Exams Study Jobs Teachers Students

Model Test- 24(বাংলাদেশ বিষয়াবলি)

BCS Exam 25 Questions By National University

Model Test- 24(বাংলাদেশ বিষয়াবলি) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কখন প্রথম বাংলাদেশের সকল রাজনৈতিক দল ভেঙে দেওয়া হয়?

ক) ২৪ জানুয়ারি, ১৯৭৫ সালে
খ) ২৪ ফেব্রুয়ারি, ১৯৭৫ সালে
গ) ১৭ ফেব্রুয়ারি, ১৯৭৫ সালে
ঘ) ১৭ জুলাই, ১৯৭৫ সালে
উত্তর: ১৭ ফেব্রুয়ারি, ১৯৭৫ সালে

2. এপিকালচার কী

ক) রেশম চাষ বিদ্যা
খ) মৎস্য চাষ বিদ্যা
গ) মৌমাছি চাষ বৌমাছি
ঘ) পাখি পালন বিদ্যা
উত্তর: মৌমাছি চাষ বৌমাছি

3. জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে, স্বাক্ষরতার হার-

ক) ৭৩.২০%
খ) ৭২.৮০%
গ) ৭৪.৮০%
ঘ) ৭৬.৮০%
উত্তর: ৭৪.৮০%

4. বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক কে?

ক) সাবিনা খাতুন
খ) নিগার সুলতানা জ্যোতি
গ) আফঈদা খন্দকার প্রান্তি
ঘ) শারমিন আক্তার
উত্তর: আফঈদা খন্দকার প্রান্তি

5. জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, কোন জেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?

ক) খাগড়াছড়ি
খ) রাঙামাটি
গ) বান্দরবান
ঘ) সিলেট
উত্তর: রাঙামাটি

6. বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় নির্ধারিত হয়েছে কবে?

ক) ২৪ নভেম্বর, ২০২৬ সালে
খ) ২৬ ডিসেম্বর, ২০২৬ সালে
গ) ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সালে
ঘ) ২৬ অক্টোবর, ২০২৬ সালে
উত্তর: ২৪ নভেম্বর, ২০২৬ সালে

7. ঢাকার আসাদ গেটের পুরাতন নাম কী ছিল?

ক) সোহরাওয়ার্দী গেট
খ) আইয়ুব গেট
গ) জিন্নাহ গেট
ঘ) ইস্পাহানী গেট
উত্তর: আইয়ুব গেট

8. 'সর্বদলীয় কেন্দ্রীয় রষ্ট্রভাষা কর্ম পরিষদ' এর আহ্বায়ক কে ছিলেন?

ক) শামসুল আলম
খ) এ. এস. এম. নুরুল হক ভূঁইয়া
গ) কাজী গোলাম মাহবুব
ঘ) আবুল কাশেম
উত্তর: শামসুল আলম

9. ২০২৪-২৫ অর্থবছরে, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের কত শতাংশ ভারত থেকে আসে?

ক) ৩.৬৫%
খ) ৯.৩৪%
গ) ১১.৪২%
ঘ) ১৪.২২%
উত্তর: ৩.৬৫%

10. কৃষিক্ষেত্রে 'পার্চিং পদ্ধতি' কোন কাজে ব্যবহৃ হয়?

ক) পোকা দমন
খ) সার দেওয়ায়
গ) সেচ কাজে
ঘ) নালা তৈরিতে
উত্তর: পোকা দমন
ব্যাখ্যা: পার্চিং পদ্ধতি হলো ফসলের জমিতে গাছের ডাল, বাঁশের কঞ্চি বা খুঁটি পুঁতে দেওয়া, যাতে ক্ষতিকর পোকামাকড় খাওয়ার জন্য পাখি বসতে পারে। এটি পোকামাকড় দমনের একটি পরিবেশ-বান্ধব ও প্রাকৃতিক পদ্ধতি।

11. ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি কত তারিখে মৃত্যুবরণ করেন?

ক) ১২ ডিসেম্বর, ২০২৫
খ) ১৫ ডিসেম্বর, ২০২৫
গ) ১৭ ডিসেম্বর, ২০২৫
ঘ) ১৮ ডিসেম্বর, ২০২৫
উত্তর: ১৮ ডিসেম্বর, ২০২৫
ব্যাখ্যা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। তিনি ১২ ডিসেম্বর, ২০২৫ তারিখে গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মৃত্যুতে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

12. ২০২৫ সালে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন কে?

ক) ফজলে হাসান আবেদ
খ) মির আবদুস শুকুর আল মাহমুদ
গ) অধ্যাপক জামাল নজরুল ইসলাম
ঘ) মোঃ ইউসুফ চৌধুরী
উত্তর: ফজলে হাসান আবেদ
ব্যাখ্যা: ২০২৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'স্বাধীনতা পুরস্কার' পাচ্ছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি। সমাজসেবা, শিক্ষা, গবেষণা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাঁদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। ২৫ মার্চ, ২০২৫-এ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই পুরস্কার হস্তান্তর করেন। ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের তালিকা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর): সমাজসেবা। মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর): সাহিত্য। নভেরা আহমেদ (মরণোত্তর): শিল্পকলা (ভাস্কর্য)। অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর): বিজ্ঞান ও প্রযুক্তি। মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর): মুক্তিযুদ্ধ। আবরার ফাহাদ (মরণোত্তর): প্রতিবাদী তরুণ ক্যাটাগরি। বদরুদ্দিন মোহাম্মদ ওমর: শিক্ষা ও গবেষণা (তিনি পুরস্কারটি গ্রহণ করেননি)। বিশেষ দ্রষ্টব্য: পূর্বে বাতিল হওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কারও এই বছর পুনর্বহাল করা হয়েছে।

13. বাংলাদেশে মূল্যস্ফীতির হার পরিমাপ করা হয় কোন সুচকের মাধ্যমে?

