Login / Register as

Student Teacher
Exams Post Study Jobs Teachers Shop

বাংলা নাটক

NTRCA Exam 30 Questions By Dinajpur govt college

বাংলা নাটক For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. প্রথম সার্থক বাংলা নাটক-

a) শর্মিষ্ঠা
b) কৃষ্ণকুমারী
c) শাহজাহান
d) বসন্ত
Answer: শর্মিষ্ঠা

2. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-

a) বসন্তকুমারী
b) জমিদার দর্পণ
c) কৃষ্ণকুমারী
d) শর্মিষ্ঠা
Answer: কৃষ্ণকুমারী

3. বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?

a) অশোক
b) সাজাহান
c) সরোজিনী
d) কৃষ্ণকুমারী
Answer: সাজাহান

4. ঐতিহাসিক নাটক কোনটি?

a) নূরজাহান
b) রাবণবধ
c) সধবার একাদশী
d) ডাকঘর
Answer: নূরজাহান

5. 'সুবচন নির্বাসনে' নাটকটি কে লিখেছেন?

a) কল্যাণ মিত্র
b) আবদুল্লাহ আল মামুন
c) সৈয়দ শামসুল হক
d) হুমায়ূন আহমেদ
Answer: আবদুল্লাহ আল মামুন
Explanation: ‘সুবচন নির্বাসনে’ নাটকটি প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা আবদুল্লাহ আল মামুন রচিত অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। ১৯৭৪ সালে রচিত এই নাটকটি বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের অবক্ষয়, মূল্যবোধের সংকট এবং তৎকালীন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার এক নিখুঁত দর্পণ। নাটকটির মাধ্যমে তিনি দেখিয়েছেন কীভাবে সমাজে সততা ও সুবচন আজ কোণঠাসা হয়ে পড়েছে। এটি থিয়েটার জগতের একটি কালজয়ী কাজ, যা বাংলাদেশের নাট্যচর্চায় নতুন মাত্রা যোগ করেছিল এবং সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

6. 'মানচিত্র' নাটক কে রচনা করেন?

a) তুলসী লাহিড়ী
b) আনিস চৌধুরী
c) মামুনুর রশিদ
d) দিনবন্ধু মিত্র
Answer: আনিস চৌধুরী

7. 'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে?

a) সিকান্দার আবু জাফর
b) আনিস চৌধুরী
c) সৈয়দ ওয়ালীউল্লাহ
d) শওকত ওসমান
Answer: সিকান্দার আবু জাফর

8. বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-

a) মমতাজ উদ্দীন আহমেদ
b) আবদুল মান্নান সৈয়দ
c) সরদার জয়েনউদ্দিন
d) শহীদুল্লাহ কায়সার
Answer: মমতাজ উদ্দীন আহমেদ

9. বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-

a) মামুনুর রশিদ
b) আবদুল মান্নান সৈয়দ
c) শহীদুল্লাহ কায়সার
d) আবুল কাশেম
Answer: মামুনুর রশিদ

10. 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?

a) মমতাজ উদ্দিন আহমেদ
b) মামুনুর রশিদ
c) ইব্রাহিম খলিল
d) ওবায়েদ-উল হক
Answer: মামুনুর রশিদ

11. নাটক কি?

a) দৃশ্যকাব্য
b) কাব্যনাট্য
c) গীতিনাট্য
d) নৃত্যনাট্য
Answer: দৃশ্যকাব্য

12. প্রহসন বলতে কি বুঝায়?

a) কমেডি নাটক
b) হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক
c) অস্বাভাবিক নাটক
d) সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক
Answer: সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক

13. নাটক ও প্রহসনে পার্থক্য?

a) ব্যঙ্গ বিদ্রুপ
b) উপাখ্যান
c) সংলাপ
d) চরিত্র
Answer: ব্যঙ্গ বিদ্রুপ

14. ট্রাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য-

a) জীবানুভূতির গভীরতায়
b) কাহিনীর সরলতা ও জটিলতায়
c) দৃষ্টিভঙ্গির সুক্ষ্মতায়
d) ভাষার প্রকারভেদে
Answer: জীবানুভূতির গভীরতায়

15. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?

a) ১৮১৭ সালে
b) ১৮৩২ সালে
c) ১৮৫২ সালে
d) ১৭৫৩ সালে
Answer: ১৭৫৩ সালে

16. বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশি নাম প্রথমে আসে?

a) হেরাসিম লেবেডফ
b) ডি রোজারিও
c) উইলিয়াম কেরী
d) স্যার মেকলে
Answer: হেরাসিম লেবেডফ

17. 'দি ডিসগাইজ' নাটকের বাংলা অনুবাদক কে?

a) উইলিয়াম কেরী
b) হেরাসিম লেবেডফ
c) মার্শম্যান
d) জেমস লঙ
Answer: হেরাসিম লেবেডফ

18. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?

a) ভদ্রার্জুন
b) নীলদর্পণ
c) শর্মিষ্ঠা
d) কবর
Answer: ভদ্রার্জুন

19. প্রথম বিয়োগান্তক নাটক-

a) ভদ্রার্জুন
b) কীর্তিবিলাস নাটক
c) ছদ্মবেশ
d) হরিশচন্দ্র
Answer: কীর্তিবিলাস নাটক

20. কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?

a) মাইকেল মধুসূদন দত্ত
b) দিনবন্ধু মিত্র
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) গিরিশচন্দ্র ঘোষ
Answer: মাইকেল মধুসূদন দত্ত

21. 'স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা কে?

a) শামসুর রহমান
b) মমতাজ উদ্দিন আহমেদ
c) সৈয়দ শামসুল হক
d) আবদুল্লাহ আল মামুন
Answer: মমতাজ উদ্দিন আহমেদ

22. 'শোধ-বোধ' নাটকটি কে রচনা করেছেন?

a) হুমায়ূন আহমেদ
b) হানিফ সংকেত
c) মামুনুর রশিদ
d) মাসুম রেজা
Answer: হানিফ সংকেত

23. 'সিরাজউদ্দৌলা' নাটকের নাট্যকার-

a) দ্বিজেন্দ্রলাল রায়
b) গিরিশচন্দ্র
c) নুরুল মোমেন
d) মুনীর চৌধুরী
Answer: গিরিশচন্দ্র

24. বাংলাদেশের 'সিরাজ-উদ-দ্দৌলা' নাটক কে রচনা করেন?

a) নুরুল মোমেন
b) আসকার ইবনে শাইখ
c) মুনীর চৌধুরী
d) সিকান্দার আবু জাফর
Answer: সিকান্দার আবু জাফর

25. 'ওরে বিহঙ্গ' নাটকটি কার রচনা?

a) মমতাজ উদ্দিন
b) মামুনুর রশিদ
c) জোবায়দা খানম
d) ইব্রাহিম খলিল
Answer: জোবায়দা খানম

26. 'ছোটদের অভিনয়' নাটকটি কার রচনা?

a) সেলিম আল দীন
b) আলাউদ্দিন আল আজাদ
c) জিয়া হায়দার
d) আবুল কালাম আবদুল ওহাব
Answer: আবুল কালাম আবদুল ওহাব

27. 'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে

a) আকবর উদ্দিন
b) ইব্রাহিম খাঁ
c) দ্বিজেন্দ্রলাল রায়
d) শাহাদাৎ হোসেন
Answer: শাহাদাৎ হোসেন

28. 'নবান্ন' নাটক লিখেছেন-

a) সিকান্দার আবু জাফর
b) অমৃতলাল বসু
c) নুরুল মোমেন
d) বিজন ভট্টাচার্য
Answer: বিজন ভট্টাচার্য

29. নিচের কোনটি নাটক?

a) এক পয়সার বাঁশি
b) বহুবচন
c) উত্তোরণ
d) খাতার শেষপাতা
Answer: উত্তোরণ

30. 'কালবেলা' নাটকটির লেখক কে?

a) আনিস চৌধুরী
b) সাঈদ আহমেদ
c) মুনীর চৌধুরী
d) কল্যাণ মিত্র
Answer: সাঈদ আহমেদ

We hope বাংলা নাটক these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report