Exams Post Study Jobs Leaderboard Shop

ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম

BCS Exam 20 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'একুশের গান' কবিতার রচয়িতা কে ?

a) জসীমউদ্দিন
b) সুফিয়া কামাল
c) আবদুল গাফফার চৌধুরী
d) সুকান্ত ভট্টাচার্য
Answer: আবদুল গাফফার চৌধুরী
Explanation: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—এই কালজয়ী গানটি মূলত ‘একুশের গান’ নামক একটি কবিতা, যার রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।

2. ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি ?

a) রক্ত পদ্ম
b) মাকড়সা
c) ফেরি আসছে
d) কবর
Answer: কবর
Explanation: শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ১৯৫৩ সালে রাজবন্দী অবস্থায় ঢাকা জেলে বসে ভাষা আন্দোলনের পটভূমিতে ‘কবর’ নাটকটি রচনা করেন

3. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে ?

a) শওকত ওসমান
b) জহির রায়হান
c) আব্দুল গণি হাজারী
d) হাসান হাফিজুর রহমান
Answer: হাসান হাফিজুর রহমান
Explanation: ১৯৫৩ সালে প্রকাশিত ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’র সম্পাদক ছিলেন কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান।

4. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো-

a) ৭১-এর মুক্তিযুদ্ধ
b) একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
c) ব্রিটিশ বিরোধী আন্দোলন
d) কোনোটিই নয়
Answer: একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
Explanation: ‘আরেক ফাল্গুন’ জহির রায়হানের একটি কালজয়ী উপন্যাস, যা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে।

5. একুশের প্রথম উপন্যাস কোনটি ?

a) বরফ গলা নদী
b) হাজার বছর ধরে
c) আর কত দিন
d) আরেক ফাল্গুন
Answer: আরেক ফাল্গুন
Explanation: ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম সার্থক উপন্যাস হলো জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’। এটি ১৯৬৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

6. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী ?

a) মুনীর চৌধুরী
b) হাসান হাফিজুর রহমান
c) শামসুর রাহমান
d) গাজীউল হক
Answer: হাসান হাফিজুর রহমান
Explanation: ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্যিক সংকলন বা সংকলনধর্মী গ্রন্থ (যা অনেক সময় পত্রিকা হিসেবেও উল্লেখ করা হয়) ‘একুশে ফেব্রুয়ারি’র সম্পাদক হাসান হাফিজুর রহমান।

7. 'ভাষা আন্দোলন' ভিত্তিক নাটক কোনটি ?

a) কবর
b) পায়ের আওয়াজ পাওয়া যায়
c) জন্ডিস ও বিবিধ বেলুন
d) ওরা কদম আলী
Answer: কবর
Explanation: মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত একটি ঐতিহাসিক নাটক।

8. “একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে ?

a) সুবীর সাহা
b) সুধীন দাস
c) আবদুল গাফফার চৌধুরী
d) আলতাফ মাহমুদ
Answer: আবদুল গাফফার চৌধুরী
Explanation: বিখ্যাত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার আবদুল গাফফার চৌধুরী। এই গানের বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।

9. ‘একুশে ফেব্রুয়ারি, গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

a) হাসান হাফিজুর রহমান
b) বেগম সুফিয়া কামাল
c) মুনীর চৌধুরী
d) আবুল হায়াত
Answer: হাসান হাফিজুর রহমান
Explanation: ১৯৫৩ সালে প্রকাশিত ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় পুঁথিঘর থেকে প্রকাশিত হয়।

10. একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন-

a) আব্দুল গাফফার চৌধুরী
b) মাহবুব-উল আলম চৌধুরী
c) আল মাহমুদ
d) মহাদেব সাহা
Answer: মাহবুব-উল আলম চৌধুরী
Explanation: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামের মাহবুব-উল আলম চৌধুরী ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শিরোনামে একুশের প্রথম কবিতাটি রচনা করেন।

11. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?

a) ১৯৯৮
b) ১৯৯৯
c) ২০০০
d) ২০০১
Answer: ১৯৯৯
Explanation: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO - র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয়।

12. 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'-গানটির রচয়িতা কে?

a) আব্দুল লতিফ
b) নজ্রুল ইসলাম বাবু
c) আলতাফ মাহমুদ
d) গোবিন্দ হালদার
Answer: আব্দুল লতিফ
Explanation: 1. “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির গীতিকার কে.? _____গোবিন্দ হালদার [সুরকার এবং গায়কঃ→আপেল মাহমুদ]। 2. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানটির বর্তমান সুরকার কে.? _____আলতাফ মাহমুদ [লেখকঃ→আব্দুল গাফফার চৌধুরী] [১ম সুরকারঃ→আব্দুল লতিফ]। 3. “সালাম সালাম হাজার সালাম”এই গানটির সুরকার ও শিল্পী কে.? _____আব্দুল জব্বার [গীতিকারঃ→ফজল এ খোদা]। 4. “জয় বাংলা বাংলার জয়” গানটির গীতিকার কে.? _____গাজী মাজহারুল আনোয়ার [সুরকারঃ→আনোয়ার পারভেজ]। 5. “এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা…” গানটির রচয়িতা কে.? _____গোবিন্দ হালদার [সুরকারঃ→আপেল মাহমুদ] [১ম শিল্পীঃ→স্বপ্না রায়]। 6. “এক নদী রক্ত পেরিয়ে…” গানটির গীতিকার ও সুরকার কে.? _____খান অাতাউর রহমান [শিল্পীঃ→শাহনাজ রহমতুল্লাহ]। 7. “ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়” গানটির রচয়িতা ও সুরকার কে.? _____আব্দুল লতিফ। 8. “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা” গানটির গীতিকার ও সুরকার কে.? _____দ্বিজেন্দ্রলাল রায়।

13. ”একুশে ফেব্রূয়ারি” সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?

a) হাসান আজিজুল হক
b) আহসান হাবীব
c) আবুল হোসেন
d) কোনটিই নয়
Answer: কোনটিই নয়
Explanation: 'একুশে ফেব্রুয়ারি' সংকলন গ্রন্থটি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এই সংকলনের কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা, ও হতিহাস শিরোনামে ৬ টি বিভাগে ২২ জন লেখক লিখছেন সুতরাং উত্তরঃ কোনটিই নয়

14. 'স্মৃতির মিনার' কী?

a) উপন্যাস
b) নাটক
c) কবিতা
d) গল্প
Answer: কবিতা
Explanation: 'স্মৃতির মিনার' একটি বিখ্যাত কবিতা। এটি আলাউদ্দিন আল আজাদ রচিত একটি কালজয়ী কাব্যগ্রন্থ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে তিনি এই কবিতাটি রচনা করেন। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও শহীদদের আত্মত্যাগের মহিমা এই কবিতার মূল উপজীব্য। বাংলাদেশের সংস্কৃতি ও সাহিত্যে 'স্মৃতির মিনার' একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, যা ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে।

15. তৎকালীন পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন?

a) খাজা নাজিম উদ্দিন
b) ধীরেন্দ্রনাথ দত্ত
c) লিয়াকত আলী
d) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
Answer: ধীরেন্দ্রনাথ দত্ত
Explanation: শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি, আইনজীবী, সমাজকর্মী, ভাষা সৈনিক। ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন। তিনি পাকিস্তানে পূর্ব পাকিস্তানের জনসংখ্যাই বেশি এবং তারা বাঙালি, সেহেতু অবশ্যই বাংলাকে পূর্ব পাকিস্তানের সকল কার্যাবলীর জন্য ব্যবহার করা উচিত এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত।

16. ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’ গানটি কোন প্রেক্ষাপটে রচিত?

a) স্বাধীনতা আন্দোলন
b) গণঅভ্যুত্থান
c) ভাষা আন্দোলন
d) স্বৈরাচার বিরোধী আন্দোলন
Answer: ভাষা আন্দোলন

17. কতজন করে ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করে?

a) ৫ জন
b) ৭ জন
c) ১০ জন
d) ১২ জন
Answer: ১০ জন

18. নিচের কোন প্রতিষ্ঠানটি মাতৃভাষায় ‘শিক্ষাদান’ এর দাবি জানায়?

a) তমদ্দুন মজলিশ
b) গণআজাদী লীগ
c) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
d) ডাকসু
Answer: গণআজাদী লীগ

19. কত সালে বাংলাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়?

a) ১৯৫২ সালে
b) ১৯৫৪ সালে
c) ১৯৫৬ সালে
d) ১৯৫৮ সালে
Answer: ১৯৫৬ সালে

20. তমদ্দুন মজলিশ কী ধরনের প্রতিষ্ঠান?

a) রাজনৈতিক
b) অর্থনৈতিক
c) সাংস্কৃতিক
d) সামাজিক
Answer: সাংস্কৃতিক

We hope ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.