1. যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?
ক)
দ্বন্দ্ব
খ)
দ্বিগু
গ)
তৎপুরুষ
ঘ)
বহুব্রীহি
উত্তর:
দ্বন্দ্ব
ব্যাখ্যা:
যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
2. অনুবাদ কত প্রকার?
ক)
২ প্রকার
খ)
৩ প্রকার
গ)
৪ প্রকার
ঘ)
৫ প্রকার
উত্তর:
২ প্রকার
ব্যাখ্যা:
অনুবাদ ২ প্রকার। যেমন- আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ।
3. সন্ধির প্রধান সুবিধা কী?
ক)
লেখার সুবিধা
খ)
উচ্চারণের সুবিধা
গ)
পড়ার সুবিধা
ঘ)
শুনার সুবিধা
উত্তর:
উচ্চারণের সুবিধা
ব্যাখ্যা:
সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণে স্বাচ্ছন্দ্য বা সহজ প্রবণতা আনা এবং ধ্বনিগত মাধুর্য রক্ষা করা।
4. 'চন্দ্র' এর বিশেষণ রূপ কোনটি?
ক)
চান্দ্র
খ)
চাঁদ
গ)
চন্দ্রা
ঘ)
চান্দ্রা
উত্তর:
চান্দ্র
ব্যাখ্যা:
'চন্দ্র' এর বিশেষণ রূপ হলো চান্দ্র।
5. 'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো-
ক)
চাঁদ
খ)
জ্যোৎস্না
গ)
পদ্মফুল
ঘ)
মুকুল
উত্তর:
জ্যোৎস্না
ব্যাখ্যা:
'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো জ্যোৎস্না, চন্দ্রিকা, চন্দ্রিমা, চাঁদিনী, এবং চন্দ্রকিরণ।
6. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?
ক)
সংযোজক
খ)
সমুচ্চয়ী
গ)
অনুকার
ঘ)
অনুসর্গ
উত্তর:
অনুসর্গ
ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণ অনুযায়ী, যে সকল অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির মতো কাজ করে, তাদের অনুসর্গ (Postposition) বলা হয়।
7. নিচের কোনটি নিত্য সমাস?
ক)
পঞ্চনদ
খ)
বেয়াদব
গ)
দেশান্তর
ঘ)
ভালমন্দ
উত্তর:
দেশান্তর
ব্যাখ্যা:
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে এবং ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। এখানে অন্য দেশ = দেশান্তর (নিত্য সমাস)।
8. 'আমি' শব্দটি কোন লিঙ্গ?
ক)
পুংলিঙ্গ
খ)
স্ত্রী লিঙ্গ
গ)
ক্লীব লিঙ্গ
ঘ)
উভয় লিঙ্গ
উত্তর:
উভয় লিঙ্গ
ব্যাখ্যা:
'আমি' শব্দের অর্থ -ব্যক্তি নিজে। আমি শব্দটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গেই ব্যবহৃত হয়। তাই 'আমি' শব্দটি 'উভয় লিঙ্গ'।
9. 'শীকর' শব্দের অর্থ -
ক)
গাছের ফুল
খ)
মেনে নেয়া
গ)
জলকণা
ঘ)
রাজত্ব
উত্তর:
জলকণা
ব্যাখ্যা:
'শীকর' শব্দের অর্থ 'জলকণা'। যা বাতাসে বাহিত পানির বিন্দু।
10. দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কী বলে?
ক)
অপগত
খ)
পরাগত
গ)
সমীকরণ
ঘ)
বিষমীভবন
উত্তর:
বিষমীভবন
ব্যাখ্যা:
দুটি সমবর্ণের মধ্যে একটি পরিবর্তিত হয়ে যদি ভিন্ন ব্যঞ্জনে পরিণত হয়, সেই পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন: শরীর>শরীল, লাল>নাল।
11. 'Pass out' means-
a)
die
b)
faint
c)
disappear
d)
cross
Answer:
faint
Explanation:
ইংরেজি ভাষায় 'Pass out' একটি বহুল ব্যবহৃত ফ্রেজাল ভার্ব (Phrasal Verb), যার অর্থ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া বা চেতনা হারানো (to become unconscious/faint)। সাধারণত অতিরিক্ত গরম, ক্লান্তি বা অসুস্থতার কারণে সাময়িকভাবে কেউ সংজ্ঞাহীন হয়ে পড়লে এই শব্দটি ব্যবহৃত হয়। অন্যদিকে, মারা যাওয়া বোঝাতে 'Pass away' ব্যবহৃত হয়। সুতরাং, অর্থগত সামঞ্জস্য বিবেচনায় এখানে 'faint' শব্দটির অর্থই 'Pass out'-এর সাথে সংগতিপূর্ণ এবং সঠিক।
12. The police is looking.... the matter.
a)
into
b)
on
c)
to
d)
at
Answer:
into
Explanation:
look into - তদন্ত করা, খতিয়ে দেখা।
13. Select the same meaning 'Pragmatic'
a)
wasteful
b)
productive
c)
practical
d)
fussy
Answer:
practical
Explanation:
pragmatic - বাস্তবিক, প্রায়োগিক।
practical - বাস্তবিক, প্রায়োগিক।
14. He got....his illness in two weeks.
a)
on
b)
by
c)
with
d)
over
Answer:
over
Explanation:
get over - recover from illness or something like diseases. বাংলা অর্থ - অসুস্থতা, রোগ-ব্যাধি ইত্যাদি কাটিয়ে উঠা।
15. There is.....tea in the cup.
a)
very little
b)
any
c)
to taking
d)
many
Answer:
very little
Explanation:
Little, a little, very little, much, less ইত্যাদি uncountable noun এর পূর্বে বসে। Few, a few, very few, many, any ইত্যাদি countable noun এর পূর্বে বসে।
16. The work is to be....immediately.
a)
do
b)
done
c)
doing
d)
did
Answer:
done
Explanation:
to be + verb এর past participle বসে।
17. Your clock has run....
a)
short
b)
good
c)
down
d)
up
Answer:
down
Explanation:
run down - কোনো যন্ত্রপাতির বিকল হয়ে যাওয়া,অচল হয়ে যাওয়া।
18. The noun from of 'Approve' is-
a)
approof
b)
approveness
c)
approvally
d)
approval
Answer:
approval
Explanation:
Approve (noun) - সমর্থন করা, অনুমোদন দেয়া।
Approval (verb) - অনুমোদন না সমর্থন।
19. He said that he....the previous day.
a)
has come
b)
came
c)
arrived
d)
had come
Answer:
had come
20. The synonym of 'Franchise' is-
a)
charter
b)
license
c)
privilege
d)
all of the above
Answer:
all of the above
21. দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু ৯০ ও গ.সা.গু ১৫ হলে উভয় দলের সদস্য মোট কত জন?
ক)
৬৫
খ)
৭৫
গ)
৮৫
ঘ)
৯৫
উত্তর:
৭৫
ব্যাখ্যা:
মনে করি, সংখ্যা দুটি ১৫ক ও ১৫খ
সংখ্যা দুটির ল.সা.গু= ১৫কখ
প্রশ্নমতে, ১৫ কখ = ৯০
বা, কখ = ৬
বা, কখ = ৩×২
ক = ৩ এবং খ = ২
সংখ্যা দুটি = ১৫×২=৩০ এবং ১৫×৩=৪৫
উভয় দলের মোট সদস্য = ৩০+৪৫ = ৭৫
আরও পড়ুন:
22. কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে ১০ দিনে ও ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
ক)
৪
খ)
৫
গ)
৬
ঘ)
৭
উত্তর:
৬
23. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
ক)
২
খ)
৩
গ)
৪
ঘ)
৬
উত্তর:
২
ব্যাখ্যা:
মনে করি, দুধ ও পানির অনুপাত ৫x ও x
প্রশ্নমতে, ৫x - x =৮
বা ৪x = ৮
x = ২
24. বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি হলো:
ক)
সূক্ষ্মকোণ
খ)
স্থূলকোণ
গ)
সমকোণ
ঘ)
সরলকোণ
উত্তর:
স্থূলকোণ
25. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে, তার পরিসীমা কত মিটার?
ক)
20
খ)
40
গ)
60
ঘ)
80
উত্তর:
60
26. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার। এর প্রস্থ 5 মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার হবে?
ক)
15
খ)
20
গ)
25
ঘ)
30
উত্তর:
15
ব্যাখ্যা:
আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2( দৈর্ঘ্য + প্রস্থ)
বা, 40 = 2(দৈর্ঘ্য + 5)
বা, দৈর্ঘ্য +5 = 20
দৈর্ঘ্য =20 - 5
দৈর্ঘ্য = 15 মিটার
27. কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?
ক)
15°
খ)
45°
গ)
60°
ঘ)
75°
উত্তর:
75°
28. বার্ষিক (২৫/২)% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
ক)
১০০
খ)
২০০
গ)
৩০০
ঘ)
৪০০
উত্তর:
২০০
29. একটি লাঠির মোট দৈর্ঘ্যের ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত?
ক)
৬৫ মিটার
খ)
৭০ মিটার
গ)
৭৫ মিটার
ঘ)
৮০ মিটার
উত্তর:
৭৫ মিটার
30. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা?
ক)
ভোলা
খ)
সাতক্ষীরা
গ)
চাঁদপুর
ঘ)
নোয়াখালী
উত্তর:
ভোলা
ব্যাখ্যা:
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। ভোলার আয়তন হচ্ছে ৩৪০৩ বর্গ কিঃমিঃ। দেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা।
31. বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
ক)
ভারত
খ)
চীন
গ)
রাশিয়া
ঘ)
যুক্তরাষ্ট্র
উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা:
বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল সহায়তাকারী ও অর্থায়নকারী দেশ হলো রাশিয়া।
32. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক)
কপোতাক্ষ
খ)
যমুনা
গ)
মেঘনা
ঘ)
করতোয়া
উত্তর:
করতোয়া
ব্যাখ্যা:
মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় । বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷
33. ওয়ানগালা কাদের উৎসব?
ক)
তুর্কিদের
খ)
গারোদের
গ)
চাকমাদের
ঘ)
মারমাদের
উত্তর:
গারোদের
ব্যাখ্যা:
ওয়ানগালা উত্তর - পূর্ব ভারতের মেঘালয় অঙ্গরাজ্য ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো জাতির লোকদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব।
এটি ওয়ান্না নামেও পরিচিত।
প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারো পাহাড়ে এই উৎসব পালিত হয়।
34. জাপানের পার্লামেন্টের নাম কী?
ক)
ডায়েট
খ)
কায়েট
গ)
লোকসভা
ঘ)
ন্যাশনাল এসেম্বলি
উত্তর:
ডায়েট
ব্যাখ্যা:
জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস। কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট। ইসরাইলের পার্লামেন্টের নাম নেসেট ।
35. SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক)
৫৫ তম
খ)
৭০ তম
গ)
৭২ তম
ঘ)
৭৩ তম
উত্তর:
৭০ তম
ব্যাখ্যা:
সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি (SDG) জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদে গৃহীত হয়।
36. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?
ক)
ইন্টারনেট
খ)
ইন্টারকম
গ)
ই-মেইল
ঘ)
ইন্টারস্পিড
উত্তর:
ইন্টারনেট
ব্যাখ্যা:
ইন্টারনেট বা আন্তর্জাল হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্কিং জাল, যা পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি । এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ড্যাটা আদান - প্রদান করা হয়।
37. বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?
ক)
উত্তর-পশ্চিম
খ)
দক্ষিণ
গ)
দক্ষিণ-পশ্চিম
ঘ)
মধ্য অঞ্চল
উত্তর:
দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা:
বাংলাদেশকে ভূকম্পনের তিনটি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসেবে উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন: সিলেট, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার উল্লেখযোগ্য। ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত।
38. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
ক)
লিরা
খ)
ক্রোনা
গ)
বাথ
ঘ)
রিংগিত
উত্তর:
বাথ
ব্যাখ্যা:
থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
ভারত, সিচেলিস, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মরিশাসের মুদ্রার নাম রুপি ।
39. হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন -
ক)
জর্ডান
খ)
ফিলিস্তিন
গ)
মিশর
ঘ)
লেবানন
উত্তর:
লেবানন
ব্যাখ্যা:
হিজবুল্লাহ মূলত লেবানন ভিত্তিক একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও শক্তিশালী সশস্ত্র গেরিলা সংগঠন।
40. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে?
ক)
১৯৭২ সালে
খ)
১৯৭৩ সালে
গ)
১৯৭৪ সালে
ঘ)
১৯৮১ সালে
উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা:
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি বা জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এটি ছিল দেশের প্রথম জনসংখ্যা ও গৃহগণনা, যা ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হয়েছিল। এই শুমারি অনুযায়ী বাংলাদেশের তৎকালীন জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৪ লাখ।