ক) Core Inflation
খ) CPI (Consumer Price Index)
গ) WPI (Wholesale Price Index)
ঘ) PPI (Producer Price Index)
উত্তর: CPI (Consumer Price Index)
ব্যাখ্যা: মুদ্রাস্ফীতির হার পরিমাপ করতে কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই (Consumer Price Index) ব্যবহার করা হয়। এটি ভোক্তাদের দ্বারা ক্রয়কৃত পণ্য ও পরিষেবার মূল্যের গড় পরিবর্তন পরিমাপ করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এই সূচকটি ব্যবহার করে মুদ্রাস্ফীতি গণনা করে।

14. BCIC-এর অধীনে সার কারখানার সংখ্যা কতটি?

ক) ৫টি
খ) ৪টি
গ) ৭টি
ঘ) ১১টি
উত্তর: ৭টি
ব্যাখ্যা: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) ১৩টি কারখানা পরিচালনা করে, যার মধ্যে ৭টি সার কারখানা রয়েছে। বর্তমানে চালু থাকা প্রধান সার কারখানাগুলোর মধ্যে রয়েছে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা, শাহজালাল সার কারখানা, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল), যমুনা সার কারখানা এবং আশুগঞ্জ সার কারখানা।

15. 'ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা' সংক্রান্ত সবিধানের অনুচ্ছেদ কোনটি?

ক) অনুচ্ছেদ - ১২৪
খ) অনুচ্ছেদ - ১২১
গ) অনুচ্ছেদ - ১২৩
ঘ) অনুচ্ছেদ - ১২২
উত্তর: অনুচ্ছেদ - ১২২
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হন, তার বয়স আঠারো বছর পূর্ণ হয়, এবং কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত না হন, তবে তিনি ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্য হবেন।

16. 'গণভোট' সর্বপ্রথম সংবিধানের কত নং সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়?

ক) পঞ্চম সংশোধনী
খ) অষ্টম সংশোধনী
গ) দ্বাদশ সংশোধনী
ঘ) ত্রয়োদশ সংশোধনী
উত্তর: দ্বাদশ সংশোধনী

17. রাষ্ট্রপতির অভিশংসনের ক্ষমতা কার হাতে রয়েছে?

ক) জাতীয় সংসদ
খ) প্রধানমন্ত্রী
গ) মন্ত্রীপরিষদ
ঘ) সুপ্রিমকোর্ট
উত্তর: জাতীয় সংসদ

18. জুলাই জাতীয় সনদে কতটি সংস্কার প্রস্তাব উল্লেখ রয়েছে?

ক) ৮২টি
খ) ৮৫টি
গ) ৮৪টি
ঘ) ৮৬টি
উত্তর: ৮৪টি

19. বাংলাদেশের শাসন বিভাগের কয়টি অংশ?

ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর: দুইটি

20. সংবিধান সংস্কার কমিশন এর সুপারিশ অনুসারে, সংসদের উচ্চকক্ষের আসন সংখ্যা হবে-

ক) ১০০টি
খ) ১০৮টি
গ) ১০৫টি
ঘ) ১১০টি
উত্তর: ১০৫টি

21. সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কাজ নয় কোনটি?

ক) সঠিক ভোটার তালিকা প্রণয়ন।
খ) রাজনৈতিক দলের সাথে মত বিনিময়।
গ) ভোটারদের সাথে মত বিনিময়।
ঘ) সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা।
উত্তর: সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা।

22. জল্লাদের দরবার অনুষ্ঠানে 'কেল্লা ফতেহ খান' দ্বারা কোন চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে?

ক) ইয়াহিয়া খান
খ) আইয়ুব খান
গ) জুলফিকার আলী ভুট্টো
ঘ) কোনোটিই নয়
উত্তর: ইয়াহিয়া খান

23. বার্ড (BARD) এর প্রতিষ্ঠাতা কে?

ক) ড. মুহাম্মদ ইউনূস
খ) ড. আখতার হামিদ খান
গ) ড. ফজলে আবেদ
ঘ) ড. এম এ বারী
উত্তর: ড. আখতার হামিদ খান

24. ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কারণ নয় কোনটি?

ক) আন্তর্জাতিক খাদ্য সহায়তা পেতে ব্যর্থতা
খ) বার্ষিক খাদ্যশস্য উৎপাদন হ্রাস পাওয়া
গ) সরকারি অব্যবস্থাপনা
ঘ) চোরাচালান ও মজুদদারি
উত্তর: বার্ষিক খাদ্যশস্য উৎপাদন হ্রাস পাওয়া

25. 'ঢাকা গেইট' কে নির্মাণ করেন?

ক) ইসলাম খান
খ) মীর জুমলা
গ) শায়েস্তা খান
ঘ) নওয়াব সলিমুল্লাহ
উত্তর: মীর জুমলা

আশা করি Model Test- 24(বাংলাদেশ বিষয়াবলি) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট