1. প্রকৃতি বলতে কি বোঝায়?
a) ধাতুর মূল
b) শব্দের মূল
c) প্রত্যয়যুক্ত শব্দ
d) ধাতু ও শব্দের মূল
Answer: ধাতু ও শব্দের মূল
2. শব্দ ও ধাতুর মূলকে বলে-
a) বিভক্তি
b) ধাতু
c) প্রকৃতি
d) কারক
Answer: প্রকৃতি
3. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?
a) কারক
b) বিভক্তি
c) যতি
d) প্রকৃতি
Answer: প্রকৃতি
4. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
a) প্রকৃতি
b) প্রত্যয়
c) ক্রিয়া
d) সর্বনাম
Answer: প্রকৃতি
5. বিভক্তিহীন নাম শব্দকে বলে-
a) প্রাতিপ্রদিক
b) সাধিতপদ
c) নামপদ
d) ক্রিয়াপদ
Answer: প্রাতিপ্রদিক
6. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-
a) ক্রিয়া
b) উপসর্গ
c) বিভক্তি
d) প্রত্যয়
Answer: প্রত্যয়
7. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
a) নতুন শব্দ গঠন
b) বাক্যে অলংকার
c) শব্দের মিলন
d) ভাষা সংক্ষেপণ
Answer: নতুন শব্দ গঠন
8. শব্দের কোথায় প্রত্যয় বসে?
a) পূর্বে
b) মাঝে
c) পরে
d) কোনোটিই নয়
Answer: পরে
9. ক্রিয়া পদের মূল অংশকে কি বলে?
a) বিভক্তি
b) কারক
c) ধাতু
d) প্রত্যয়
Answer: ধাতু
10. ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে-
a) প্রকৃতি
b) ধাতু
c) প্রত্যয়
d) মৌলিক শব্দ
Answer: ধাতু
11. ধাতু কয় প্রকার?
a) ১
b) ২
c) ৩
d) ৪
Answer: ৩
12. যে ধাতু বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয়-
a) সাধিত ধাতু
b) মৌলিক ধাতু
c) যৌগিক ধাতু
d) সংযোগমূলক ধাতু
Answer: মৌলিক ধাতু
13. কোনটি বাংলা ধাতু?
a) কাট্
b) কৃ
c) মাগ্
d) গম্
Answer: কাট্
14. পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?
a) সংস্কৃত
b) দেশি
c) খাঁটি বাংলা
d) বিদেশি
Answer: সংস্কৃত
15. কোনটি নাম ধাতুর উদাহরণ?
a) দেখায়
b) পড়াচ্ছি
c) মুচড়ানো
d) শোনায়
Answer: মুচড়ানো
16. কোন ধাতুগুলো মূলত এক-
a) সমধাতু ও প্রযোজক ধাতু
b) প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
c) কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু
d) সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু
Answer: প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
Read More:
17. "কাজটি ভালো দেখায় না"- এই বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
a) মৌলিক ধাতু
b) নাম ধাতু
c) প্রযোজক ধাতু
d) কর্মবাচ্যের ধাতু
Answer: কর্মবাচ্যের ধাতু
18. যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা ব্যাটাই চোর- এখানে হারায় কোন ধাতু?
a) প্রযোজক ধাতু
b) ভাববাচ্যের ধাতু
c) সংযোগমূলক ধাতু
d) নাম ধাতু
Answer: প্রযোজক ধাতু
19. প্রত্যয় কত প্রকার?
a) ২ প্রকার
b) ৩ প্রকার
c) ৪ প্রকার
d) ৫ প্রকার
Answer: ২ প্রকার
20. 'খেলনা' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) খেল+না
b) খেল্+না
c) খে+আলনা
d) খেলন+না
Answer: খেল্+না
21. 'প্রেম' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) প্রে+ম
b) প্রিয়+এম
c) প্রিয়+ইমন
d) প্রেম+অ+ব
Answer: প্রিয়+ইমন
22. 'ধার' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) ধি+অর
b) ধী+অর
c) ধার+অ
d) ধারি+অ
Answer: ধারি+অ
23. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?
a) উৎ+ভিদ
b) উদ্+ভিদ
c) উদ+ভিদ
d) উত+ভিদ
Answer: উৎ+ভিদ
24. 'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) বর্ধ+ইষ্ণু
b) বর্ধমান+ইষ্ণু
c) বর্ধি+ষ্ণু
d) বৃধ্+ইষ্ণু
Answer: বৃধ্+ইষ্ণু
25. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
a) প্রলয়
b) নিঃশ্বাস
c) খন্ডিত
d) অনুপম
Answer: খন্ডিত
26. য-প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
a) অম্লতা
b) দারিদ্র্য
c) সহযোগিতা
d) নাগরিক
Answer: দারিদ্র্য
27. প্রত্যয়ান্ত শব্দ-
a) পেশা
b) পাশা
c) পিপাসা
d) প্রত্যাশা
Answer: পিপাসা
28. 'জনতা' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে-
a) প্রত্যয়যোগে
b) উপসর্গযোগে
c) সন্ধিযোগে
d) বচনের সাহায্যে
Answer: প্রত্যয়যোগে
29. 'গমন' শব্দের মূল ধাতু কোনটি?
a) গতি
b) গম্য
c) গত
d) গম্
Answer: গম্
30. 'গায়ক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
a) √গিঃ+অক
b) √গায়+নক
c) √গৈঃ+ণক
d) √গৈ+ণক
Answer: √গৈ+ণক