Exams Study Jobs Teachers Students

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা - ৪

Multiple Subjects 10 Questions By University Of Dhaka

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা - ৪ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. Neither of the students _____ bound to submit the assignment on time.

a) is
b) are
c) were
d) have
Answer: is
Explanation: • Correct Answer: ক) is. - Neither of যখন subject হিসেবে ব্যবহৃত হয়, এর পরে যেই noun আসে তা plural হলেও headword ‘Neither’ singular, তাই Verb singular ব্যবহার হয়। - এখানে phrase হলো: Neither of the students, যা “দুইজনের মধ্যে কেউই” বোঝায়, তাই singular verb is সঠিক। Correct Sentence: Neither of the students is bound to submit the assignment on time. Bangla Meaning: কোনো এক ছাত্রকেও সময়মতো অ্যাসাইনমেন্ট জমা দিতে বাধ্য করা হয়নি।

2. Who wrote this letter? (Make it passive)

a) By whom this letter was written?
b) By whom was written this letter?
c) By whom was this letter written?
d) By whom were this letter been written?
Answer: By whom was this letter written?
Explanation: • Correct Answer: গ) By whom was this letter written? • Who যুক্ত Interrogative Sentence এর Active voice কে Passive voice এর রূপান্তর এর নিয়ম: - Who এর পরিবর্তে By whom দিয়ে বাক্য শুরু হবে। - tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে। - Active voice এর object টি passive voice এ Subject হিসেবে বসে। - অনেক সময় be/ being/ been বসাতে হয়। - মূল verb এর Past Participle হয়। - Question mark (?) হয়। Active: Who wrote this letter? Passive: By whom was this letter written? Other Options: ক) By whom this letter was written? - Interrogative sentence-এ auxiliary verb subject-এর আগে থাকা উচিত। খ) By whom was written this letter? - Word order ভুল। Passive structure subject-এর আগে verb বসানো ঠিক না। ঘ) By whom were this letter been written? - were singular subject (this letter)-এর সঙ্গে যায় না। - been অপ্রয়োজনীয়, কারণ Active sentence-এ perfect form নেই।

3. 'এ, এই, এরা' - কোন ধরনের সর্বনাম?

ক) অনির্দিষ্ট
খ) আত্মবাচক
গ) নির্দেশক
ঘ) সাপেক্ষ
উত্তর: নির্দেশক
ব্যাখ্যা: নির্দেশক সর্বনাম: - যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন: নিকট, নির্দেশক: এ, এই, এরা, ইনি; দূর নির্দেশক: ও, ওই, ওরা, উনি। অন্যদিকে, সাপেক্ষ সর্বনাম: - পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন: - যারা-তারা, যে-সে। যেমন: - তেমন (যেমন কর্ম তেমন ফল) ইত্যাদি। অনির্দিষ্ট সর্বনাম: - অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বােঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন: - কেউ, কোথাও, কিছু, একজন (একজন এসে খবরটা দেয়) ইত্যাদি। আত্মবাচক সর্বনাম: - কর্তা নিজেই কোনাে কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বােঝানাের জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন: - নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং ইত্যাদি।

4. কোনটি অশুদ্ধ?

ক) হ্ + ন = হ্ন
খ) হ্ + ণ = হৃ
গ) হ্ + উ = হু
ঘ) হ্ + ম = হ্ম
উত্তর: হ্ + ণ = হৃ
ব্যাখ্যা: • অশুদ্ধ যুক্তবর্ণ - হ্ + ণ = হৃ। - এর সঠিক রূপ - হ্ + ঋ = হৃ। অন্যদিকে, - হ্ + ম = হ্ম, - হ্ + উ = হু, - হ্ + ন = হ্ন। উপরিউক্ত যুক্তবর্ণ গুলো শুদ্ধ।

5. দেশের সর্ববৃহৎ বেসরকারি ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) ময়মনসিংহ
খ) গাজীপুর
গ) কুষ্টিয়া
ঘ) নারায়ণগঞ্জ
উত্তর: গাজীপুর
ব্যাখ্যা: • ভাসমান সৌর বিদ্যুৎ: - দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করেছে ওয়ালটন। - বাংলাদেশের শিল্পখাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। - নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সের জলাশয়ের ওপর স্থাপন করেছে দেশের সর্ববৃহৎ বেসরকারি ভাসমান সৌর বিদ্যুৎকেন্দ্র। - সম্প্রতি ১ মেগাওয়াট ক্ষমতার এই ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে।

6. মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে?

ক) ৪ জানুয়ারি, ১৯৭২
খ) ৬ ডিসেম্বর, ১৯৭২
গ) ৪ এপ্রিল, ১৯৭২
ঘ) ৫ সেপ্টেম্বর, ১৯৭২
উত্তর: ৪ এপ্রিল, ১৯৭২
ব্যাখ্যা: • বাংলাদেশকে স্বীকৃতি দানকারী রাষ্ট্র: - ৬ ডিসেম্বর ১৯৭১ প্রথম দেশ হিসেবে ভুটান (পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে)। - এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। - বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার সেনেগাল। - আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ২৫ মে ১৯৭২। - যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৪ এপ্রিল, ১৯৭২। - ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ১৫ মে, ১৯৭২। - আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- ইরাক। - ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ৮ জুলাই ১৯৭২ সালে।

7. ৩০০ থেকে ৪০০ এর মধ্যে কয়টি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য?

ক) ৩৩ টি
খ) ২৯ টি
গ) ৩৪ টি
ঘ) ৪১ টি
উত্তর: ৩৪ টি
ব্যাখ্যা: প্রশ্ন: ৩০০ থেকে ৪০০ এর মধ্যে কয়টি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য? সমাধান: ৩০০ থেকে ৪০০ এর মধ্যে সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য: ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা ≥ ৩০০ যা ৩: ৩০০ দ্বারা বিভাজ্য (যেহেতু ৩০০ ÷ ৩ = ১০০) এবং, বৃহত্তম পূর্ণসংখ্যা ≤ ৪০০ যা ৩: ৩৯৯ দ্বারা বিভাজ্য (যেহেতু ৩৯৯ ÷ ৩ = ১৩৩)। এগুলো পাটিগণিত ক্রম গঠন করে ৩০০, ৩০৩, ..., ৩৯৯ যার সাধারণ পার্থক্য ৩। ∴ তিন দিয়ে বিভাজ্য সংখ্যা আছে = (১৩৩ - ১০০) + ১ = ৩৩ + ১ = ৩৪ টি ∴ ৩০০ থেকে ৪০০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য ৩৪টি সংখ্যা আছে। অথবা, n দ্বারা প্রদত্ত পদ n এর সংখ্যা = ((শেষ - প্রথম)/পার্থক্য) + ১ = ((৩৯৯ - ৩০০)/৩) + ১ = (৯৯/৩) + ১ = ৩৩ + ১ = ৩৪ ।

8. জিওথার্মাল শক্তির প্রধান উৎস কী?

ক) সমুদ্রের জোয়ার-ভাটা
খ) সূর্যের তাপশক্তি
গ) বায়ুর গতি
ঘ) ভূগর্ভস্থ তাপ
উত্তর: ভূগর্ভস্থ তাপ
ব্যাখ্যা: প্রশ্ন: জিওথার্মাল শক্তির প্রধান উৎস কী? সমাধান: জিওথার্মাল শক্তি (Geothermal Energy) পৃথিবীর অভ্যন্তরীণ তাপ থেকে উৎপন্ন হয়। প্রধান উৎস হলো: - পৃথিবীর কেন্দ্রের তেজস্ক্রিয় পদার্থের (যেমন: ইউরেনিয়াম, থোরিয়াম) ক্ষয় থেকে উৎপন্ন তাপ। - পৃথিবী গঠনের সময় সঞ্চিত আদি তাপ। এই তাপ ভূগর্ভস্থ শিলা, পানি বা বাষ্পের মাধ্যমে পৃষ্ঠের কাছে আসে এবং বিদ্যুৎ উৎপাদন বা গরম করার কাজে ব্যবহৃত হয়। - জিওথার্মাল এনার্জি হলো পৃথিবীর অভ্যন্তরীণ তাপশক্তি, যা প্রাকৃতিক সম্পদ হিসেবে রান্না, স্নান, ঘর গরম রাখা, বিদ্যুৎ উৎপাদনসহ নানা কাজে ব্যবহার করা যায়। - পৃথিবীর কেন্দ্রের তাপ এবং তেজস্ক্রিয় উপাদানের ক্ষয়ের ফলে এই তাপ উৎপন্ন হয়। এটি একটি নবায়নযোগ্য শক্তি। - পৃথিবীতে বিদ্যমান মোট জিওথার্মাল শক্তির পরিমাণ বিশ্বের বর্তমান জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি, তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য এ শক্তিকে ব্যবহার করা প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং। - তবুও, এটি জীবাশ্ম জ্বালানি (যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস) পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনের বিপরীতে একটি পরিবেশবান্ধব বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে এবং নবায়নযোগ্য জ্বালানি উৎস হিসেবে ক্রমেই জনপ্রিয় হচ্ছে।

9. ORS সাধারণত কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক) ডায়রিয়া
খ) উচ্চ রক্তচাপ
গ) কোষ্ঠকাঠিন্য
ঘ) মাথাব্যথা
উত্তর: ডায়রিয়া
ব্যাখ্যা: প্রশ্ন: ORS সাধারণত কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়? সমাধান: ORS (Oral Rehydration Solution) ডায়রিয়া, কলেরা বা বমি ইত্যাদির ফলে শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের হয়ে যাওয়া রোধে ব্যবহৃত হয়। - ORS হলো এক ধরনের দানাদার মিশ্রণ যা পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয় শরীরের পানিশূন্যতা প্রতিরোধ বা পূরণ করার জন্য। - এটি সাধারণত ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়ার সময় ব্যবহৃত হয়, যখন শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। - এটি শরীরের পানিশূন্যতা (Dehydration) প্রতিরোধ করে এবং লবণ-পানির ভারসাম্য বজায় রাখে। ORS-এ থাকা উপাদানসমূহ: - লবণ (সোডিয়াম ক্লোরাইড), - গ্লুকোজ, - পটাশিয়াম ক্লোরাইড, - সোডিয়াম বাইকার্বনেট বা সাইট্রেট।

10. যদি a2 + b2 - c2 = 0 হয়, তবে a6 + b6 + 3a2b2c2 = ?

ক) c2
খ) c4
গ) a6 + b6
ঘ) c6
উত্তর: c6
ব্যাখ্যা: প্রশ্ন: যদি a2 + b2 - c2 = 0 হয়, তবে a6 + b6 + 3a2b2c2 = ? সমাধান: দেওয়া আছে, a2 + b2 - c2 = 0 ⇒ a2 + b2 = c2 ............(1) ⇒ (a2 + b2)3 = (c2)3 ; [ঘন করে] ⇒ (a2)3 + (b2)3 + 3 . a2 . b2(a2 + b2) = c6 ⇒ a6 + b6 + 3 . a2 . b2 . c2 = c6 ; [1 নং হতে] ∴ a2 + b2 = c2 = c6

আশা করি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা - ৪ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট