1. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
ক)
দীর্ঘ
খ)
অতিদীর্ঘ
গ)
সংক্ষিপ্ত
ঘ)
অপরিবর্তিত
উত্তর:
সংক্ষিপ্ত
ব্যাখ্যা:
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া সাধু রূপের তুলনায় সংক্ষিপ্ত ও পরিবর্তিত হয়, যা কথ্য ভাষার কাছাকাছি এবং সহজবোধ্য; যেমন: 'খাইব' (সাধু) হয়ে যায় 'খাব', 'আসিবে' (সাধু) হয় 'আসবে', 'তাহার' (সাধু) হয় 'তার' বা 'ওঁর', এবং 'তাহারা' (সাধু) হয় 'তারা'।
2. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
ক)
কমা
খ)
কোলন
গ)
সেমিকোলন
ঘ)
ত্রিবিন্দু
উত্তর:
ত্রিবিন্দু
ব্যাখ্যা:
বাক্যের কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু যতিচিহ্ন ব্যবহার করা হয়।
3. কোন বানানটি শুদ্ধ?
ক)
আশীষ
খ)
শিরচ্ছেদ
গ)
দ্বন্দ্ব
ঘ)
মুমুর্ষু
উত্তর:
দ্বন্দ্ব
4. 'Memorandum'- এর পরিভাষা কী?
ক)
পরীক্ষাগার
খ)
গণসংযোগ
গ)
স্মারকলিপি
ঘ)
অবতরণ
উত্তর:
স্মারকলিপি
5. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?
ক)
গুরুদোষ
খ)
লঘুদোষ
গ)
মিশ্রদোষ
ঘ)
গুরুচণ্ডালী
উত্তর:
গুরুচণ্ডালী
ব্যাখ্যা:
একই বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটানো হলে যে দোষ হয়, তাকে গুরুচণ্ডালী দোষ বলে। উদাহরণ: অশুদ্ধ: "আমি শব দাহ করিতে গিয়াছিলাম।" (এখানে 'করিয়াছিলাম' সাধু, কিন্তু 'শব' চলিত ভাষার রূপ)। শুদ্ধ (সাধু): "আমি শব দাহ করিতে গিয়াছিলাম।" শুদ্ধ (চলিত): "আমি মড়া পোড়াতে গিয়েছিলাম।"
6. 'আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?
ক)
অযথা তর্ক করা
খ)
অযথা রাগারাগি করা
গ)
অযথা তোষামোদ
ঘ)
অযথা আলসেমি করা
উত্তর:
অযথা তোষামোদ
ব্যাখ্যা:
আমড়াগাছি করা' বাগধারাটির অর্থ হলো তোষামোদ করা বা চাটুকারিতা করে কাউকে মুগ্ধ করে নিজের কাজ হাসিল করা, অর্থাৎ ছলনাপূর্ণ প্রশংসা বা তোষামোদ করে স্বার্থসিদ্ধি করা।
7. হাইফেন কোথায় বসে?
ক)
দুই বাক্যের সংযোগ দেখাতে
খ)
দুই শব্দের সংযোগ দেখাতে
গ)
বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে
ঘ)
উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে
উত্তর:
দুই শব্দের সংযোগ দেখাতে
ব্যাখ্যা:
হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয়। যেমন : উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে। ২. সমাসবদ্ধ পদের সব সমস্যমান পদের অর্থ প্রাধান্য পেলে, তাদের মধ্যে হাইফেন বসে।
8. 'Look before you leap' - এর সঠিক অনুবাদ কোনটি?
ক)
লাফ দেওয়ার আগে তাকাও
খ)
ভাবিয়া করিও কাজ
গ)
দেখে তারপর লাফ দাও
ঘ)
আকাশকুসুম ভাবিও না
উত্তর:
ভাবিয়া করিও কাজ
ব্যাখ্যা:
Look before you leap" প্রবাদটির অর্থ হল, কোনও কাজ বা পদক্ষেপ নেওয়ার আগে তাকে ভাবনা ও চিন্তাভাবনার প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা। উত্তরে "ভাবিয়া করিও কাজ" বলার মাধ্যমে বোঝানো হয়েছে যে, কাজ করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। এটি সঠিকভাবে মূল প্রবাদটির অর্থকে প্রকাশ করে।
9. 'সর্বনাশ' অর্থে কেন বাগধারাটি যথোপযুক্ত?
