Exams Study Jobs Teachers Shop

বাংলা‌ ব্যাকরণ সমাস

NTRCA Exam 20 Questions By Gopalganj science and technology university

বাংলা‌ ব্যাকরণ সমাস নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. গিন্নিমা কোন সমাসের উদাহরণ?

ক) দ্বন্দ্ব সমাস
খ) তৎপুরুষ সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) কর্মদ্বারয় সমাস
উত্তর: কর্মদ্বারয় সমাস

2. যথারীতি শব্দটি কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?

ক) ঈষৎ অর্থে
খ) অতিক্রান্ত অর্থে
গ) সমগ্র অর্থে
ঘ) অনতিক্রম্যতা অর্থে
উত্তর: অনতিক্রম্যতা অর্থে

3. শশব্যস্ত কোন সমাস?

ক) উপমান কর্মধারয়
খ) রূপক কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) দিগু কর্মধারয়
উত্তর: উপমান কর্মধারয়

4. চৌচালা কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) কর্মধারয়
গ) দ্বন্দ্ব
ঘ) দি গো
উত্তর: বহুব্রীহি

5. ভুঁইফোড় কোন সমাসের উদাহরণ?

ক) বহুব্রীহি সমাস
খ) দ্বন্দ্ব
গ) কর্মধারয়
ঘ) তৎপুরুষ
উত্তর: তৎপুরুষ

6. জলচর কোন সমাস?

ক) অব্যয়ীভাব
খ) বহুব্রীহি
গ) কর্মধারয়
ঘ) তৎপুরুষ
উত্তর: তৎপুরুষ

7. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক) উপকন্ঠ
খ) গজানন
গ) মৃগোলোচনা
ঘ) বকধার্মিক
উত্তর: বকধার্মিক

8. ব্যধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক) নীলকন্ঠ
খ) বীণাপাণি
গ) শূর্পণখা
ঘ) ঘরমুখো
উত্তর: বীণাপাণি

9. বাংলা ভাষায় সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?

ক) আরবি
খ) সংস্কৃতি
গ) ফারসি
ঘ) ইংরেজি
উত্তর: সংস্কৃতি

10. মৌমাছি এর সঠিক ব্যাসবাক্য কি?

ক) মৌ ধারন করে যে মাছি
খ) মৌ আশ্রিত মাছি
গ) মধু সংগ্রাহক মাছি
ঘ) মৌ মিশ্রিত মাছি
উত্তর: মৌ আশ্রিত মাছি

11. বিড়ালাক্ষী কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) অব্যয়ীভাব
গ) বহুব্রীহি
ঘ) দ্বিগু
উত্তর: বহুব্রীহি

12. 'উদ্বেল' শব্দটির ব্যাসবাক্য কোনটি?

ক) উদ্বিগ্ন সদৃশ
খ) বেলাকে অতিক্রম
গ) উদ্বিগ্ন অতিক্রম
ঘ) বেলায় অতিক্রম করে
উত্তর: বেলাকে অতিক্রম

13. ঘণশ্যাম কোন সমাসের উদাহরণ?

ক) ব্যাধিকরণ বহুব্রীহি সমাস
খ) উপমিত কর্মধারয় সমাস
গ) সপ্তমী তৎপুরুষ
ঘ) উপমান কর্মধারই সমাস
উত্তর: উপমান কর্মধারই সমাস

14. বিলাতফেরত কোন সমাসের উদাহরণ?

ক) দ্বন্দ্ব সমাস
খ) পঞ্চমী তৎপুরুষ সমাস
গ) উপমিত কর্মদ্বারয়
ঘ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
উত্তর: পঞ্চমী তৎপুরুষ সমাস

15. চিকিৎসাশাস্ত্র শব্দটি কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) অব্যয়ীভাব
গ) বহুব্রীহি
ঘ) কর্মধারয়
উত্তর: কর্মধারয়

16. আশিতে বিষ যার = আশীবিষ এটি কোন সমাসের উদাহরণ?

ক) ব্যাধিকরণ বহুব্রীহি
খ) সমানাধিকার বহুব্রীহি
গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
ঘ) ব্যাতিহার বহুব্রীহি
উত্তর: ব্যাধিকরণ বহুব্রীহি

17. কোন সমাসের ক্ষেত্রে বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে?

ক) বহুব্রীহি সমাস
খ) দ্বিগু সমাস
গ) নিত্য সমাস
ঘ) দ্বন্দ্ব সমাস
উত্তর: দ্বন্দ্ব সমাস

18. নিজের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) মন মাঝি
খ) চন্দ্রমুখ
গ) স্মৃতিসৌধ
ঘ) অরুণরাঙ্গা
উত্তর: অরুণরাঙ্গা

19. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?

ক) প্রাতিপদিক
খ) প্রকৃতি
গ) ধাতু
ঘ) উপধা
উত্তর: প্রাতিপদিক

20. দুধে-ভাতে শব্দটি কোন সমাসের উদাহরণ?

ক) বিপরীতার্থক দ্বন্দ্ব
খ) অলুক দন্দ্ব
গ) বিরুধার্থক দ্বন্দ্ব
ঘ) সমার্থক দ্বন্দ্ব
উত্তর: অলুক দন্দ্ব

আশা করি বাংলা‌ ব্যাকরণ সমাস এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট