1. বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কোন ধ্বনি ব্যবহার নেই?
a)
শ
b)
স
c)
ষ
d)
য়
Answer:
ষ
Explanation:
বিদেশি শব্দে ‘ষ’ বসে না, সর্বদা ‘স’ হয়। (যেমন: পোস্ট, স্টেশন, বাস)
2. দুর্নীতি , দুর্নাম ও দুর্নিবার শব্দগুলোতে ণ- ত্ব বিধান প্রযোজ্য নয় কেনো?
a)
তৎসম শব্দ বলে
b)
দেশি শব্দ বলে
c)
বিদেশি শব্দ বলে
d)
সমাসবদ্ধ শব্দ বলে
Answer:
সমাসবদ্ধ শব্দ বলে
3. কোনটি স্বভাবতই ' ণ' এর উদহারন?
a)
রামায়ণ
b)
কণিকা
c)
হরিণ
d)
ঋণ
Answer:
ঋণ
4. ণ - ত্ব বিধান অনুযায়ী সমাসবদ্ধ পদের দ্বিতীয় পদে দন্ত- ন হয়। নিচের কোন শব্দে এ বিধি অনুসৃত হয়েছে?
a)
গভর্নমেন্ট
b)
দুর্নীতি
c)
ক্লোরিন
d)
অন্বেষণ
Answer:
দুর্নীতি
Explanation:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য -ণব্যবহার নেই। সেজন্য বাংলা তদ্ভব ও বিদেশী শব্দের বানান মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না। তৎসম শব্দের বানানে মূর্ধন্য -ণ ব্যবহারের নিয়মই ণ- ত্ব বিধান।
5. কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয়?
a)
অ - কারন্ত ও আ - কারন্ত
b)
ই- কারন্ত ও উ - কারন্ত
c)
এ- কারন্ত ও ঐ কারন্ত
d)
ও- কারন্ত ও ঐ কারন্ত
Answer:
ই- কারন্ত ও উ - কারন্ত
6. তৎসম শব্দের ঝ , র এর পরে কোনটি বসবে?
a)
স
b)
ষ
c)
ণ
d)
য়
Answer:
ণ
7. বিদেশি এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদা -
a)
ণ হয়
b)
ন হয়
c)
মাঝে মাঝে ন হয়
d)
ণ ও ন উভয়ই হয়
Answer:
ন হয়
8. কোন ক্ষেত্রে ণ - ত্ব বিধানের নিয়ম ঠিক হয় না ?
a)
দুটি বর্ণের মিলনে সন্ধি হলে
b)
কারক নির্ণয়ে
c)
সমাসবদ্ধ দুটি পদের পার্থক্য থাকলে
d)
শব্দের বানানে
Answer:
সমাসবদ্ধ দুটি পদের পার্থক্য থাকলে
Explanation:
দুটি পদ মিলে যখন সমাসবদ্ধ পদ তৈরি হয়, তখন নিয়ম থাকলেও অনেক সময় ‘ণ’ হয় না। একে ণ-ত্ব বিধানের ব্যতিক্রম বলা হয়।
উদাহরণ: দুর্নীতি, দুর্নাম, ত্রিনয়ন, সর্বনাম, খিলান।
9. স্বভাবতই ' ণ ' ব্যবহার হয়েছে কোনটিতে?
a)
তৃণ
b)
মরণ
c)
কান্ড
d)
ভাণ
Answer:
ভাণ
Explanation:
স্বভাবতই ণ বসে এমন কয়েকটি শব্দ: চাণক্য, মানিক্য ,গণ ,বাণিজ্য ,লবণ, মণ বেণু ,বিণা, কঙ্কণ, কণিকা ইত্যাদি।
10. নিচের কোন শব্দে স্বভাবতই ণ রক্ষিত হয়েছে?
a)
ব্রাহ্মণ
b)
শাণ
c)
হরিণ
d)
বর্ণ
Answer:
শাণ
11. নিচের কোন শব্দে স্বভাবতই ষ - ত্ব বিধি অনুসারে শুদ্ধ-
a)
কোষ
b)
বর্ষা
c)
সুষমা
d)
মুমূর্ষু
Answer:
কোষ
Explanation:
আষাঢ় মাসে ভাষা-ভাষণ,
পাষাণ মনে ঔষধ সেবন।
ষোড়শ মানুষ পৌষের রোষে,
কলুষ ভাষ্য দ্বেষের বশে। স্বভাবতই ষ ত্ব বিধান হয়।
Read More:
12. কোন শব্দে স্বভাবতই ষ হয়?
a)
বাম
b)
পৌষ
c)
সুমনা
d)
ষষ্ঠী
Answer:
পৌষ
13. ণ- ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
a)
দুর্নীতি
b)
দুর্ণাম
c)
গণনা
d)
আশেপাশ
Answer:
দুর্নীতি
14. ণ- ত্ব বিধি অনুসারে কোনটি অশুদ্ধ
a)
দুর্নীতি
b)
দারুণ
c)
মূল্যায়ন
d)
বর্ণ
Answer:
দুর্নীতি
15. নিচের যে শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য ণ হয় -
a)
লবণ
b)
লক্ষণ
c)
অর্পণ
d)
ভীষণ
Answer:
লবণ
Explanation:
বাংলা ব্যাকরণের ণ-ত্ব বিধান অনুসারে, কিছু শব্দে কোনো নিয়ম ছাড়াই স্বভাবতই মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়। একে 'নিপাতনে সিদ্ধ' বা স্বভাবতই মূর্ধন্য-ণ হওয়া শব্দ বলা হয়। 'লবণ', 'মণ', 'চাণক্য', 'বাণিজ্য', 'বীণা', 'বেণু'—এই শব্দগুলো এই তালিকার অন্তর্ভুক্ত। অন্যদিকে, 'লক্ষণ', 'অর্পণ' বা 'ভীষন' শব্দগুলোতে যথাক্রমে 'ক্ষ' (ক্+ষ্), 'রেফ' (র-এর রূপ) এবং 'ষ্'-এর প্রভাবে নিয়মানুযায়ী মূর্ধন্য-ণ হয়েছে। কিন্তু 'লবণ' শব্দটিতে এ জাতীয় কোনো ধ্বনিগত কারণ ছাড়াই 'ণ' বসে।
16. সাধিত ষ- বিশিষ্ট নয় এমন শব্দ?
a)
মূষিক
b)
অভিষেক
c)
দৃষ্টি
d)
সুষম
Answer:
মূষিক
17. নিচের কোন শব্দে কোন নিয়ম ছাড়াই মূর্ধন্য -ষ হয়েছে?
a)
কৃষ্ণ
b)
কল্যাণীয়েষু
c)
ভাষ্য
d)
অভিষেক
Answer:
ভাষ্য
18. ণ- ত্ব বিধি অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত ?
a)
ধরন , বরণ
b)
বর্ণনা, পুরাণো
c)
নেত্রকোনা, পরগনা
d)
রুপায়ণ, প্রণয়ন
Answer:
বর্ণনা, পুরাণো
19. কোনটি নিত্য-মূর্ধন্য - ণ বাচক শব্দ?
a)
পুণ্য
b)
গ্রহণ
c)
স্মরণ
d)
অর্পণ
Answer:
পুণ্য
20. কোন বানানটি খাঁটি ষ- ত্ব বিধানের উদাহরণ ?
a)
বিশেষণ
b)
ষোড়শ
c)
ভূষণ
d)
স্পষ্ট
Answer:
ষোড়শ