1. ক্রোড়পত্র' কোন সমাসের উদাহরণ?
a) দ্বন্দ্ব
b) কর্মধারয়
c) বহুব্রীহি
d) ষষ্ঠী তৎপুরুষ
Answer: ষষ্ঠী তৎপুরুষ
2. 'উচ্ছৃঙ্খল' শব্দটির উচ্চারণ কোনটি?
a) উৎংখল
b) উচচ্ছৃংখল্
c) উচ্ছৃংখল্
d) উচ্ছ্বংখল
Answer: উচ্ছৃংখল্
3. 'সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু সব ঠিক হবে কিনা জানি না'। -কোন ধরনের বাক্য?
a) সরল
b) যৌগিক
c) জটিল
d) খণ্ডবাক্য
Answer: যৌগিক
4. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
a) বাক্+দান=বাগদান
b) উৎ+ছেদ= উচ্ছেদ
c) পর+পর=পরস্পর
d) সম+সার=সংসার
Answer: পর+পর=পরস্পর
5. 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
a) মুকুন্দরাম চক্রবর্তী
b) ভারতচন্দ্র রায়গুণাকর
c) মদনমোহন তর্কালঙ্কার
d) কামিনী রায়
Answer: ভারতচন্দ্র রায়গুণাকর
6. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?
a) দূরবীক্ষণ, পরিপক্ক
b) মরিচীকা, সমীচিন
c) বিভীষণ, মরূদ্যান
d) সান্ত্বনা, মুমুর্ষ
Answer: বিভীষণ, মরূদ্যান
7. পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
a) আলমারি
b) আনারস
c) আদালত
d) গুদাম
Answer: আদালত
8. এক কথায় প্রকাশ করুন; যে সকল অত্যাচার সয়ে যায়-
a) অত্যাচারিত
b) নিগৃহীত
c) শোষিত
d) সর্বংসহা
Answer: সর্বংসহা
9. রঞ্জন' শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি?
a) জ + ঞ
b) ন্+জ
c) ঞ + জ
d) ন্ + ঞ
Answer: ঞ + জ
10. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি?
a) নিষিদ্ধ লোবান
b) চৌচির
c) হাঙর নদী গ্রেনেড
d) রাইফেল রোটি আওরাত
Answer: রাইফেল রোটি আওরাত
11. গুণী' এর স্ত্রী লিঙ্গ কোনটি?
a) গুণক
b) গুণিনী
c) গুনক
d) গুনিনি
Answer: গুণিনী
12. বিদিত' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) বিদ্ + তা
b) বিদ্ + ত
c) বিদ্য + ত
d) বিদি + ত
Answer: বিদ্ + ত
13. সপ্তাহ' কোন ধরনের শব্দ?
a) ক্রমবাচক
b) পূরণবাচক
c) গণনাবাচক
d) সংখ্যাবতক
Answer: গণনাবাচক
14. দুর্গতি'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) দূর + গতি
b) দুর + গতি
c) দুঃ + গতি
d) দূৎ + গতি
Answer: দুঃ + গতি
15. ধ্বনি নির্দেশক চিহ্ন -
a) বর্ণ
b) মাত্রা
c) স্বর
d) কমা
Answer: বর্ণ
16. বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
a) পদক্রম
b) রূপতত্ত্ব
c) ধ্বনিতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: অর্থতত্ত্ব
17. ক্রিয়ার বিষয়কে কী বলে?
a) কর্ম
b) পদ
c) সমাস
d) কারক
Answer: কর্ম
18. বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
a) পদক্রম
b) রূপতত্ত্ব
c) ধ্বনিতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: অর্থতত্ত্ব
19. 'আমি এবার পারব' বাক্যে কয়টি অক্ষর?
a) সাত
b) ছয়
c) পাঁচ
d) চার
Answer: ছয়
20. অঘোষ-মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হলো-
a) ঠ, থ
b) প,ফ
c) চ, ছ
d) ব, ভ
Answer: ঠ, থ
21. দিন' এর সমার্থক শব্দ কোনটি?
a) অহন
b) হীন
c) তিমির
d) তমিস্র
Answer: অহন
22. বর্ণ ও ধ্বনির পার্থক্য কী?
a) ধারণামাত্র
b) চিহ্ন ও অর্থ প্রকাশ
c) উচ্চারণগত
d) অনর্থজ্ঞাপক
Answer: চিহ্ন ও অর্থ প্রকাশ
23. জানা উচিত' এর এক কথায় প্রকাশ কী?
a) জিজ্ঞাসা
b) জ্ঞাতব্য
c) অবগত
d) জ্ঞাত
Answer: জ্ঞাতব্য
24. অর্ধমাত্রার স্বরধ্বনি কয়টি?
a) ১০টি
b) ৮টি
c) ৬টি
d) ১টি
Answer: ১টি
25. নীর' শব্দের অর্থ কী?
a) পানি
b) নিরলা
c) পাখির বাসা
d) নীরবতা
Answer: পানি
26. কোনটিতে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়?
a) কল্যাণ
b) ম্রিয়মান
c) প্রণতি
d) গণতন্ত্র
Answer: ম্রিয়মান
27. বাংলা সাহিত্যে 'সাহিত্য সম্রাট' উপাধিতে ভূষিত হন-
a) প্রমথ চৌধুরী
b) সৈয়দ মুজতবা আলী
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
28. এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে' এখানে 'বিষাদে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ৭মী
b) করণে ৭মী
c) অপাদানে ৭মী
d) অধিকরণে ৭মী
Answer: করণে ৭মী
29. Philology' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
a) ধ্বনিবিদ্যা
b) ভাষাবিদ্যা
c) ভৌতবিদ্যা
d) দর্শনবিদ্যা
Answer: ভাষাবিদ্যা
30. কালজ্ঞাপক শব্দ একটি সার্থক বাক্যের কোন স্থানে প্রযুক্ত হয়?
a) বাক্যের শুরুতে
b) বাক্যের মাঝে
c) বিশেষ্য পদের পরে
d) বাক্যের শেষে
Answer: বাক্যের শুরুতে