই বাগধারাটির অর্থ কি?
a) সহজলভ্য
b) বিরাট আয়োজন
c) অপদার্থ
d) সামান্য পার্থক্য
Answer: সহজলভ্য
12. 'যার কোন মূল্য নেই'- এর সমার্থক বাগধারা কোনটি?
a) ডাকা বুবো
b) তুলসী বনের বাঘ
c) ঢাকের বায়া
d) কাঠের পুতুল
Answer: ঢাকের বায়া
13. কোন বাগধারাটি ভিন্নার্থক?
a) বক ধার্মিক-বিড়াল তপস্বী
b) মনিকাঞ্চনযোগ-সোনায় সোহাগা
c) ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
d) অন্ধের যষ্ঠি-অন্ধের নড়ি
Answer: ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
Explanation: বক ধার্মিক ও বিড়াল তপস্বী: দুটোর অর্থই 'ভণ্ড সাধু'। মনিকাঞ্চনযোগ ও সোনায় সোহাগা: দুটোর অর্থই 'উপযুক্ত মিলন'। অন্ধের যষ্ঠি ও অন্ধের নড়ি: দুটোর অর্থই 'একমাত্র অবলম্বন'। ব্যাঙের আধুলি: সামান্য সম্পদ (যেটা নিয়ে কেউ গর্ব করে)। ব্যাঙের সর্দি: অসম্ভব ঘটনা।
14. 'ইঁদুর কপালে' এর বিপরীত কোনটি?
a) অদৃষ্টের পরিহাস
b) একাদশে বৃহস্পতি
c) চাঁদের হাট
d) কেউকেটা
Answer: একাদশে বৃহস্পতি
15. 'গদায় লস্করি চাল' বাগধারাটির অর্থ কি?
a) তুচ্ছ পদার্থ
b) আলসেমি
c) চাতুকার
d) চালের দাম
Answer: আলসেমি
16. অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে?
a) শাপে বর
b) শাপে রব
c) সাপে বর
d) সাপে রব
Answer: শাপে বর
Read More:
17. 'উড়ো চিঠি' বাগধারাটির অর্থ কি?
a) প্রেমের চিঠি
b) আবেদন পত্র
c) বেনামি পত্র
d) উড়ে বেড়ানো চিঠি
Answer: বেনামি পত্র
18. 'অক্ষয় বট' বাগধারার অর্থ কি?
a) প্রাচীন ব্যাক্তি
b) অপ্রাচীন
c) ব্যাক্তি
d) প্রাচীন ব্যক্তি
Answer: প্রাচীন ব্যক্তি
19. 'অষ্টারম্ভা' বাগধারাটির অর্থ কি?
a) পূণ্য
b) শূন্য
c) ফাঁকি দেয়া
d) কলা
Answer: ফাঁকি দেয়া
Explanation: 'অষ্টারম্ভা' বাগধারাটির শাব্দিক অর্থ আটটি কলা হলেও এর প্রচলিত ও আলঙ্কারিক অর্থ হলো শূন্য বা ফাঁকি (পাণ্ডিত্যহীনতা বোঝাতে)। সাধারণত কোনো কিছুতে ব্যর্থ হওয়া বা কিছুই না পাওয়ার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
20. 'অমাবস্যার চাঁদ' বাগধারাটির অর্থ কি ?
a) সুন্দর চাঁদ
b) সুন্দরী মেয়ে
c) দুর্লভ বস্তু
d) দুলর্ভ বস্তু
Answer: দুর্লভ বস্তু
21. 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কি?
a) অভদ্র
b) খারাপ ছেলে
c) পার্থক্য
d) মন্দ ভাগ্য
Answer: পার্থক্য
22. 'এসপার ওসপার' বাগধারার অর্থ কি?
a) এলোপাথাড়ি
b) সহজলভ্য
c) মীমাংসা
d) অখাদ্য
Answer: মীমাংসা
23. 'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারাটির অর্থ কি?
a) অমিতব্যয়ী
b) পাগলামি
c) প্রহার
d) অকালপক্ক
Answer: পাগলামি
24. শকুনি মামা-এর অর্থ কি?
a) কুৎসিত মামা
b) সৎ মামা
c) পাতানো মামা
d) কুচক্রী মামা
Answer: কুচক্রী মামা
25. নিচের কোন শব্দটি 'দক্ষ' অর্থে ব্যবহৃত হয়েছে?
a) পাকা আম খেতে মিষ্টি
b) ছেলেটি অংকে কাঁচা
c) শাড়িটির রং পাকা
d) ছেলেটি ইংরেজিতে পাকা
Answer: ছেলেটি ইংরেজিতে পাকা
26. 'কেতাদুরস্ত' বাগধারার অর্থ কি?
a) অলস
b) পরিপাটি
c) পরিশ্রমী
d) দীর্ঘজীবী
Answer: পরিপাটি
27. 'শিরে-সংক্রান্তি' বাগধারার অর্থ কি?
a) আসন্ন বিপদ
b) মাথাব্যথা
c) মহাবিপদ
d) মাথা ধরা
Answer: আসন্ন বিপদ
28. নিজের কোন শব্দটির রোগ অর্থে ব্যবহৃত হয়েছে?
a) মাথাধরা
b) মাথা দেয়া
c) মাথা ঘামান
d) মাথা ব্যথা
Answer: মাথাধরা
Explanation: বাংলা ভাষায় 'মাথা' শব্দযুক্ত বিভিন্ন বাগধারা বা শব্দসমষ্টির ভিন্ন ভিন্ন প্রায়োগিক অর্থ রয়েছে। এখানে 'মাথাধরা' শব্দটি সরাসরি শারীরিক অসুস্থতা বা রোগ (Headache) অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে, 'মাথা দেওয়া' বলতে কোনো কাজে যুক্ত হওয়া বা দায়িত্ব নেওয়া বোঝায়; 'মাথা ঘামানো' বলতে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করা বোঝায়; এবং 'মাথা ব্যথা' সাধারণত কোনো বিষয়ে বিশেষ উদ্বেগ বা মাথাব্যথা (যাকে রূপক অর্থে দুশ্চিন্তা বলা হয়) বোঝাতে ব্যবহৃত হয়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বা সাধারণ কথ্যরীতিতে কেবল 'মাথাধরা' শব্দটিই প্রকৃত রোগ বা শারীরিক যন্ত্রণাকে নির্দেশ করে।
29. 'ছকড়া নকড়া' বাগধারার অর্থ কি?
a) সস্তা দর
b) নষ্ট করা
c) দুর্লভ বস্তু
d) আশায় নৈরাশ্য
Answer: সস্তা দর
30. 'আক্কেল গুডুম' বাগধারার অর্থ কি?
a) উপদার্থ
b) আলসেমি
c) স্তম্ভিত
d) হতবুদ্ধি
Answer: হতবুদ্ধি