Exams Study Jobs Teachers Shop

বাংলা ব্যাকরণ (পরিচ্ছেদ ২)

SSC Exam 20 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

বাংলা ব্যাকরণ (পরিচ্ছেদ ২) For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-

a) বাক্যতত্ত্ব
b) ব্যাকরণ
c) অর্থতত্ত্ব
d) রূপতত্ত্ব
Answer: ব্যাকরণ
Explanation: ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-ব্যাকরণ।

2. বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?

a) ১৭৪৩
b) ১৯৪৮
c) ১৯৯৯
d) ২০০০
Answer: ১৭৪৩
Explanation: বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় ১৭৪৩ খ্রিস্টাব্দে। পর্তুগিজ মিশনারি মানোয়েল দা আসুম্পসাঁও (Manoel da Assumpcao) পর্তুগিজ ভাষায় এই ব্যাকরণটি রচনা করেন, যা লিসবন থেকে প্রকাশিত হয়েছিল।

3. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?

a) উইলিয়াম কেরি
b) রামমোহন রায়
c) হরপ্রসাদ শামী
d) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Answer: নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Explanation: ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হলেন ব্রিটিশ প্রাচ্যবিদ ও ভাষাতাত্ত্বিক নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (Nathaniel Brassey Halhed)

4. ‘গৌড়ীয় ব্যাকরণ’-এর রচয়িতা কে?

a) উইলিয়াম কেরি
b) রামমোহন রায়
c) হরপ্রসাদ শামী
d) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Answer: রামমোহন রায়
Explanation: গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হলেন বাঙালি সমাজ সংস্কারক ও জ্ঞানসাধক রাজা রামমোহন রায়। এটি ১৮৩৩ সালে প্রকাশিত হয় এবং এটিই বাঙালিদের দ্বারা রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।

5. ভাষার ক্ষুদ্রতম উপাদান-

a) অক্ষর
b) শব্দ
c) বাক্য
d) ধ্বনি
Answer: ধ্বনি
Explanation: ভাষার ক্ষুদ্রতম উপাদান বা মূল উপাদান হলো ধ্বনি (Sound)। মানুষের বাগযন্ত্রের (vocal organs) সাহায্যে উচ্চারিত আওয়াজই হলো ধ্বনি, যা ভাষার মূল ভিত্তি।

6. ‘বাগযন্ত্র’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: ধ্বনিতত্ত্ব
Explanation: বাগযন্ত্র ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়।

7. শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে—

a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: অর্থতত্ত্ব
Explanation: শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে ব্যাকরণের প্রধান শাখা অর্থতত্ত্ব (Semantics)।

8. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?

a) তিনটি
b) চারটি
c) পাচটি
d) ছয়টি
Answer: চারটি
Explanation: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। যথা- ১| ধ্বনিতত্ত্ব ২| শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ৩| বাক্যতত্ত্ব বা পদক্রম ৪| অর্থতত্ত্ব

9. বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?

a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: বাক্যতত্ত্ব
Explanation: বাচ্য ও উক্তি বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্ব (Syntax) শাখায় আলোচিত হয়।

10. বাগর্থতত্ত্বের অপর নাম

a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্বে
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্বে
Answer: অর্থতত্ত্ব
Explanation: অর্থতত্ত্বের অপর নাম বাগর্থ তত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর পদক্রম। বিভক্তিহীন শব্দ কে বলে প্রাতিপদিক।

11. ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে—

a) ব্যাকরণ
b) ধ্বনিবিজ্ঞান
c) ভাষাবিজ্ঞান
d) বাগার্থবিজ্ঞান
Answer: ব্যাকরণ
Explanation: যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে।

12. 'কারক' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: বাক্যতত্ত্ব
Explanation: কারক‘ ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। 'কারক' শব্দের অর্থ- যা ক্রিয়া সম্পাদন করে। ব্যুৎপত্তিগত দিক থেকে কারক" হলো – (কৃ + ণক)।

13. ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

a) ১৭৭৮
b) ১৮৩৩
c) ১৮৬৬
d) ১৭৮৮
Answer: ১৭৭৮

14. উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন?

a) ১৮০১
b) ১৮৩৩
c) ১৮৬৬
d) ১৭৮৮
Answer: ১৮০১

15. প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়?

a) পর্তুগিজ
b) তামিল
c) ইংরেজি
d) বাংলা
Answer: পর্তুগিজ

16. উইলিয়াম কেরি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন?

a) পর্তুগিজ
b) তামিল
c) ইংরেজি
d) বাংলা
Answer: ইংরেজি
Explanation: উইলিয়াম কেরি ১৮০১ সালে ইংরেজি ভাষায় তাঁর বিখ্যাত বাংলা ব্যাকরণ গ্রন্থ 'A Grammar of the Bengalee Language' রচনা করেন।

17. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?

a) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
b) গৌড়ীয় ব্যাকরণ
c) বাংলা ভাষার ব্যাকরণ
d) বাঙ্গালা ব্যাকরণ
Answer: গৌড়ীয় ব্যাকরণ
Explanation: প্রথম বাংলা ব্যাকরণ (বাংলা ভাষায় রচিত): গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩) - রাজা রামমোহন রায়

18. ব্যাকরণের আলোচ্য বিষয়-

a) ধ্বনি
b) শব্দ
c) বাক্য
d) সবগুলোই সঠিক
Answer: সবগুলোই সঠিক
Explanation: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। যথা- ১| ধ্বনিতত্ত্ব ২| শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ৩| বাক্যতত্ত্ব বা পদক্রম ৪| অর্থতত্ত্ব

19. কিসের সমষ্টি ভাষা?

a) ধ্বনির
b) বাক্যের
c) বর্ণের
d) পদের
Answer: বাক্যের
Explanation: ভাষা বাক্যের সমষ্টি।

20. ব্যাকরণের কোন তত্ত্বে ‘যতিচিহ্ন’ আলোচিত হয়?

a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্বে
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্বে
Answer: বাক্যতত্ত্বে
Explanation: যতিচিহ্ন (Punctuation) বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়।

We hope বাংলা ব্যাকরণ (পরিচ্ছেদ ২) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report