Exams Post Study Jobs Leaderboard Shop

বিশেষণ পদ

Bengali Lesson 20 Questions By Shobdotori Bangla Academy

বিশেষণ পদ For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ​যে পদ অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে কী বলে?

a) বিশেষ্য পদ
b) বিশেষণ পদ
c) সর্বনাম পদ
d) অব্যয় পদ
Answer: বিশেষণ পদ

2. ​বিশেষণ পদ প্রধানত কত ভাগে বিভক্ত?

a) দুই ভাগে
b) তিন ভাগে
c) চার ভাগে
d) পাঁচ ভাগে
Answer: দুই ভাগে

3. ​যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে কী বলে?

a) নাম বিশেষণ
b) ভাব বিশেষণ
c) ক্রিয়া বিশেষণ
d) অব্যয়ের বিশেষণ
Answer: নাম বিশেষণ

4. ​'নীল আকাশ'—এখানে 'নীল' কোন ধরনের বিশেষণ?

a) রূপবাচক বিশেষণ
b) গুণবাচক বিশেষণ
c) অবস্থাবাচক বিশেষণ
d) উপাদানবাচক বিশেষণ
Answer: রূপবাচক বিশেষণ

5. ​'করুণাময় তুমি'—এখানে 'করুণাময়' কোন পদকে বিশেষিত করেছে?

a) বিশেষ্য পদকে
b) সর্বনাম পদকে
c) অব্যয় পদকে
d) ক্রিয়াপদকে
Answer: সর্বনাম পদকে

6. ​'চলন্ত গাড়ি' বা 'তাজা মাছ'—এগুলো কোন ধরনের নাম বিশেষণ?

a) গুণবাচক বিশেষণ
b) অবস্থাবাচক বিশেষণ
c) সংখ্যাবাচক বিশেষণ
d) নির্দিষ্টতাবোধক বিশেষণ
Answer: অবস্থাবাচক বিশেষণ

7. ​'দশটি টাকা'—এখানে 'দশটি' কোন ধরনের বিশেষণ?

a) সংখ্যাবাচক বিশেষণ
b) পরিমাণবাচক বিশেষণ
c) ক্রমবাচক বিশেষণ
d) অংশবাচক বিশেষণ
Answer: সংখ্যাবাচক বিশেষণ

8. ​'বিঘাটেক জমি'—এখানে 'বিঘাটেক' কী ধরনের বিশেষণ প্রকাশ করে?

a) সংখ্যাবাচক
b) নির্দিষ্ট পরিমাণবাচক
c) অনির্দিষ্ট পরিমাণবাচক
d) ক্রমবাচক
Answer: অনির্দিষ্ট পরিমাণবাচক

9. ​'প্রথমা কন্যা' বা 'দ্বিতীয় অধ্যায়'—এগুলো কোন ধরনের বিশেষণের উদাহরণ?

a) সংখ্যাবাচক বিশেষণ
b) ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ
c) পরিমাণবাচক বিশেষণ
d) অংশবাচক বিশেষণ
Answer: ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ

10. ​'বেলে মাটি' বা 'পাথরে মূর্তি'—এগুলো কোন ধরনের বিশেষণ?

a) রূপবাচক বিশেষণ
b) গুণবাচক বিশেষণ
c) অবস্থাবাচক বিশেষণ
d) উপাদানবাচক বিশেষণ
Answer: উপাদানবাচক বিশেষণ

11. ​যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদের (যেমন: বিশেষণ, ক্রিয়া বা অব্যয়) দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, তাকে কী বলে?

a) নাম বিশেষণ
b) ভাব বিশেষণ
c) সর্বনামের বিশেষণ
d) কোনটিই নয়
Answer: ভাব বিশেষণ

12. ​ভাব বিশেষণ কত প্রকার?

a) তিন প্রকার
b) চার প্রকার
c) পাঁচ প্রকার
d) ছয় প্রকার
Answer: চার প্রকার

13. ​'ধীরে ধীরে বায়ু বয়'—এখানে 'ধীরে ধীরে' কোন ধরনের বিশেষণ?

a) ক্রিয়া বিশেষণ
b) বিশেষণের বিশেষণ
c) অব্যায়ের বিশেষণ
d) বাক্যের বিশেষণ
Answer: ক্রিয়া বিশেষণ

14. ​'খুব চমৎকার গান'—এখানে 'খুব' কোন পদের উদাহরণ?

a) ক্রিয়া বিশেষণ
b) বিশেষণের বিশেষণ
c) অব্যায়ের বিশেষণ
d) বাক্যের বিশেষণ
Answer: বিশেষণের বিশেষণ

15. ​'ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন'—এই বাক্যে 'শত ধিক্' কোন বিশেষণের উদাহরণ?

a) ক্রিয়া বিশেষণ
b) বিশেষণের বিশেষণ
c) অব্যায়ের বিশেষণ
d) বাক্যের বিশেষণ
Answer: অব্যায়ের বিশেষণ

16. ​'দুর্ভাগ্যবশত দেশ আবার নানা সমস্যায় পড়েছে'—এখানে 'দুর্ভাগ্যবশত' কোন ধরনের বিশেষণ?

a) ক্রিয়া বিশেষণ
b) বিশেষণের বিশেষণ
c) অব্যায়ের বিশেষণ
d) বাক্যের বিশেষণ
Answer: বাক্যের বিশেষণ

17. ​বিশেষণ যখন দুই বা ততোধিক পদের মধ্যে তুলনা করে উৎকর্ষ বা অপকর্ষ বোঝায়, তখন তাকে কী বলে?

a) বিশেষণের অতিশায়ন
b) বিশেষণের দ্বিত্ব
c) ভাব বিশেষণ
d) নাম বিশেষণ
Answer: বিশেষণের অতিশায়ন

18. ​'পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী'—এখানে 'দীর্ঘতম' শব্দটি কোন ভাষার অতিশায়ন?

a) বাংলা অতিশায়ন
b) তৎসম বা সংস্কৃত অতিশায়ন
c) বিদেশি অতিশায়ন
d) কোনটিই নয়
Answer: তৎসম বা সংস্কৃত অতিশায়ন

19. ​বাংলা ভাষার নিজস্ব অতিশায়নের ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে তুলনায় কোন শব্দটি ব্যবহৃত হয়?

a) চেয়ে বা চাইতে
b) অধিকতর
c) উত্তম
d) সর্বশ্রেষ্ঠ
Answer: চেয়ে বা চাইতে

20. ​'রাঙা আম'—এখানে 'রাঙা' কোন পদের উদাহরণ?

a) বিশেষ্য
b) বিশেষণ
c) সর্বনাম
d) অব্যয়
Answer: বিশেষণ

We hope বিশেষণ পদ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.