Exams Study Jobs Teachers Students

শিক্ষক নিবন্ধন পরীক্ষা

Multiple Subjects 10 Questions By University Of Dhaka

শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'মনশ্চক্ষু' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) মন + চক্ষু
খ) মনশ + চক্ষু
গ) মনঃ + চক্ষু
ঘ) মনো + চক্ষু
উত্তর: মনঃ + চক্ষু
ব্যাখ্যা: • 'মনশ্চক্ষু'-এর সন্ধি বিচ্ছেদ- 'মনঃ + চক্ষু'। • 'মনশ্চক্ষু'-এর সন্ধি বিচ্ছেদ এর নিয়ম: আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়। যেমন: - দুঃ + চরিত্র = দুশ্চরিত্র, - নিঃ + চয় = নিশ্চয়, - নিঃ + চল = নিশ্চল, - নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন, - নিঃ + চুপ = নিশ্চুপ, - দুঃ + চিন্তা = দুশ্চিন্তা, - দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা, - নভঃ + চর = নভশ্চর, - মনঃ + চক্ষু = মনশ্চক্ষু, - শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

2. 'গোয়েন্দা' কোন ভাষার শব্দ?

ক) পর্তুগিজ
খ) ফারসি
গ) আরবি
ঘ) তৎসম
উত্তর: ফারসি
ব্যাখ্যা: • 'গোয়েন্দা' — ফারসি ভাষার শব্দ। - এটি বিশেষ্য পদ। • 'গোয়েন্দা' শব্দের অর্থ: - গোপনে তথ্য সংগ্রহ যার পেশা, গুপ্তচর, - রহস্যসন্ধানী, সত্যান্বেষী। • ফারসি ভাষা থেকে আগত শব্দের উদাহরণ: গোলাপ, ওস্তাদ, কারখানা, কারচুপি, কারবার, কারিগর, কুস্তি, গোরস্থান।

3. He advised me _________ bad habits.

a) giving up
b) to give up
c) gave up
d) from giving up
Answer: to give up
Explanation: • Complete sentence: He advised me to give up bad habits. • Advise, allow, permit, forbid- এই verb গুলির পর object থাকলে উক্ত object এর পর to-infinitive ব্যবহৃত হয়। - কিন্তু এদের পর object না থাকলে সেক্ষেত্রে gerund বসে। - যেমন: - He advised buying the car. - He advised me to buy the car. - প্রদত্ত বাক্যে advised এর পরে object (me) আছে, তাই শূন্যস্থানে 'to give up' বসবে।

4. We went round the shops. Here, 'round' is used as -

a) Pronoun
b) Adjective
c) Preposition
d) Verb
Answer: Preposition
Explanation: • We went round the shops. - Here, 'round' is used as a Preposition. - এখানে 'round' মানে "চারদিকে" বা "ঘুরে"। - এটি "the shops"-এর সাথে সম্পর্ক দেখাচ্ছে, অর্থাৎ দোকানগুলোর চারপাশে বা ঘুরে আমরা গিয়েছি। - অর্থাৎ, noun phrase 'the shops' এর আগে বসে অন্য অংশের সাথে সম্পর্ক দেখাচ্ছে। • Round (preposition) - English Meaning: on every side of (a focal point); so as to encircle (someone or something). - Bangla Meaning: (গতি) চতুর্দিকে; ঘিরে; কোনো কিছুকে ঘিরে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত। • বাক্যে ব্যবহারের ফলে একই শব্দ বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। - Round শব্দটি তেমনি একটি শব্দ, যা বাক্যে adverb, noun, verb, adjective, preposition ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয়। • Round (noun) - English Meaning: a circular piece of something. - Bangla Meaning: গোলাকার বস্তু বা অংশ, চক্র, চাকা। - যেমন: A round of steel to reinforce the wooden beam. • Round (adjective) - English Meaning: shaped like a circle or cylinder. - Bangla Meaning: গোলাকার; বৃত্তাকার। বৃত্তাকার গতিপথে সম্পন্ন। - যেমন: A square peg in a round hole. • Round (adverb) - English Meaning: so as to rotate or cause rotation; with circular motion. - Bangla Meaning: বৃত্তাকারে বা বক্রভাবে বিপরীতমুখী হয়ে; একই জায়গায় ফিরে বা ঘুরে (আসা অবস্থায়)। - যেমন: The fair will soon be round again. • Round (verb) - English Meaning: Pass and go round (something) so as to move on in a changed direction. - Bangla Meaning: (১) গোলাকার করা বা হওয়া। (২) ঘোরা বা পরিবেষ্টন করা। - যেমন: The ship rounded the cape and sailed north.

5. মুক্তিযুদ্ধের সময় কোন দেশ থেকে ‘বাংলাদেশ নিউজ বুলেটিন’ নামক সংবাদ পত্র প্রকাশিত হয়?

