1. অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রে সাধুর রীতিতে অনুসর্গের পূর্ণরূপ ও চলিত রীতিতে সংক্ষিপ্ত রূপ-
a)
হয়না
b)
কখনো কখনো হয়
c)
হয়
d)
কখনোই হয় না
Answer:
হয়
2. 'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু ।' এখানে অনুসর্গবাচক শব্দ?
a)
সুখের
b)
লাগিয়া
c)
ঘর
d)
বাঁধিনু
Answer:
লাগিয়া
Explanation:
‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’—এই চরণে অনুসর্গবাচক শব্দটি হলো ‘লাগিয়া’।
এখানে ‘লাগিয়া’ শব্দটি ‘জন্য’ বা ‘উদ্দেশ্যে’ অর্থে ব্যবহৃত হয়েছে।
3. নিম্নোক্ত কোন বাক্যটি সঠিক নিয়ম প্রকাশ করে?
a)
উপসর্গে নিজস্ব অর্থ আছে
b)
অনুসর্গের নিজস্ব অর্থ আছে
c)
বিভক্তি নিজস্ব অর্থ আছে
d)
অনুসর্গ ও বিভক্তি একই অর্থে ব্যবহৃত হয়
Answer:
অনুসর্গের নিজস্ব অর্থ আছে
4. নিম্নোক্ত কোন বাক্যটি সঠিক নিয়ম প্রকাশ করে?
a)
শব্দের আগে অনুসর্গ যুক্ত হয়
b)
অনুসর্গ অব্যয় জাতীয় পদ
c)
শুধু পদ ও ধ্বনি দ্বিরুক্ত শব্দ হিসেবে ব্যবহৃত হয়
d)
অনুজ্ঞা কেবল ভবিষ্যৎ ও অতীতকালে ব্যবহৃত হয়
Answer:
অনুসর্গ অব্যয় জাতীয় পদ
5. কোনগুলো অনুসর্গের উদাহরণ?
a)
হেতু, বিনা
b)
কে, রে
c)
ইয়ে, আল
d)
প্রতি, অতি
Answer:
হেতু, বিনা
Explanation:
বাংলা ব্যাকরণে বহুল ব্যবহৃত অনুসর্গ
জন্য, চেয়ে, থেকে, হতে, দ্বারা, দিয়ে, কর্তৃক, নিকট, কাছে, পাছে, পানে, প্রতি, বিনা, ব্যতীত, মাঝে, মধ্যে
6. কোথায় অনুসর্গ ব্যবহৃত হয়েছে?
a)
বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু?
b)
তার চোখে নেই রাগ , অভিমান
c)
ক্যাপিটালে আমাদের আলাপ হয়েছিল
d)
ছেলে বুড়ো এসে জামায়েত হল
Answer:
বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু?
7. 'ধন অপেক্ষা জ্ঞান বড়'। এখানে 'অপেক্ষা' হল?
a)
উপসর্গ
b)
অনুসর্গ
c)
প্রত্যয়
d)
অব্যয়
Answer:
অনুসর্গ
8. কোন কোন শব্দ বিভক্তি অনুসর্গ?
a)
প্রথম ও দ্বিতীয়
b)
দ্বিতীয় ও ষষ্ঠী
c)
তৃতীয়া ও পঞ্চমী
d)
ষষ্ঠী ও সপ্তমী
Answer:
তৃতীয়া ও পঞ্চমী
9. অনুসর্গ কয় প্রকার?
a)
দুই
b)
তিন
c)
চাঁর
d)
পাঁচ
Answer:
দুই
Explanation:
বাংলা ব্যাকরণ অনুযায়ী অনুসর্গ প্রধানত দুই প্রকার।
১. নাম অনুসর্গ বা বিশেষ্য অনুসর্গ
২. ক্রিয়াজাত বা ধাতুজাত অনুসর্গ
10. অনুসর্গের অপর নাম কী?
a)
মনুসর্গ
b)
পরসর্গ
c)
পর পদ
d)
দ্বিরুক্তি
Answer:
পরসর্গ
Explanation:
বাংলা ব্যাকরণে অনুসর্গের অপর নাম হলো কর্মপ্রবচনীয় ।
এছাড়াও একে পদান্বয়ী অব্যয় বা পরসর্গ বলা হয়।
11. সংস্কৃত অনুসর্গ কোনটি?
