Exams Study Jobs Teachers Shop

১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০১৫ (মডেল টেস্ট ২৯)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০১৫ (মডেল টেস্ট ২৯) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?

a) অন্যায়ের ফল অনিবার্য
b) অন্যায়ের ফল দুর্নিবার্য
c) অন্যায়ের ফল ভয়াবহ
d) অন্যায়ের শাস্তি মৃত্যু
Answer: অন্যায়ের ফল অনিবার্য
Explanation: অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য। শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য। অশুদ্ধ: সে অপমান হইয়াছে। শুদ্ধ: সে অপমানিত হইয়াছে।

2. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

a) বালক-বালিকা
b) দুঃখী-দুঃখিনী
c) খান-খানম
d) নর-নারী
Answer: নর-নারী
Explanation: বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দগুলো সাধারণত পুরুষবাচক শব্দের শেষের প্রত্যয় পরিবর্তন না করে ভিন্ন নিয়মে বা সম্পূর্ণ ভিন্ন শব্দযোগে গঠিত হয়। উদাহরণগুলোর মধ্যে রয়েছে: সম্রাট-সম্রাজ্ঞী, স্বামী-স্ত্রী, যুবক-যুবতী, নর-নারী, পিতা-মাতা, বাবা-মা, ভাই-বোন, পুরুষ-মহিলা, গুণবান-গুণবতী, সৎ-সতী।

3. 'মাতঙ্গ' কার সমার্থক?

a) হরিণ
b) ভুজঙ্গ
c) হাতি
d) অশ্ব
Answer: হাতি
Explanation: মাতঙ্গ শব্দের সমার্থক -হাতি, দ্বিপ, দ্বিরদ, বারণ ইত্যাদি।

4. 'ফুলে ফুলে ঘর ভরেছে' বাক্যে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?

a) কর্মে ৭মী
b) করণে ৭মী
c) অপাদানে ৭মী
d) অধিকরণে ৭মী
Answer: করণে ৭মী
Explanation: করণ কারক: 'কী দিয়ে' বা 'কী উপায়ে' ঘর ভরেছে—এই প্রশ্নের উত্তরে 'ফুলে ফুলে' (ফুলের সাহায্যে/দ্বারা) এসেছে, যা ক্রিয়া সম্পাদনের উপকরণ । সপ্তমী বিভক্তি: 'ফুল' শব্দের সাথে 'এ' বিভক্তি (ফুল+এ) যুক্ত হয়ে 'ফুলে' হয়েছে, যা সপ্তমী বিভক্তির রূপ। সুতরাং, এটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।

5. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ'- এক কথায় কী বলে?

a) দুর্গম
b) শ্বাপদসংকুল
c) অরণ্য জনপদ
d) বিপদসংকুল
Answer: শ্বাপদসংকুল
Explanation: যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ—একে এক কথায় শ্বাপদসংকুল বলে।

6. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

a) এয়ো
b) কবিরাজ
c) সন্তান
d) কৃতদার
Answer: এয়ো
Explanation: এয়ো, দাই, সতীন, সৎমা, সধবা (বাংলা) নিত্য স্ত্রীবাচক শব্দ।

7. 'চাঁদের হাট' বাগধারাটির অর্থ কী?

a) সৌভাগ্য লাভ
b) বিরাট আয়োজন
c) আনন্দের প্রাচুর্য
d) আনন্দ আয়োজন
Answer: আনন্দের প্রাচুর্য
Explanation: চাঁদেরহাট একটি বাগধারা যার মানে 'ধনে জনে পরি পূর্ণ সুখের সংসার' বা 'সুরেশ, সুন্দর ও প্রিয় মানুষ।

8. 'চশমা' কোন ভাষার শব্দ?

a) আরবি
b) ফারসি
c) ফরাসি
d) গুজরাটি
Answer: ফারসি
Explanation: চশমা, তোশক, পেরেশান, বখশিস, বরদাশত, দস্তখত, একতারা প্রভৃতি ফারসি ভাষার শব্দ।

9. 'গবেষণা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) গব + এষণা
b) গো + এষণা
c) গো + ষণা
d) গ + বেষণা
Answer: গো + এষণা
Explanation: 'গবেষণা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - গো + এষণা। ও + এ = অব + এ।

10. ব্যাসবাক্যের অপর নাম কী?

a) যৌগিক বাক্য
b) বিগ্রহ বাক্য
c) সমস্ত পদ
d) সমস্যমান পদ
Answer: বিগ্রহ বাক্য
Explanation: ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য বা সমাস বাক্য।

11. 'Milk and water' means-

a) brave
b) timid
c) daring
d) courageous
Answer: timid
Explanation: milk and water - ভীতু, ভীরু, কাপুরুষ।

12. He is.....a rogue.

a) above all
b) after all
c) one and every
d) out and out
Answer: out and out
Explanation: out and out - পুরোপুরি বা সম্পূর্ণ। rogue - অসৎ।

13. The poor....much in water.

a) suffer
b) suffers
c) suffering
d) suffered
Answer: suffer
Explanation: কোনো adjective এর আগে the ব্যবহৃত হলে তা সবসময় plural common noun হয় এবং plural verb হয়।

14. The patient (die) before the doctor came.

a) died
b) had died
c) have died
d) would die
Answer: had died
Explanation: Past perfect tense + before + past Indefinite tense হয়।

15. Everybody hates a liar. (Interrogative)

a) Who hates a liar?
b) Do you hate a liar?
c) Who does not hates a liar?
d) Who does not hate a liar?
Answer: Who does not hate a liar?
Explanation: Who + doesn’t/didn't + verb এর base form + বাকি অংশ + প্রশ্নবোধক চিহ্ন।

16. I saw the beggar....on the floor.

a) laid
b) lying
c) lay
d) lie
Answer: lying
Explanation: 'See' verb এর object এর পর পুনরায় কোনো verb আসলে তার সঙ্গে ing যুক্ত হয়।

17. Which is the antonym of 'handsome'?

a) Beautiful
b) Ugly
c) Nice
d) Bad
Answer: Ugly
Explanation: Handsome -সুদর্শন বা সুন্দর। antonym হলো ugly বা কুৎসিত।

18. What is the adjective of 'comfort'?

a) Comfortation
b) Comfortably
c) Comfortification
d) Comfortable
Answer: Comfortable
Explanation: Comfort শব্দটির adjective হলো comfortable যার অর্থ আরামদায়ক।

19. ভুল করা মানুষের স্বভাব।

a) To err is human.
b) To err is a human.
c) To err is humans.
d) To err are human.
Answer: To err is human.

20. I went to the library with a view to....knoledge.

a) gain
b) gaining
c) gained
d) be gained
Answer: gaining
Explanation: with a view to, look forward এর পরে (v+ing) হয়।

21. ১ হতে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে?

a) ২৬
b) ২০
c) ২৫
d) ১৮
Answer: ২৫

22. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে. মি. এবং ৬ সে. মি.। এর ক্ষেত্রফল কত?

a) ৪৮ বর্গ সে. মি.
b) ১০ বর্গ সে. মি.
c) ১২ বর্গ সে. মি.
d) ২৪ বর্গ সে. মি.
Answer: ১২ বর্গ সে. মি.

23. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?

a) 6 : 4 : 3
b) 6 : 5 : 4
c) 13 : 12 : 5
d) 12 : 8 : 4
Answer: 13 : 12 : 5

24. দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

a) ২ : ৩
b) √৩ : √২
c) ৪ : ৯
d) ৯ : ৪
Answer: ৯ : ৪

25. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?

a) ৬২৫
b) ১৬৪০
c) ১৬০০
d) ৯০০
Answer: ১৬৪০

26. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

a) 4
b) 5
c) 6
d) 8
Answer: 5

27. ৯০ কোন সংখ্যার ৭৫%?

a) ১২০
b) ১২৫
c) ১৫০
d) ২৭৫
Answer: ১২০

28. ৭ টি সংখ্যার গড় ১২। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত?

a) ১০
b) ১২
c) ১৫
d) ১৮
Answer: ১৮

29. বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে-আসলে ১০৩৬ টাকা হবে?

a) ৫৫০ টাকা
b) ৬৫০ টাকা
c) ৬০০ টাকা
d) ৭০০ টাকা
Answer: ৭০০ টাকা

30. একটি কোণের দ্বিগুণ 60° হলে, তার পূরক কোণ কত?

a) 30°
b) 15°
c) 20°
d) 60°
Answer: 60°

31. G-8 এর একমাত্র এশীয় দেশ কোনটি?

a) কোরিয়া
b) জাপান
c) চীন
d) মালয়েশিয়া
Answer: জাপান
Explanation: বিশ্বের শিল্পোন্নত ৮টি দেশের একটি অর্থনৈতিক জোট G-8। এর সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি,কানাডা, জাপান ও রাশিয়া।

32. সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফেসবুক' এর প্রতিষ্ঠাতা কে?

a) স্টিফেন হকিংস
b) মার্ক জুকারবার্গ
c) মার্টিন কুপার
d) আলেকজান্ডার
Answer: মার্ক জুকারবার্গ

33. বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে-

a) ১৪৮ টি
b) ১৫০ টি
c) ১৫২ টি
d) ১৫৩ টি
Answer: ১৫৩ টি
Explanation: বাংলাদেশের সংবিধানে ১ টি প্রস্তাবনা, ১১ টি ভাগ এবং ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে।

34. বিশ্ব এইডস দিবস-

a) ৫ জুন
b) ১ নভেম্বর
c) ১ ডিসেম্বর
d) ১০ ডিসেম্বর
Answer: ১ ডিসেম্বর
Explanation: ১ ডিসেম্বর = বিশ্ব এইডস দিবস।

35. 'মাটির ময়না' ছবি নির্মাণ করেন কে?

a) অপর্ণা সেন
b) মৃণাল সেন
c) তারেক মাসুদ
d) মুস্তফা মনোয়ার
Answer: তারেক মাসুদ
Explanation: 'মাটির ময়না' ছবিটি নির্নাণ করেন তারেক মাসুদ। এটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশি ছবি।

36. তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায়?

a) ব্রাহ্মণবাড়িয়া
b) খাগড়াছড়ি
c) বগুড়া
d) হরিপুর
Answer: ব্রাহ্মণবাড়িয়া
Explanation: ১৯৬২ সকাল আবিষ্কৃত তিতাস গ্যাসক্ষেত্রটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

37. বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?

a) ৫ টি
b) ১২ টি
c) ৪ টি
d) ৮ টি
Answer: ৪ টি
Explanation: বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি ৪টি। যেমন- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

38. নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে?

a) পাল
b) সেন
c) সুলতান
d) কোনোটিই নয়
Answer: পাল
Explanation: বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ।

39. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

a) মহেশখালী
b) সেন্টমার্টিন
c) দক্ষিণ তালপট্টি
d) ভোলা
Answer: সেন্টমার্টিন
Explanation: সেন্টমার্টিন (নারিকেল জিঞ্জিরা) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।

40. কোন দেশের রাজাকে 'Son of God' বলা হয়?

a) ভুটান
b) নেপাল
c) জাপান
d) চীন
Answer: চীন
Explanation: চীনের রাজাকে বলা হলো 'son of god'.

We hope ১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০১৫ (মডেল টেস্ট ২৯) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report