ক) কানাডা
খ) যুক্তরাষ্ট্র
গ) যুক্তরাজ্য
ঘ) ভারত
উত্তর: যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: - মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয় বাংলাদেশ নিউজ বুলেটিন। গণমাধ্যমঃ - মুক্তিবাহিনীর তৎপরতা, বাংলাদেশ সরকারের কার্যক্রম ও নির্দেশাবলী, নেত্রবৃন্দের বিবৃতি ও তৎপরতা, প্রবাসী বাঙ্গালীদের আন্দোলনের খবর ইত্যাদি প্রকাশিত হত। • মুজিবনগর থেকে প্রকাশিত জয় বাংলা, বাংলাদেশ, বঙ্গবাণী, স্বদেশ, রণাঙ্গন, স্বাধীন বাংলা, মুক্তিযুদ্ধ, সোনার বাংলা, বিপ্লবী বাংলাদেশ, জন্মভূমি, বাংলারবাণী, নতুন বাংলা ইত্যাদি উল্লেখযোগ্য। • মার্কিন যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলাদেশ নিউজ লেটার, বাংলাদেশ সংবাদ পরিক্রমা, • যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলাদেশ নিউজ লেটার, বাংলাদেশ নিউজ বুলেটিন, শিক্ষা উল্লেখযোগ্য। • কানাডা থেকে বাংলাদেশ স্ফুলিঙ্গ নামক সংবাদপত্র প্রকাশিত হত।

6. জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী?

ক) মুক্তির তোরণ
খ) উন্নত মম শির
গ) অকুতোভয়
ঘ) দুরন্ত
উত্তর: উন্নত মম শির
ব্যাখ্যা: - জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মম শির। জুলাই গণঅভ্যত্থান: - শহীদ আবু সাঈদের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতী শিক্ষার্থী। - ১৬ জুলাই ২০২৪ পুলিশের গুলিতে শহীদ হন। - স্নাতক ফল শহীদ হওয়ার পর প্রকাশিত হয়। - দুই হাত প্রসারিত করে নির্ভীকভাবে দাঁড়ানো দৃশ্যটি জুলাই-আগস্টের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উজ্জ্বলতম প্রতীক। - আন্দোলনের প্রেক্ষাপটছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী রক্তক্ষয়ী আন্দোলন। - তাকে নিয়ে শিল্পকর্মের নাম‘: উন্নত মম শির । - ’শিল্পী শহীদ কবির (দেশের বিশিষ্ট শিল্পী)।

7. বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোন শহর ছিল?

ক) এথেন্স
খ) কনস্টান্টিনোপল
গ) আলেকজান্দ্রিয়া
ঘ) এন্টিওক
উত্তর: কনস্টান্টিনোপল
ব্যাখ্যা: বাইজেন্টাইন সাম্রাজ্য: - বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷ - ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল। - অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত। - ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়। - বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। - বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা। - এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান। - ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

8. একটি ঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

ক) ১৪৪০ টাকা
খ) ১৫৬০ টাকা
গ) ১৬০০ টাকা
ঘ) ১৩৫০ টাকা
উত্তর: ১৪৪০ টাকা
ব্যাখ্যা: প্রশ্ন: একটি ঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত? সমাধান: ১৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা ১০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা বিক্রয়মূল্যের পার্থক্য = ১১০ - ৮৫ = ২৫ টাকা বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০ টাকা ∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা ∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = (১০০ × ৩৬০)/২৫ টাকা = ১৪৪০ টাকা

9. 10 + 15 + 20 + 25 + …............... ধারাটির প্রথম 40 টি পদের সমষ্টি কত?

ক) 4200
খ) 4300
গ) 4500
ঘ) 4255
উত্তর: 4300
ব্যাখ্যা: প্রশ্ন: 10 + 15 + 20 + 25 + …............... ধারাটির প্রথম 40 টি পদের সমষ্টি কত? সমাধান: প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। এখানে, প্রথম পদ, a = 10 সাধারণ অন্তর, d = 15 - 10 = 5 পদসংখ্যা, n = 40 আমরা জানি, সমান্তর ধারার n-তম পদের সমষ্টি: Sn = n/2 × {2a + (n - 1)d} ∴ S40 = 40/2 × {2 × 10 + (40 - 1) × 5} = 20 × {20 + (39 × 5)} = 20 × (20 + 195) = 20 × 215 = 4300 ∴ ধারাটির 40 টি পদের সমষ্টি হলো 4300

10. যে কোনো ভরযুক্ত বস্তু অন্য বস্তুকে কোন বল দ্বারা আকর্ষণ করে?

ক) মহাকর্ষ বল
খ) বৈদ্যুতিক বল
গ) ঘর্ষণ বল
ঘ) চুম্বকীয় বল
উত্তর: মহাকর্ষ বল
ব্যাখ্যা: মহাকর্ষ বল (Gravitational Force): - মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। - এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, কিংবা পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে ইত্যাদি। - পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে সেটাকে বলা হয় মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ বল পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ নিচের দিকে টেনে রেখেছে এবং এর কারণেই নিজেদের ওজনের অনুভূতি বুঝা যায়। - পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। - ভর আছে সেরকম যেকোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে।

আশা করি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট