Exams Study Jobs Teachers Students

প্রাইমারিতে বারবার আসা "সমার্থক" শব্দ

Bengali Lesson 10 Questions By Layechh Bhuiyan high school and college

প্রাইমারিতে বারবার আসা "সমার্থক" শব্দ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বিবর শব্দের অর্থ কি?

ক) চূড়া
খ) গহ্বর
গ) বরহীনা
ঘ) বরহীন
উত্তর: গহ্বর

2. হর্ষণ শব্দের অর্থ কি?

ক) দেখা
খ) হাসা
গ) চাষ করা
ঘ) আনন্দ
উত্তর: আনন্দ

3. নন্দিনী এর সমার্থক শব্দ কোনটি?

ক) ননদিনী
খ) নারী
গ) তনয়া
ঘ) সুন্দরী
উত্তর: তনয়া

4. বেসাতি শব্দের অর্থ কি?

ক) পোশাক
খ) সাজসজ্জা
গ) উপকরণ
ঘ) কেনাবেচা
উত্তর: কেনাবেচা

5. কোনটি সমার্থক শব্দ নয়?

ক) অনল
খ) পাবক
গ) বিভাবরী
ঘ) হুতাশন
উত্তর: বিভাবরী

6. কোনটি সমার্থক শব্দ নয়?

ক) গুজব
খ) সংবাদ
গ) সন্দেশ
ঘ) বার্তা
উত্তর: গুজব

7. সাদা শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অর্ণব
খ) শুভ্র
গ) হেম
ঘ) সুমন
উত্তর: শুভ্র

8. ' সিত ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) বস্ত্র
খ) শুক্ল
গ) শীত
ঘ) অন্ধকার
উত্তর: শুক্ল

9. স্বর্গ এর সমার্থক শব্দ কোনটি?

ক) সবিতা
খ) উদধি
গ) ভ্রৃঙ্গ
ঘ) ত্রিদিব
উত্তর: ত্রিদিব

10. মকর শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অলংকার
খ) কুমির
গ) শাড়ি
ঘ) চারুকার্য
উত্তর: কুমির

আশা করি প্রাইমারিতে বারবার আসা "সমার্থক" শব্দ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট