Exams Post Study Jobs Leaderboard Shop

প্রাচীন ভারতের সাম্রাজ্য (স্কোর কমেন্ট অবশ্যই বলবেন )

General Knowledge 15 Questions By Admission/BCS/Job Free Exam Class

প্রাচীন ভারতের সাম্রাজ্য (স্কোর কমেন্ট অবশ্যই বলবেন ) For those studying or preparing for, this page contains 15 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলার প্রথম রাজবংশের নাম কী?

a) সেন বংশ

b) পাল বংশ

c) গুপ্ত বংশ

d) মৌর্য বংশ

Answer: মৌর্য বংশ

Explanation: মহাস্থানগড়ের ব্রাহ্মী শিলালিপি অনুসারে, মৌর্য বংশই বাংলার প্রথম শাসনকারী রাজবংশ হিসেবে পরিচিত। - খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোকের শাসনামলে বাংলা মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে বলে প্রমাণ পাওয়া যায়। - এই শিলালিপিটি প্রমাণ করে যে, উত্তরবঙ্গের পুণ্ড্রবর্ধন (বর্তমান মহাস্থানগড়) মৌর্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল। - গুপ্ত বংশের শাসনকাল শুরু হয় মৌর্যদের অনেক পরে, চতুর্থ শতকে। - পাল বংশ হলো প্রথম স্বাধীন ও বাঙালি রাজবংশ, কিন্তু তাদের শাসন শুরু হয় অষ্টম শতকে।

2. সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?

a) ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি

b) শের শাহ

c) শামসউদ্দিন ইলিয়াস শাহ

d) গিয়াসউদ্দিন বলবন

Answer: শামসউদ্দিন ইলিয়াস শাহ

Explanation: বাংলার স্বাধীন সুলতানদের মহদজে হুসেন শাহি আমল ছিল সবচেয়ে গৌরবময় । - সুলতান আলাউদ্দিন হুসেন শাহ্‌ ছিলেন হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান । - তাঁর ২৬ বছরের শাসনকালে বাংলায় জ্ঞান -বিজ্ঞান ও শিল্পকলার অভাবিত উন্নতি সাধিত হয়েছিল। - এজন্য তাঁর শাসনকালকে বাংলায় মুসলমান শাসনের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় । - শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌ ১৩৪২ থেকে ১৪১২ পর্যন্ত সমগ্র বাংলায় প্রথম স্বাধীন সুলতান ছিলেন । - গিয়াস উদ্দিন আজম শাহ্‌ ১৩৯৩ থেকে ১৪১১ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন । - নাসিরউদ্দিন মাহমুদ শাহ্‌ ১৪৩৫ থেকে ১৪৫৯ পর্যন্ত বাংলায় ইলিয়াস শাহী বংশের সুলতান ছিলেন ।

3. কোন সাম্রাজ্যের অবনতির ফলে স্বাধীন বঙ্গ রাষ্ট্রের উদ্ভব ঘটে?

a) মোগল

b) পাল

c) গুপ্ত

d) মৌর্য

Answer: গুপ্ত

4. মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা কে ছিলেন?

a) বিভাজি

b) গুপ্তচন্দ্র

c) কৌটিল্য

d) বিক্রমাদিত্য

Answer: কৌটিল্য

Explanation: কৌটিল্য/চাণক্য/বিষ্ণুগুপ্ত পণ্ডিত ছিলেন প্রাচীন দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমরবিদ ভারতের অর্থনীতিবিদ। - তিনি ছিলেন প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী। - তিনি তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়িয়েছেন। রচনা করেছেন ‘অর্থশাস্ত্র' ও ‘চাণক্য নীতি' নামক দুটি গ্রন্থ। - চাণক্যের তত্ত্বগুলি চিরায়ত অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্যের জন্য তাকে ‘ভারতের মেকিয়াভেলি' বলা হয়। - কৌটিল্য/চাণক্য নীতিতে তিনি বলেছেন যে, শক্তিমান রাজ্যই টিকে থাকতে পারে। তাই শক্তিমান রাজ্যকে সবসময় শত্রুদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং যুদ্ধে প্রস্তুত থাকতে হবে। কৌটিল্য নীতির এই ধারণাটি "শক্তিমান মাত্রই যুদ্ধ করবে ও শত্রু

5. বখতিয়ার খিলজী কত সালে নদীয়ায় আক্রমণ করেন?

a) ১২১০

b) ১২০৬

c) ১২০৪

d) ১২০২

Answer: ১২০৪

Explanation: পাল বংশের পতনের পর দ্বাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় সেন রাজবংশের সূচনা হয়। - সেন বংশের শাসনের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন হলেও বিজয় সেনের সময়েই বাংলায় সেন বংশের শাসন সুপ্রতিষ্ঠিত হয়। - সেন বংশের রাজা লক্ষ্মণ সেন ১২০৪ সালে বখতিয়ার খিলজীর আক্রমণে নদীয়া ত্যাগ করেন। - তবে দক্ষিণ-পূর্ব বাংলায় (বিক্রমপুর) অবস্থান করে লক্ষ্মণ সেন আরও ২-৩ বছর রাজত্ব করার পর ১২০৬ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২০৫) মৃত্যুবরণ করেন। - তিনি মূলত সেন বংশের সর্বশেষ সার্বভৌম রাজা ছিলেন। তাঁর শাসনকাল ১১৭৮-১২০৪। - লক্ষ্মণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরো কিছু সময় (১২০৫-১২৩০) বিক্রমপুর থেকে বাংলার অন্যান্য অংশ শাসন করেন। - কেশব সেনের শাসনের মধ্য দিয়ে বাংলায় সেন বংশের শাসনের অবসান ঘটে।

6. বাংলার বারো ভূঁইয়াদের সম্পূর্ণরূপে দমন করেন কে?

a) শাহসুজা

b) সম্রাট জাহাঙ্গীর

c) সম্রাট শাহজাহান

d) সম্রাট আওরঙ্গজেব

Answer: সম্রাট জাহাঙ্গীর

Explanation: সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল প্রথমে সোনারগাঁও (১৩৩৮-১৩৫২) খ্রিষ্টাব্দ । তারপর রাজধানী স্থানান্তর হয় গৌড়ে (১৪৫০-১৫৬৫) খ্রিস্টাব্দ - মুঘল আমলের মধ্যেভাগে ঢাকা শহরের গোড়াপত্তন শুরু হয়। - ১৫৭৬ সালে সম্রাট আকবর বাংলা জয় করে এর নাম দেন সুবা বাংলা। এই সময় বাংলায় বারো ভূঁইয়াদের আগমন ঘটে। - সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্ত ভাবে বারো ভূঁইয়াদের দমন করে ১৬১০ সালে ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। - এর পরে ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় বাংলার রাজধানী করে ঢাকা। - কলকাতা শহরের গোড়াপত্তন হয় ১৬৯০ সালে।

7. ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য কোনটি?

a) পাল

b) মৌর্য

c) গুপ্ত

d) সেন

Answer: মৌর্য

Explanation: মৌর্য সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য। - ভারতীয় উপমহাদেশে এর চাইতে বড় সাম্রাজ্য কখনোই ছিল না। - মৌর্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য ৩২১ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। - বর্তমান যুগের মানচিত্রের নিরিখে এই সাম্রাজ্য উত্তরে হিমালয়, পূর্বে আসাম, পশ্চিমে বালুচিস্তান ও হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত ছিল এই বিশাল সাম্রাজ্য। - প্রাচীন ভারতের মগধকে কেন্দ্র করে গড়ে উঠা এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। - খ্রিস্টপূর্ব ৩২২ এ চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশকে উচ্ছেদ করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। - ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। - বাংলায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট আশোক। - তাঁর রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত।

8. শায়েস্তা খাঁ কত বছর বাংলা শাসন করেন?

a) ২৮ বছর

b) ২২ বছর

c) ১৪ বছর

d) ৮ বছর

Answer: ২২ বছর

9. মা-হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন?

a) তাইওয়া

b) চীন

c) কোরিয়া

d) পারস্য

Answer: চীন

Explanation: - মা-হুয়ান চীনের একজন পর্যটক ছিলেন। - তিনি ১৪০৫ থেকে ১৪৩৩ সালের মধ্যে অ্যাডমিরাল ঝেং হে-এর নেতৃত্বে পরিচালিত সাতটি সমুদ্রযাত্রায় অংশ নিয়েছিলেন। - এই সমুদ্রযাত্রাগুলির সময়, মা-হুয়ান ভারত মহাসাগর, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছিলেন। - তিনি তার ভ্রমণ অভিজ্ঞতা "ইংইয়াই শেংলান" (সমুদ্রের সামগ্রিক সমীক্ষা) নামক একটি গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন। - এই গ্রন্থে, তিনি বিভিন্ন দেশের সংস্কৃতি, অর্থনীতি এবং ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। - বিশেষ করে, বঙ্গদেশ সম্পর্কে তার বিবরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। - তিনি বঙ্গদেশের সমৃদ্ধি, বন্দর এবং বাণিজ্যিক কার্যকলাপের প্রশংসা করেছেন।

10. চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে গ্রিসের রাষ্ট্রদূত কে ছিলেন?

a) সেলুকাস

b) হিউয়েন সাং

c) মেগাস্তিনিস

d) ফা-হিয়েন

Answer: মেগাস্তিনিস

11. কার শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়?

a) কেউই না

b) সম্রাট অশোক

c) চন্দ্রগুপ্ত মৌর্য

d) বৃহদ্রথ

Answer: সম্রাট অশোক

12. দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থটির রচিয়তা-

a) হেমন্ত সেন

b) লক্ষণ সেন

c) বিজয় সেন

d) বল্লাল সেন

Answer: বল্লাল সেন

13. কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?

a) কানু কৈবর্ত

b) দিব্যোক/দিব্য

c) অশোক

d) কৈবর্ত

Answer: দিব্যোক/দিব্য

14. বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মালম্বী?

a) খ্রিষ্টান

b) বৌদ্ধ

c) জৈন

d) হিন্দু

Answer: বৌদ্ধ

15. নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে?

a) সেন বংশ

b) পাল বংশ

c) গুপ্ত বংশ

d) মৌর্য বংশ

Answer: পাল বংশ

We hope প্রাচীন ভারতের সাম্রাজ্য (স্কোর কমেন্ট অবশ্যই বলবেন ) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha