Exams Study Jobs Teachers Students

১৪ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৯)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১৪ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৯) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?

ক) বিশেষ্য
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া
উত্তর: অব্যয়
ব্যাখ্যা: সাধুরীতিতে 'অব্যয়' পদটি দীর্ঘরূপ হয় না। সাধুরীতিতো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও ক্রিয়া পদের দীর্ঘ রূপ হয়।

2. নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?

ক) কবিতায়
খ) গানে
গ) ছোটগল্পে
ঘ) নাটক
উত্তর: নাটক
ব্যাখ্যা: নাটকে ও বক্তৃতায় সাধুভাষা সাধারণত অনুপযোগী।

3. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

ক) ক্রিয়া
খ) অব্যয়
গ) বিশেষ্য
ঘ) বিশেষণ
উত্তর: ক্রিয়া
ব্যাখ্যা: ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করা হয়। যেমন: 'পড়েছে' - পড় (ধাতু) + ছে (বিভক্তি)। বাংলা অব্যয় পদের সন্ধি হয়। যেমন: কিম্ + তু = কিন্তু, ইতি + আদি = ইত্যাদি।

4. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?

ক) বাদি
খ) দাত্রী
গ) তাদৃশী
ঘ) ডাইনি
উত্তর: ডাইনি
ব্যাখ্যা: 'ডাইনী' শব্দটির পুরুষবাচক শব্দ নেই কারণ এটি নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক আরও কয়েকটি শব্দ - সৎমা, সতীন, সধবা, কুলটা।

5. নীলাম্বর কোন সমাস?

ক) দ্বন্দ্ব
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব
উত্তর: কর্মধারয়
ব্যাখ্যা: 'নীলাম্বর' সমস্ত পদটির ব্যাসবাক্য হচ্ছে -নীল যে অম্বর। তাই এটি সাধারণত কর্মধারয় সমাস।

6. 'তিলে তৈল হয়'- 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ৭মী
খ) অপাদানে ৭মী
গ) করণে ৭মী
ঘ) অধিকরণে ৭মী
উত্তর: অপাদানে ৭মী
ব্যাখ্যা: 'তিলে তৈল হয়' - 'তিলে' অপাদান কারকে সপ্তমী। কিন্তু, . 'তিলে তৈল আছে'- এখানে 'তিলে' অধিকরণে সপ্তমী।

7. মৌলিক শব্দ কোনটি?

ক) আকাশ
খ) শীতল
গ) ঢাকাই
ঘ) কান্না
উত্তর: আকাশ
ব্যাখ্যা: 'আকাশ' মৌলিক শব্দ। আরো কয়েকটি মৌলিক শব্দ হচ্ছে - লাল, গোলাপ, ফুল, হাত, মুখ, নাক ইত্যাদি।

8. 'শুভক্ষণে জন্ম যার' - এক কথায় কী হবে?

ক) ক্ষণজন্মা
খ) শুভজন্মা
গ) জন্মাধীর
ঘ) শুভজন্মকাল
উত্তর: ক্ষণজন্মা
ব্যাখ্যা: "শুভক্ষণে জন্ম যার" এর এক কথায় প্রকাশ হলো ক্ষণজন্মা।

9. নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?

ক) কবিতায়
খ) গানে
গ) ছোটগল্পে
ঘ) নাটকে
উত্তর: নাটকে
ব্যাখ্যা: নাটকে ও বক্তৃতায় সাধুভাষা সাধারণত অনুপযোগী।

10. বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?

ক) দাঁড়ি
খ) সেমিকোলন
গ) কোলন
ঘ) কমা
উত্তর: কমা
ব্যাখ্যা: ঠিকানা লেখার সময় বাড়ি বা রাস্তার নম্বরের পর কমা (,) চিহ্ন বসে।

11. How did you come by your lost watch? Here 'come by' means:

a) quick
b) get
c) mend
d) lose
Answer: get
Explanation: come by অর্থ পাওয়া। তাই get অপশনটি সঠিক।

12. The children who play near the garden water the saplings. Here 'water' is a-

a) noun
b) adjective
c) verb
d) adverb
Answer: verb
Explanation: water শব্দটি Noun ও Verb হিসেবে ব্যবহৃত হয়। এই বাক্যে Verb হিসেবে ব্যবহৃত হয়েছে। বাক্যটির অর্থ হলো- 'যে শিশুগুলো বাগানের নিকট খেলে, গারা চারাগাছে পানি দেয়।'

13. Where there is a will, there is......

a) a path
b) many ways
c) a way
d) a well-wisher
Answer: a way
Explanation: এটি একটি প্রবাদ বাক্য। পুরো বাক্যটি হল 'Where there is a will, there is a way.

14. A man is known by the.... he keeps.

a) words
b) company
c) contribution
d) relatives
Answer: company
Explanation: এটি একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হল- সঙ্গ দেখে লোক চেনা যায়।

15. What is the noun form of 'include'?

a) Includement
b) Inclusion
c) Inclution
d) Includness
Answer: Inclusion
Explanation: Include- অন্তর্ভুক্ত করা। এর noun হলো Inclusion. যার অর্থ হল অন্তর্ভুক্তকরণ।

16. Upoma came here late. Here 'late' is-

a) adjective
b) adverb
c) verb
d) noun
Answer: adverb
Explanation: এই বাক্যে late শব্দটি 'came' কে modify করছে ;তাই এটি adverb

17. What is the synonymous word of 'augment'?

a) Beautify
b) Increase
c) Segment
d) Calm
Answer: Increase
Explanation: Augment- বাড়ানো Increase - বৃদ্ধি করা Beautify-সৌন্দর্যনণ্ডিত করা Segment- অংশ, টুকরো Calm- শান্ত

18. Orthila as well as Obhinibesh (to be)...... attending the party.

a) are
b) is
c) have been
d) been
Answer: is
Explanation: as well as, either...or, neither...nor থাকলে পরবর্তী subject অনুসারে verb বসে।

19. Rone was not built in a day. (Active)

a) The Romans did not build Rome in a day.
b) People were not build Rome in a day.
c) The Romans were not build Rome in a day.
d) A day was not built by Rome.
Answer: The Romans did not build Rome in a day.

20. To carry coal to.....

a) Narayanganj
b) Newcastle
c) England
d) Lahore
Answer: Newcastle
Explanation: এর অর্থ - তেলা মাথায় তেল দেওয়া।

21. মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে?

ক) সসীম
খ) অসীম
গ) সংযোগ
ঘ) ছেদ
উত্তর: অসীম
ব্যাখ্যা: যে সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক বিদ্যমান তাকে মৌলিক সংখ্যা বলে। ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩..... ইত্যাদি। মৌলিক সংখ্যা অসীম।

22. নিচের কোনটি অমূলদ সংখ্যা?

ক) π
খ) √2
গ) √11
ঘ) সবগুলো
উত্তর: সবগুলো

23. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

ক) ২৫%
খ) ২৮%
গ) ৩০%
ঘ) ৩২%
উত্তর: ৩০%

24. দুইটি সংখ্যার গ.সা.গু 7 এবং ল.সা.গু 84 সংখ্যা দুইটির একটি 42 হলে অপরটি কত?

ক) 7
খ) 14
গ) 21
ঘ) 28
উত্তর: 14

25. চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?

ক) 180°
খ) 360°
গ) 270°
ঘ) 720°
উত্তর: 360°

26. বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?

ক) সমদূরবর্তী
খ) অসমদূরবর্তী
গ) সমান্তরাল
ঘ) কোনোটিই নয়
উত্তর: সমদূরবর্তী

27. 250% এর 10% এর মান কত?

ক) 25
খ) 50
গ) 100
ঘ) 75
উত্তর: 25

28. a,b,c,d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?

ক) ab=cd
খ) ac=bd
গ) ad=bc
ঘ) কোনোটিই নয়
উত্তর: ad=bc

29. x>0 এবং x^2 = 4x হলে x এর মান কোনটি?

ক) 4
খ) 3
গ) 2
উত্তর: 4

30. দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 2। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি?

ক) 2 : 3
খ) 3 : 4
গ) 4 : 9
ঘ) 9 : 4
উত্তর: 9 : 4

31. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

ক) কফি আনান
খ) উথান্ট
গ) দ্যাগ হ্যামারশোল্ড
ঘ) বুট্রোস ঘালি
উত্তর: উথান্ট
ব্যাখ্যা: ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন বার্মার (বর্তমান মিয়ানমার) নাগরিক উ থান্ট।

32. যশোর জেলায় অবস্থিত বিল-

ক) হাইল
খ) ভবদহ
গ) পাথর চাওলি
ঘ) আড়িয়াল
উত্তর: ভবদহ
ব্যাখ্যা: যশোর জেলায় অবস্থিত বিখ্যাত বিলটি হলো ভবদহ।

33. বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকর কে?

ক) জয়নুল আবেদীন
খ) এস এম সুলতান
গ) কামরুল হাসান
ঘ) রফিকুন্নবী
উত্তর: কামরুল হাসান
ব্যাখ্যা: বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' (Three Daughters)-এর চিত্রকর হলেন প্রখ্যাত শিল্পী কামরুল হাসান।

34. জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?

ক) চর্বি
খ) ভিটামিন
গ) শর্করা
ঘ) আমিষ
উত্তর: চর্বি
ব্যাখ্যা: জাঙ্ক ফুডে সাধারণত উচ্চ ক্যালোরি, অস্বাস্থ্যকর চর্বি, সোডিয়াম (লবণ) এবং চিনির আধিক্য থাকে। এই খাবারগুলোতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন—ফাইবার, ভিটামিন এবং খনিজ খুব কম থাকে।

35. 'বর্ণালী' ও 'শুভ্র' কী?

ক) উন্নত জাতের ভুট্টা
খ) উন্নত জাতের গম
গ) উন্নত জাতের আম
ঘ) উন্নত জাতের চাল
উত্তর: উন্নত জাতের ভুট্টা
ব্যাখ্যা: বাংলাদেশের কৃষিতে 'বর্ণালী ও শুভ্র' হলো উন্নত জাতের ভুট্রা। গমের কয়েকটি উন্নত জাতের ফসল হলো বলাকা, দোয়েল সোনলিকা ,আকবর প্রভৃতি।

36. ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য -

ক) ১১ গজ
খ) ১৭ গজ
গ) ২২ গজ
ঘ) ২১ গজ
উত্তর: ২২ গজ
ব্যাখ্যা: ক্রিকেট খেলার পিচের আদর্শ দৈর্ঘ্য হলো ২২ গজ (যা ২০.১২ মিটার বা ৬৬ ফুট লম্বা)।

37. চিকনগুনিয়ার বাহক কোনটি?

ক) ত্র্যানোফিলিস
খ) কিউলেক্স
গ) এডিস
ঘ) সকল ধরনের মশা
উত্তর: এডিস
ব্যাখ্যা: চিকনগুনিয়া ভাইরাস মূলত এডিস (Aedes) মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এর জন্য দায়ী প্রধান দুটি প্রজাতি হলো: Aedes aegypti (এডিস ইজিপ্টাই) Aedes albopictus (এডিস অ্যালবোপিকটাস) উল্লেখ্য, এই একই মশা ডেঙ্গু এবং জিকা ভাইরাসেরও বাহক। এরা সাধারণত দিনের বেলা কামড়ায়।

38. WIPO এর সদর দপ্তর কোথায়?

ক) ব্রাসেলস
খ) জেনেভা
গ) লন্ডন
ঘ) প্যারিস
উত্তর: জেনেভা
ব্যাখ্যা: সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর আন্তর্জাতিক শ্রমসংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা, WIPO, ILO, WTO, ECE, WHO, IPU, WEF, WHF ইত্যাদি।

39. দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?

ক) সিলেট
খ) বরিশাল
গ) চট্টগ্রাম
ঘ) রংপুর
উত্তর: চট্টগ্রাম
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। এ ব্যবস্থা চালু হওয়ার ফলে বৃদ্ধি পেয়েছে নিখুঁত ও নির্ভুল ভূমি ব্যবস্থপনা জবাবদিহিতা এবং রাজস্ব আদায়।

40. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-

ক) আইসোটোন
খ) আইসোটোপ
গ) আইসোবার
ঘ) রাসায়নিক পদার্থ
উত্তর: আইসোটোপ
ব্যাখ্যা: ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো - আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট - ৬০ আইসোটোপ ব্যবহার করা হয় । ।

আশা করি ১৪ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৯) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট