Exams Post Study Jobs Leaderboard Shop

সাধারণ জ্ঞান

General Knowledge 10 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

সাধারণ জ্ঞান For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. পৃথিবীর সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ কোনটি?

a) চীন
b) থাইল্যান্ড
c) ব্রাজিল
d) ভারত
Answer: ব্রাজিল
Explanation: চিনি উৎপাদনে ব্রাজিল বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ, যার পরে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, চীন, এবং থাইল্যান্ড রয়েছে; যদিও সাম্প্রতিক বছরগুলোতে ভারত ব্রাজিলের কাছাকাছি চলে এসেছে এবং কিছু ক্ষেত্রে শীর্ষে উঠেও এসেছিল, তবে ২০২৪/২০২৫ সালের তথ্যানুসারে ব্রাজিলই প্রধান উৎপাদক। শীর্ষ উৎপাদক দেশগুলো (২০২৪/২০২৫): ব্রাজিল: ৪৩.৭ মিলিয়ন মেট্রিক টন (MMT)। ভারত: ২৮ মিলিয়ন মেট্রিক টন (MMT)। ইউরোপীয় ইউনিয়ন: ১৬.৩৬ মিলিয়ন মেট্রিক টন (MMT) (একটি একক দেশ না হলেও)। চীন: ১১.১৬ মিলিয়ন মেট্রিক টন (MMT)। থাইল্যান্ড: ১০.২৪ মিলিয়ন মেট্রিক টন (MMT)।

2. সুয়েজ খাল খনন শুরু হয় কবে?

a) ১৭৫৯
b) ১৭৬১
c) ১৮৫৯
d) ১৮৬১
Answer: ১৮৫৯
Explanation: ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকালীন সুয়েল খাল খনন শুরু হয় ২৪ এপ্রিল ১৮৫৯। এটি প্রথম চলাচলের জন্য খুলে দেওয়া হয় ১৮৬৯ সালের ১৭ নভেম্বর মিশর এ খালটি জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬ ।

3. বিশ্বের সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে কোন দেশে?

a) আফ্রিকা
b) শ্রীলঙ্কা
c) জাপান
d) ইন্দোনেশিয়া
Answer: ইন্দোনেশিয়া
Explanation: বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র হলো ইন্দোনেশিয়া, যা প্রায় ১৭,০০০-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং আয়তন ও দ্বীপের সংখ্যার দিক থেকে বৃহত্তম দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিত। এটি দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি বিশাল দ্বীপপুঞ্জ।

4. ইউরোপের প্রবেশদ্বার -

a) বেলজিয়াম
b) ভিয়েনা
c) ইতালি
d) হেগ
Answer: ভিয়েনা
Explanation: মস্কো, রোম, প্যারিস ইত্যাদি ইউরোপীয় দেশের গুরুত্বপূর্ণ শহর থেকে মোট আটটি রেলপথ অস্ট্রিয়ার ভিয়েনায় মিলিত হয়েছে বলে ভিয়েনাকে ইউরোপের প্রবেশদ্বার বলে।

5. 'বিশ্ব পরিবেশ দিবস' কবে?

a) ১৫ জুন
b) ১০ জুন
c) ৫ জুন
d) ৩১ মে
Answer: ৫ জুন
Explanation: বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ই জুন পালিত হয়, যা পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক আয়োজিত একটি বিশ্বব্যাপী দিবস। ১৯৭২ সালের জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলনের প্রথম দিন (৫ জুন) থেকে এই দিবসটি পালনের সূচনা হয় এবং ১৯৭৪ সাল থেকে এটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।

6. আফগানিস্তানের রাজধানীর নাম কি?

a) থিম্পু
b) কাবুল
c) জাকার্তা
d) তেহরান
Answer: কাবুল
Explanation: আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল (Kabul)। এটি দেশের বৃহত্তম শহর এবং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র, যা দেশের পূর্ব-মধ্য অঞ্চলে অবস্থিত।

7. মিসরের মুদ্রার নাম কী?

a) পাউন্ড
b) দিনার
c) মানাত
d) দারি
Answer: পাউন্ড
Explanation: মিশরীয় পাউন্ড।

8. এপি কোন দেশভিত্তিক সংস্থা?

a) লন্ডন, যুক্তরাজ্য
b) দোহা,কাতার
c) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
d) বেইজিং, চীন
Answer: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Explanation: এপি বা এসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি আমেরিকান সংবাদ সংস্থা। এটি আমেরিকার কতগুলো সংবাদ পত্রিকা ও সম্প্রচার কেন্দ্রের মালিকানাধিন একটি সমবায় প্রতিষ্ঠান। আমেরিকার বাইরের অনেক সংবাদ পত্রিকা ও টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষ ফির বিনিময়ে এপি র সংগৃহিত তথ্য ব্যবহার করে । এর প্রধান সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।

9. তাসখন্দ চুক্তি কোন দেশদ্বয়ের মধ্যে হয়?

a) ভারত-পাকিস্তান
b) বাংলাদেশ-পাকিস্তান
c) ভারত-বাংলাদেশ
d) চীন-ভারত
Answer: ভারত-পাকিস্তান
Explanation: তাসখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি,যা ১৯৬৫ সালের ভারত - পাকিস্তান যুদ্ধের সমাধান করে।

10. SDG-এর লক্ষ্যমাত্রা কতটি?

a) ১৫
b) ১৬
c) ১৭
d) ১৮
Answer: ১৭
Explanation: টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্য ১৭টি। এগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (SDG) এর মেয়াদ ২০১৬ - ৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

We hope সাধারণ জ্ঞান these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.