Exams Study Jobs Teachers Shop

১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০২৪ (মডেল টেস্ট ৩৫)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০২৪ (মডেল টেস্ট ৩৫) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?

a) দীর্ঘ
b) অতিদীর্ঘ
c) সংক্ষিপ্ত
d) অপরিবর্তিত
Answer: সংক্ষিপ্ত

2. যে নারীর হাসি পবিত্র -তাকে কী বলে?

a) সুস্মিতা
b) শুচিস্মিতা
c) সুহাসিনী
d) সুহাস্য
Answer: শুচিস্মিতা

3. 'অনাথ' এর স্ত্রীলিঙ্গ কী?

a) অনার্থীনি
b) অনাথিনী
c) অনাথি
d) নাথবতী
Answer: অনাথিনী

4. 'কুন্তল' শব্দের সমার্থক শব্দ কোনটি?

a) অংশু
b) কেশ
c) কুবলয়
d) কমল
Answer: কেশ

5. 'আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?

a) অযথা তর্ক করা
b) অযথা রাগারাগি করা
c) অযথা তোষামোদ
d) অযথা আলসেমি করা
Answer: অযথা তোষামোদ

6. হাইফেন কোথায় বসে?

a) দুই বাক্যের সংযোগ দেখাতে
b) দুই শব্দের সংযোগ দেখাতে
c) বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে
d) উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে
Answer: দুই শব্দের সংযোগ দেখাতে

7. 'কর পল্লবের ন্যায়'- ব্যাসবাক্যটি কোন সমাস?

a) মধ্যপদলোপী কর্মধারয়
b) উপমিত কর্মধারয়
c) উপমান কর্মধারয়
d) অব্যয়ীভাব সমাস
Answer: উপমিত কর্মধারয়

8. 'অনাবিল' শব্দের বিপরীত শব্দ কোনটি?

a) অননাবিল
b) আবিল
c) আবিলতা
d) অনাগত
Answer: আবিল

9. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?

a) কমা
b) কোলন
c) সেমিকোলন
d) ত্রিবিন্দু
Answer: ত্রিবিন্দু

10. পূর্বে দেখা যায় নি যা-

a) অদৃষ্ট
b) অদৃশ্য
c) অদৃষ্টপূর্ব
d) অদেখা
Answer: অদৃষ্টপূর্ব
Explanation: বাংলা ব্যাকরণের 'এক কথায় প্রকাশ' বা 'বাক্য সংকোচন' নিয়মানুযায়ী, "পূর্বে দেখা যায় নি যা"—এর শুদ্ধ রূপ হলো অদৃষ্টপূর্ব। এখানে 'অ' (না) + 'দৃষ্ট' (দেখা) + 'পূর্ব' (আগে) মিলে শব্দটির অর্থ প্রকাশ করে। অন্যদিকে, 'অদৃষ্ট' শব্দের অর্থ ভাগ্য, 'অদৃশ্য' মানে যা দেখা যায় না (চোখের আড়ালে), এবং 'অদেখা' হলো যা দেখা হয়নি। তাই নির্দিষ্ট কালবাচক অর্থ হিসেবে 'অদৃষ্টপূর্ব' সঠিক।

11. Being 'down to earth' means-

a) close to nature
b) thrown to ground
c) hopeful
d) realistic
Answer: realistic

12. Too many cooks spoil the-

a) lunch
b) juice
c) broth
d) food
Answer: broth
Explanation: Too many cooks spoil the broth- এটি একটি প্রবাদ বাক্য। এর অর্থ -অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

13. The idiom 'bring to book' means-

a) Book written by a famous writer
b) Punish
c) Valueless person
d) Impose
Answer: Punish

14. Reza ran fast lest he....the train.

a) miss
b) missed
c) should miss
d) will miss
Answer: should miss
Explanation: বাক্যের প্রথম অংশে lest থাকলে তার পরের অংশে should/might + verb এর base form বসে।

15. The main objective of a 'conjunction' is-

a) To separate
b) To connect
c) To improve
d) To degrade
Answer: To connect

16. Antonym for 'Adieu' is-

a) farewell
b) good bye
c) hello
d) valediction
Answer: hello

17. He behaved as though he....everything.

a) knows
b) has known
c) knew
d) had known
Answer: had known

18. Man hardly believes a liar,.....?

a) does he
b) doesn’t he
c) are they
d) aren't they
Answer: does he

19. A person whose head is in the clouds is-

a) proud
b) a day dreamer
c) an aviator
d) a philanthropist
Answer: a day dreamer

20. No one can....that he is clever.

a) defy
b) denounce
c) admire
d) deny
Answer: deny

21. রিতু ও সিতু একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। তারা ৬ দিন কাজ করার পর সিতু চলে গেল। কাজটির কত অংশ বাকি থাকবে?

a) ১/৪
b) ১/২
c) ১/৩
d) ১/৫
Answer: ১/৪

22. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?

a) 50
b) 300
c) 360
d) 3000
Answer: 300

23. 8 টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16 টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?

a) 9
b) 10
c) 11
d) 12
Answer: 11

24. দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?

a) 2 : 1
b) 3 : 1
c) 4 : 3
d) 3 : 2
Answer: 3 : 1

25. একটি কোণের 4 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?

a) 10°
b) 110°
c) 120°
d) 135°
Answer: 135°

26. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?

a) 180°
b) 270°
c) 360°
d) 580°
Answer: 360°

27. একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?

a) ৩ গুণ
b) ৬ গুণ
c) ৯ গুণ
d) দ্বিগুণ
Answer: ৯ গুণ

28. 35 বর্গ সে.মি ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি এবং প্রস্থ (x-2) সে.মি হলে x এর মান কত?

a) 7
b) 5
c) -5
d) -7
Answer: 7

29. ৪ টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে শতকরা কত শতাংশ লাভ হয়?

a) ৩৫%
b) ৫০%
c) ২০%
d) ৫৫%
Answer: ৫০%

30. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

a) ৫৪ ও ১৮
b) ৪২ ও ১৪
c) ৪৫ ও ১৫
d) ৩৯ ও ১৩
Answer: ৪৫ ও ১৫

31. বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ -

a) পাহাড়পুর
b) সেন্টমার্টিন
c) নিঝুমদ্বীপ
d) মহেশখালী
Answer: মহেশখালী

32. বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয়?

a) ৫০%
b) ৬০%
c) ৭০%
d) ৮০%
Answer: ৮০%

33. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো-

a) ভাষা ও সংস্কৃতি
b) ধর্ম
c) আঞ্চলিকতা
d) রাজনীতি
Answer: ভাষা ও সংস্কৃতি

34. রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো-

a) নির্দিষ্ট ভূখণ্ড
b) জনসংখ্যা
c) সরকার
d) সার্বভৌমত্ব
Answer: সার্বভৌমত্ব

35. দেশের প্রথম 'এলিফ্যান্ট ওভারপাস' কোথায় অবস্থিত?

a) লাংলোক, বান্দরবান
b) লোহাগাড়া, চট্টগ্রাম
c) সীতাকুণ্ড, চট্টগ্রাম
d) নালিতাবাড়ী, শেরপুর
Answer: লোহাগাড়া, চট্টগ্রাম

36. জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড কোনটি?

a) ১৬১৫২
b) ১৬১০৬
c) ৯৯৯
d) ৩৩৩
Answer: ১৬১৫২

37. দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?

a) ফেনী
b) কক্সবাজার
c) চাঁদপুর
d) পটুয়াখালী
Answer: ফেনী

38. বজ্রবৃষ্টির ফলে মাটির উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?

a) পটাশিয়াম
b) অক্সিজেন
c) নাইট্রোজেন
d) ফসফরাস
Answer: নাইট্রোজেন

39. 'পালাউ' দেশটি কোন মহাদেশে অবস্থিত?

a) এশিয়া
b) ইউরোপ
c) আফ্রিকা
d) ওশেনিয়া
Answer: ওশেনিয়া

40. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?

a) সিয়েরালিওন
b) সুদান
c) লাইবেরিয়া
d) নাইজেরিয়া
Answer: লাইবেরিয়া

We hope ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০২৪ (মডেল টেস্ট ৩৫) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report