ক)
ভরাডুবি
খ)
রাবণের চিতা
গ)
জগদ্দল পাথার
ঘ)
শাপেবর
উত্তর:
ভরাডুবি
ব্যাখ্যা:
'ভরাডুবি' একটি বাংলা বাগধারা যার অর্থ সর্বনাশ, চরম ক্ষতি, বা মালপত্র বোঝাই নৌকা ডুবে যাওয়া। এটি এমন একটি পরিস্থিতি বোঝায় যেখানে সবকিছু ডুবে যায় বা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, অর্থাৎ বড় ধরনের বিপদ বা বিপর্যয়।
10. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক)
অশ্রুজলে চোখ ভেসে গেলো
খ)
সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
গ)
অঙ্ক কষিতে ভুল করিওনা
ঘ)
আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি
উত্তর:
সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
11. 'অনাথ' এর স্ত্রীলিঙ্গ কী?
ক)
অনাথিনী
খ)
অনাথীনি
গ)
অনাথি
ঘ)
নাথবতী
উত্তর:
অনাথিনী
ব্যাখ্যা:
'অনাথ' শব্দের স্ত্রীলিঙ্গ হলো অনাথিনী।
12. 'যে নারীর হাসি পবিত্র'- তাকে কী বলে?
ক)
সুচিস্মিতা
খ)
শুচিস্মিতা
গ)
সুহাসিনী
ঘ)
সুস্মিতা
উত্তর:
শুচিস্মিতা
ব্যাখ্যা:
যে নারীর হাসি পবিত্র, তাকে এক কথায় 'শুচিস্মিতা' বলা হয়, যার অর্থ শুভ্র বা নির্মল হাসি।
13. 'দেখা যায়নি যা'-
ক)
অদৃষ্ট
খ)
অদৃশ্য
গ)
অদৃষ্টপূর্ব
ঘ)
অদেখা
উত্তর:
অদৃষ্টপূর্ব
ব্যাখ্যা:
'দেখা যায়নি যা" বা যা পূর্বে দেখা যায়নি, তার এক কথায় প্রকাশ হলো অদৃষ্টপূর্ব (যা আগে দেখা যায়নি) অথবা অভূতপূর্ব (যা আগে ঘটেনি বা দেখা যায়নি, যা পূর্বে ঘটেনি এমন)।
14. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' বাক্যে 'রাঘবে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক)
করণে সপ্তমী
খ)
অপাদানে সপ্তমী
গ)
কর্মে সপ্তমী
ঘ)
অপাদানে শূন্য
উত্তর:
অপাদানে সপ্তমী
ব্যাখ্যা:
আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"? - - বাক্যে উদ্ধৃত শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি। অপাদান কারক বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
15. 'তিলে তেল আছে'- কোন কারকে কোন বিভক্তি?
ক)
অধিকরণে ৭মী
খ)
অধিকরণে শূন্য
গ)
অপাদানে ৭মী
ঘ)
অপাদানে শূন্য
উত্তর:
অধিকরণে ৭মী
ব্যাখ্যা:
তিলে তৈল আছে (অধিকরণে ৭মী)। কিন্তু, তিলে তৈল হয় (অপাদানে ৭মী)।
16. 'কুন্তল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক)
অংশু
খ)
কেশ
গ)
কুবলয়
ঘ)
কমল
উত্তর:
কেশ
ব্যাখ্যা:
কুন্তল শব্দের সমার্থক শব্দগুলো হলো চুল, কেশ, অলক, চিকুর, কেশপাশ, কচ, শিরোজ, শিরসিজ, শিরোরুহ, ইত্যাদি।
17. 'আত্মজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক)
দুহিতা
খ)
দুলালী
গ)
তনয়
ঘ)
কন্যা
উত্তর:
তনয়
ব্যাখ্যা:
'আত্মজা' শব্দের সমার্থক শব্দগুলো হলো কন্যা, দুহিতা, তনয়া, মেয়ে, নন্দিনী, সুতা ইত্যাদি।
18. 'ভূত' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
ক)
প্রেত
খ)
বর্তমান
গ)
ভবিষ্যৎ
ঘ)
অতীত
উত্তর:
ভবিষ্যৎ
ব্যাখ্যা:
ভূত শব্দের অর্থ - যা ঘটেছে,অতীত সময়,ভূতপূর্ব ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। ভবিষ্যৎ শব্দের অর্থ - আগামী সময়,আগামী কাল ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই ভূত শব্দের বিপরীত শব্দ ভবিষ্যৎ।
19. 'সন্ধি' শব্দের অর্থ কী?
ক)
সংক্ষেপণ
খ)
মিলন
গ)
একপদীকরণ
ঘ)
চিহ্ন
উত্তর:
মিলন
ব্যাখ্যা:
'সন্ধি' শব্দের মূল অর্থ হলো মিলন, যা দুটি পাশাপাশি থাকা ধ্বনি বা বর্ণের একত্রিত হয়ে নতুন ধ্বনি তৈরি হওয়াকে বোঝায়।
20. 'সতীশ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক)
সতি + ইশ
খ)
সতি + ঈশ
গ)
সতী + ঈশ
ঘ)
সতী + ইশ
উত্তর:
সতী + ঈশ
ব্যাখ্যা:
'সতীশ' এর সন্ধি বিচ্ছেদ - সতী + ঈশ (ঈ + ঈ = ঈ) ।
21. 'মাতা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক)
√মা + তৃচ/তা
খ)
√মাতৃ + আ
গ)
√মাত্ + আ
ঘ)
√মাতা + আ
উত্তর:
√মা + তৃচ/তা
ব্যাখ্যা:
'মাতা' শব্দের প্রকৃতি-প্রত্যয় হলো মাত্ + আ অথবা মা + তৃচ/তা, যেখানে মাত্ বা মা হলো প্রকৃতি (মূল শব্দাংশ) এবং আ বা তৃচ/তা হলো প্রত্যয়, যা মূলের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে; এটি একটি তৎসম শব্দ, যার মূল সংস্কৃত ভাষা থেকে এসেছে।
22. 'কর পল্লবের ন্যায়'- ব্যাসবাক্যটি কোন সমাস?
ক)
মধ্যপদলোপী কর্মধারয়
খ)
উপমিত কর্মধারয়
গ)
উপমান কর্মধারয়
ঘ)
অব্যয়ীভাব সমাস
উত্তর:
উপমিত কর্মধারয়
ব্যাখ্যা:
কর পল্লবের ন্যায় = কর পল্লব। এখানে কর বিশেষ্য এবং পল্লবও (পাতা) বিশেষ্য। আমরা জানি বিশেষ্য + বিশেষ্য = উপমিত। আবার, বিশেষ্য + বিশেষণ = উপমান। মনে রাখতে হবে দোষ, গুণ, অবস্থা, পরিমান বিশেষণ কে বুঝায়। বিশেষণ বলতে কোন কিছুর মান। শর্টকার্ট- বিশেষণ মানে উপমান।
23. 'জন্মান্ধ' কোন সমাস?
ক)
তৎপুরুষ
খ)
বহুব্রীহি
গ)
কর্মধারয়
ঘ)
অব্যয়ীভাব
উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা:
'জন্মান্ধ' শব্দটি তৎপুরুষ সমাস, বিশেষত পঞ্চমী তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য হলো 'জন্ম হতে অন্ধ', যেখানে 'হতে' (থেকে) বিভক্তির লোপ হয়েছে।
24. 'বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক)
√বর্ধ + মান
খ)
√বুদ্ধি + মান
গ)
√বৃধ্ + মান
ঘ)
√বর্ধন + মান
উত্তর:
√বৃধ্ + মান
ব্যাখ্যা:
'বর্ধমান' শব্দের প্রকৃতি-প্রত্যয় হলো √বৃধ্ + শানচ্ (কৃৎ প্রত্যয়) বা √বৃধ্ + মতুপ/শান এবং এটি একটি কৃৎপ্রত্যয়ান্ত পদ, যা 'বৃদ্ধি পাওয়া' বা 'বৃদ্ধি পাচ্ছে এমন' অর্থ বোঝায়।
25. 'অনাবিল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
অননাবিল
খ)
আবিল
গ)
আবিলতা
ঘ)
অনাগত
উত্তর:
আবিল
ব্যাখ্যা:
অনাবিল' শব্দের বিপরীত শব্দ হলো আবিল (ঘোলাটে, মলিন) বা এর সমার্থক শব্দ যেমন ঘোলা, মলিন, অস্বচ্ছ।