Exams Study Jobs Teachers Students

সাধারণ বুদ্ধিমত্তা

BCS Exam 15 Questions By Chittagong College

সাধারণ বুদ্ধিমত্তা নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?

ক) রা ত্র হো আ
খ) র বা ধী প নি
গ) দ্র তা রি দা
ঘ) সা ব ব অ ধ্যা
উত্তর: রা ত্র হো আ

2. পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?

ক) শ্বশুর
খ) পিতা
গ) চাচা
ঘ) ভাই
উত্তর: শ্বশুর

3. যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কি বার হবে?

ক) রবিবার
খ) সোমবার
গ) মঙ্গলবার
ঘ) বুধবার
উত্তর: বুধবার
ব্যাখ্যা: ২য় দিন থেকে ১৮তম দিনের মধ্যে পার্থক্য ১৬ দিন। ১৬ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ২। সুতারাং ১৮তম দিনটি হবে সোমবারের ২দিন পর, অর্থাৎ বুধবার।

4. ৫০ মিনিট আগে সময় ছিলো ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

ক) ১৫ মিনিট
খ) ২০ মিনিট
গ) ২৫ মিনিট
ঘ) ৩০ মিনিট
উত্তর: ২৫ মিনিট

5. স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-

ক) একই দিকে
খ) উল্টো দিকে
গ) উলম্ব রেখায়
ঘ) সমান্তরালে
উত্তর: একই দিকে

6. ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার :?

ক) ফারেনহাইট
খ) তাপমাত্রা
গ) চিকিৎসা
ঘ) পারদ
উত্তর: পারদ

7. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?

ক) পূর্ব
খ) পশ্চিম
গ) উত্তর
ঘ) দক্ষিণ
উত্তর: দক্ষিণ

8. যদি ICE : COLDNESS, তবে EARTH :?

ক) Weight
খ) Jungle
গ) Sea
ঘ) Gravity
উত্তর: Gravity

9. নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 15/A, G/21, 28/N,? /?

ক) 54/V
খ) T/18
গ) L/52
ঘ) V/36
উত্তর: V/36

10. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

ক) চাঁদ
খ) প্লুটো
গ) মঙ্গল
ঘ) পৃথিবী
উত্তর: চাঁদ

11. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ' সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে'। ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?

ক) ভাই
খ) চাচা
গ) ছেলে
ঘ) কোনো সম্পর্ক নেই
উত্তর: ভাই

12. 'প্রতিযোগিতা'য় সব সময় কি থাকে?

ক) Topic
খ) Examination
গ) Party
ঘ) Participate
উত্তর: Participate

13. DC DE FE? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

ক) DE
খ) ED
গ) FG
ঘ) GF
উত্তর: FG

14. যদি ROSE কে লেখা হয় 6821, CHAIR কে লেখা হয় 73465, এবং PREACH কে লেখা হয় 961473, তাহলে SEARCH এর কোড কত?

ক) 246173
খ) 214673
গ) 214763
ঘ) 216473
উত্তর: 214673

15. ঙ, ঞ, ণ,..... ধারণা পরবর্তী অক্ষর কী হবে?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

আশা করি সাধারণ বুদ্ধিমত্তা এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট