1. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যাটির ৬০%?
a) ৬০
b) ৫৮
c) ৮০
d) ৭০
Answer: ৮০
2. ৪০০০ এর ১০% এর ২০% এর ৩০% কত?
a) ২৪
b) ৩২
c) ১৮
d) ২৮
Answer: ২৪
3. কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?
a) ৭৪
b) ১১১
c) ১৪৮
d) ২০০
Answer: ২০০
4. কোন পরিক্ষায় ৮৫ % ইংরেজিতে পাশ করেছে। ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরিক্ষার্থী সংখ্যা কত?
a) ৪০০
b) ৫০০
c) ৩০০
d) ৬০০
Answer: ৫০০
5. কোন পরিক্ষায় ৮০% এবং ৭০% বাংলায় পাস করলো। ৬০ % উভয় বিষয়ে পাস করলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে?
a) ৩০%
b) ২০%
c) ১০%
d) ৪০%
Answer: ১০%
6. ২০০৮,২০০৯ ও ২০১০ সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ১০% বেশি বেতন পায়। তাহলে ২০০৮ থেকে ২০১০ সালে তিনি কত শতকরা কত টাকা বেশি পাবে?
a) ১৯%
b) ২১%
c) ২৫%
d) ৩০%
Answer: ২১%
7. ভোট কেন্দ্রে উপস্থিত ভোটের ৬০% ভোট পেয়ে একজন নির্বাচিত হন। তিনি প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। কতজন ভোটার উপস্থিত ছিলেন?
a) ৩৭৫০০
b) ৪২০০০
c) ২৫০০০
d) ৩২০০০
Answer: ৩৭৫০০
8. কোন সংখ্যার ৪০ % এর সাথে ৪৫ যোগ করলে যোগ ফল যদি ঐ সংখ্যাটিই হয় তাহলে সংখ্যাটি কত?
a) ৮৫
b) ৭০
c) ৬৪
d) ৭৫
Answer: ৭৫
9. একটি গণিত বইয়ের প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকা বিক্রয় করা হলো।বইটির মূল্য কত?
a) ৮০
b) ৯০
c) ৭০
d) ১০০
Answer: ৮০
10. একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিলো?
a) ১৪০০
b) ১৫০০
c) ১৫৪০
d) ১৫৮০
Answer: ১৫০০