a)
কাছে
b)
জন্য
c)
বদলে
d)
আগে
Answer:
জন্য
Explanation:
সংস্কৃত বা তৎসম অনুসর্গগুলো মূলত সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে এবং এগুলো প্রধানত সাধু রীতি বা গম্ভীর আলোচনায় ব্যবহৃত হয়।
যেমন: অপেক্ষা, কর্তৃক, দ্বারা, নিমিত।
12. অনুসর্গ কোনটি?
a)
বনাম
b)
আকাঙ্ক্ষা
c)
উহ্য
d)
জ্ঞাতব্য
Answer:
বনাম
13. নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গ?
a)
কর্তৃক
b)
দ্বারা
c)
করে
d)
নিমিত্ত
Answer:
করে
Read More:
14. পদাশ্রিত নিদর্শক ব্যবহৃত হয়?
a)
প্রত্যয়ের মতো
b)
বিভক্তির মতো
c)
ধাতুর মতো
d)
সমাসের মতো
Answer:
বিভক্তির মতো
15. টা,টি এগুলো কী?
a)
বিশেষণ
b)
সর্বনাম
c)
পদাশ্রিত নির্দেশক
d)
প্রাতিপাদিক
Answer:
পদাশ্রিত নির্দেশক
16. কোনটি পদাশ্রিত নিদর্শকের শব্দের আগে বসে?
a)
টি
b)
টুকু
c)
গোটা
d)
তা
Answer:
গোটা
Explanation:
বাংলা ব্যাকরণে পদাশ্রিত নির্দেশক (Article) সাধারণত শব্দের শেষে যুক্ত হয় (যেমন: বইটি, ছেলেগুলা)। তবে এর একটি ব্যতিক্রম আছে যেখানে এটি শব্দের আগে বসে।
শব্দের আগে বসে এমন পদাশ্রিত নির্দেশকটি হলো: 'গোটা'।
17. নিচের কোনটি পদাশ্রিত নিদর্শক নয়?
a)
টা
b)
টি
c)
উপ
d)
খানা
Answer:
উপ
Explanation:
'উপ' শব্দটি উপসর্গ।
18. 'সারাটি বিকেল তোমার অপেক্ষায় বসে আছি।' এখানে টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
a)
অর্থপূর্ণভাবে
b)
সমার্থক ভাবে
c)
নিরর্থকভাবে
d)
কোনোটিই নয়
Answer:
নিরর্থকভাবে
19. সবটুকু ও শুধুই খেয়ে ফেলো। এই বাক্যে 'টুকুর' ভাষিক নাম?
a)
পদাশ্রিত নির্দেশক
b)
প্রত্যয়
c)
বিভক্তি
d)
ধাতু
Answer:
পদাশ্রিত নির্দেশক
20. কোনটি শুদ্ধ?
a)
বাদর খানা
b)
গামছাটুকুন
c)
লাঠি গাছা
d)
কমলা টুকু
Answer:
লাঠি গাছা
21. নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়ম প্রকাশ করে?
a)
অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য নেই
b)
নিদর্শক নির্দিষ্টতা প্রকাশ করে
c)
বিসর্গ সন্ধি তিন ভাবে সাধিত হয়
d)
কোন নিয়ম ব্যতীত স্বীয় সন্ধি বলে
Answer:
নিদর্শক নির্দিষ্টতা প্রকাশ করে
22. ন্যাকামিটা এখন রাখো। বাক্যটির 'ন্যাকামি' শব্দের সাথে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?
a)
নিরর্থকতা
b)
সার্থকতা
c)
দ্বাথকতা
d)
ভিন্নার্থকতা
Answer:
নিরর্থকতা
23. কী ভেবে পদাশ্রিত নিদর্শক কে বিভিন্নতা প্রযুক্ত হয়?
a)
কাল ভেদে
b)
পুরুষ ভেদে
c)
বচন ভেদে
d)
পদ ভেদে
Answer:
বচন ভেদে
24. পরিমাপের স্বল্পতা বোঝাতে কোন পদার্থের নিজের শক্তি ব্যবহৃত হয়?
a)
গুলা
b)
গুলি
c)
টুকু
d)
টুক
Answer:
টুকু
25. পদাশ্রিত নিদর্শকের এর অপর নাম-
a)
অনন্বয়ী অব্যয়
b)
পদাশ্রিত অব্যয়
c)
পদান্বয়ী অব্যয়
d)
সমুচ্চয়ী অব্যয়
Answer:
পদাশ্রিত অব্যয়