Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৩

General Knowledge 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৩ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মণিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি?

a) সিলেট
b) মৌলভীবাজার
c) হবিগঞ্জ
d) সুনামগঞ্জ
Answer: মৌলভীবাজার
Explanation: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মণিপুরী' সিলেট বিভাগের চার জেলাজুড়ে অর্থাৎ মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বাস করে।

2. বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি?

a) ৫০টি
b) ৪৭টি
c) ৫৬টি
d) ৬২টি
Answer: ৬২টি
Explanation: বর্তমানে বাংলাদেশে মোট ভৌগোলিক নির্দেশক পণ্য ৬২টি।

3. কোন স্থানকে 'রাঙামাটির ছাদ' বলা হয়?

a) হাজাছড়া ঝর্ণা
b) সাজেক ভ্যালি
c) যমচুগ বনবিহার
d) কোনোটিই নয়
Answer: সাজেক ভ্যালি
Explanation: সাজেকের পাহাড়চূড়া থেকে রাঙামাটির চারপাশের বড় একটা অংশ দেখা যায় বলে একে 'রাঙামাটির ছাদ' বলা হয়।

4. ভূমিকর কোন ধরনের কর?

a) প্রত্যক্ষ
b) পরোক্ষ
c) মূল্য সংযোজন
d) উন্নয়ন
Answer: প্রত্যক্ষ
Explanation: ভূমিকর সাধারণত দুই প্রকার। যথা: i. প্রত্যক্ষ কর (যেমন- আয়কর, ভূমি কর) ও ii. পরোক্ষ কর (যেমন-মূল্য সংযোজন কর- VAT)।

5. জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে?

a) ২০১০
b) ২০১২
c) ২০১৪
d) ২০১৮
Answer: ২০১২
Explanation: জাতীয় জনসংখ্যা নীতি প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশে প্রথম জনসংখ্যা নীতির রূপরেখা প্রণীত হয় ১৯৭৬ সালে, যা অনুমোদন পায় ২০০৪ সালে। বর্তমানে কার্যকর জনসংখ্যা নীতি ২০১২ সালে প্রণীত ও অনুমোদিত হয়।

6. ইন্ডিকা' কার গ্রন্থ?

a) আলেকজান্ডার
b) ফা-হিয়েন
c) কৌটিল্য
d) মেগাস্থিনিস
Answer: মেগাস্থিনিস
Explanation: 'ইন্ডিকা' গ্রন্থটি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত মেগাস্থিনিস লিখেছিলেন যাতে তৎকালীন ভারতের সমাজব্যবস্থা, রাজনীতি, পাটলিপুত্র নগরী এবং মৌর্য শাসনের একটি বিশদ বিবরণ পাওয়া যায়।

7. বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার কে?

a) কাইয়ুম চৌধুরী
b) ইমদাদ হোসেন
c) কামরুল হাসান
d) মোস্তফা মনোয়ার
Answer: ইমদাদ হোসেন
Explanation: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) লোগোর ডিজাইনার।

8. বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হয় সংবিধানের যে সংশোধনীতে-?

a) ষোড়শ
b) পঞ্চদশ
c) ত্রয়োদশ
d) চতুর্দশ
Answer: ষোড়শ
Explanation: ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী গৃহীত হওয়ার মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হয়েছিল।

9. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) কবে প্রতিষ্ঠিত হয়?

a) ২৫ মার্চ, ২০১০
b) ১৫ নভেম্বর, ২০১০
c) সেপ্টেম্বর, ২০১০
d) ৭ নভেম্বর, ২০১০
Answer: ২৫ মার্চ, ২০১০
Explanation: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১০ সালের ২৫ মার্চ ১৯৭৩ সালের আইনের অধীনে গঠিত হয়।

10. বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-

a) সার কারখানায়
b) সিমেন্ট কারখানায়
c) বিদ্যুৎ উৎপাদনে
d) রান্নার কাজে
Answer: বিদ্যুৎ উৎপাদনে
Explanation: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সর্বাধিক ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে (৪১%), এরপর ২য় সর্বোচ্চ ব্যবহৃত হয় শিল্পে (১৯%)।

11. শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০২৫ সালে একুশে পদক পান-

a) গৌতম বুদ্ধ দাসখ
b) প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু
c) ড. নিয়াজ জামান
d) সাহানাজ সুলতানা
Answer: ড. নিয়াজ জামান
Explanation: শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০২৫ সালে একুশে পদক পান ড. নিয়াজ জামান।

12. চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?

a) চন্দ্রগুপ্ত মৌর্য
b) প্রথম চন্দ্রগুপ্ত
c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
d) সমুদ্রগুপ্ত
Answer: চন্দ্রগুপ্ত মৌর্য
Explanation: মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য, যার ছদ্মনাম কৌটিল্য।

13. একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাঙালি?

a) সুস্মিতা সেন
b) সত্যজিৎ রায়
c) অমর্ত্য সেন
d) কোনোটিই নয়
Answer: সত্যজিৎ রায়
Explanation: ) সত্যজিৎ রায় (২ মে ১৯২১-২৩ এপ্রিল ১৯৯২) ছিলেন উপমহাদেশের প্রথম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) বিজয়ী চলচ্চিত্রকার।

14. বন্য গোলাপ' বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়?

a) রাতারগুল জলাবন
b) পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
c) মধুপুর বনাঞ্চল
d) সুন্দরবন
Answer: রাতারগুল জলাবন
Explanation: বন্য গোলাপ (Rose Involucrata) বাংলাদেশের একমাত্র উদ্ভিদ প্রজাতি, যা সিলেটের মিঠাপানির জলাবন (সোয়াম্প ফরেস্ট) রাতারগুলে পাওয়া যায়।

15. সেকেন্ডারি মার্কেট কীসের সাথে সংশ্লিষ্ট?

a) শ্রমবাজার
b) চাকরি বাজার
c) স্টক মার্কেট
d) কৃষি বাজার
Answer: স্টক মার্কেট
Explanation: সেকেন্ডারি মার্কেট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশে স্টক মার্কেট বা শেয়ার বাজার দুটির প্রথমটি ঢাকা স্টক এক্সচেঞ্জ।

16. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কোন স্থানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায়?

a) নাতাঞ্জ
b) কুফা
c) গোলান
d) বলখ
Answer: নাতাঞ্জ
Explanation: মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৫ সালের ২২ জুন ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা- ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহানে একযোগে বিমান হামলা চালায়, যা 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে পরিচিত।

17. গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণবাহী জাহাজ বহর কী নামে পরিচিত?

a) কফুড ফর গাজা
b) ফ্রিডম ফ্লোটিলা
c) চলো গাজায় চলো
d) ফ্রিডম মিডলইস্ট
Answer: ফ্রিডম ফ্লোটিলা
Explanation: 'ফ্রিডম ফ্লোটিলা' হলো একটি আন্তর্জাতিক বেসামরিক আন্দোলন যা বিশ্বের বিভিন্ন প্রান্তের নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী এবং সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত।

18. বিট কয়েনের আবিষ্কারক কে?

a) মার্ক জুকারবার্গ
b) ইয়োশি কিরিমাতো
c) ইয়োশাই কিরিমাতো
d) সাতোশি নাকামোতো
Answer: সাতোশি নাকামোতো
Explanation: বিট কয়েন বিশ্বের প্রথম ওপেন সোর্স ক্রিপ্টোকারেন্সি। এটি এক ধরনের ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা।

19. First Global AI Summit on Africa কোথায় অনুষ্ঠিত হয়-?

a) নাইজেরিয়া
b) রুয়ান্ডা
c) কেনিয়া
d) দক্ষিণ আফ্রিকা
Answer: রুয়ান্ডা
Explanation: First Global Al Summit on Africa রুয়ান্ডার কিগালিতে ৩-৪ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হয়।

20. জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৫ অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ-?

a) সিঙ্গাপুর
b) তাইওয়ান
c) জাপান
d) ভুটান
Answer: তাইওয়ান
Explanation: জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ হলো তাইওয়ান।

21. সম্প্রতি জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কী?

a) রেইমেই
b) ক্যাপ্টেন
c) টং টং
d) আল-মুনথার
Answer: রেইমেই
Explanation: সম্প্রতি জাপানের প্রকৌশলীরা বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করেছেন। ২০- কিউবিটের এই কোয়ান্টাম কম্পিউটারের নাম রেইমেই (Reimei)।

22. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৫ অনুসারে জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

a) চীন
b) ভারত
c) রাশিয়া
d) মঙ্গোলিয়া
Answer: ভারত
Explanation: UNFPA (United Nations Population Fund) কর্তৃক প্রকাশিত বৈশ্বিক জনসংখ্যা প্রতিবেদন ২০২৫ অনুযায়ী জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ ভারত।

23. ASEAN-এর বর্তমান সদস্য দেশ কয়টি?

a) ১০
b) ১১
c) ০৯
d) ১২
Answer: ১১
Explanation: ASEAN (Association of Southeast Asian Nations) প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট ১৯৬৭। আসিয়ানের সদস্য সংখ্যা ১১টি দেশ।

24. ষষ্ঠ বিমন্সটেক সম্মেলন, ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?

a) ঢাকা, বাংলাদেশ
b) ব্যাংকক, থাইল্যান্ড
c) জাকার্তা, ইন্দোনেশিয়া
d) সিউল, দক্ষিণ কোরিয়া
Answer: ব্যাংকক, থাইল্যান্ড
Explanation: ষষ্ঠ বিমসটেক সম্মেলন ২০২৫ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় (৩-৪ এপ্রিল ২০২৫)। এ সম্মেলনে সভাপতিত্ব করে থাইল্যান্ড।

25. ২০২৬ সালের ৫২তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

a) ফ্রান্স
b) কানাডা
c) যুক্তরাজ্য
d) অস্ট্রেলিয়া
Answer: ফ্রান্স
Explanation: শিল্পোন্নত বর্তমান ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট হলো জি-৭, যা পূর্বে জি-৮ ছিল।

26. ২৯তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP-29) কোথায় অনুষ্ঠিত হয়?

a) ফিনল্যান্ড
b) উরুগুয়ে
c) আজারবাইজান
d) কাতার
Answer: আজারবাইজান
Explanation: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন 'কপ-২৯' ২০২৪ সালের ১১-২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়।

27. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

a) পার্লামেন্ট
b) কংগ্রেস
c) সিনেট
d) কোনোটিই নয়
Answer: কংগ্রেস
Explanation: মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম 'কংগ্রেস'। দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম 'সিনেট', আসন সংখ্যা ১০০।

28. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

a) সেভার্স চুক্তি
b) ভার্সাই চুক্তি
c) লুজেন চুক্তি
d) প্যারিস চুক্তি
Answer: ভার্সাই চুক্তি
Explanation: ১৯১৯ সালের ২৮ জুন প্যারিসের ভার্সাই নগরীর হল অব মিররে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে সমঝোতামূলক দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

29. বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?

a) ১৮৩
b) ১৮৮
c) ১৯৩
d) ১৯৭
Answer: ১৯৩
Explanation: জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্র ১৯৩টি।

30. ফেসবুকের সদরদপ্তর কোথায় অবস্থিত?

a) সিয়াটল
b) ক্যালিফোর্নিয়া
c) ওয়াশিংটন
d) নিউইয়র্ক
Answer: ক্যালিফোর্নিয়া
Explanation: ফেসবুক মেটা মালিকানাধীন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ এটি প্রতিষ্ঠা করেন। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।

31. ন্যাটোর সর্বশেষ অন্তর্ভুক্ত (৭ মার্চ ২০২৪) দেশ কোনটি?

a) সুইডেন
b) ফিনল্যান্ড
c) নরওয়েঘ
d) ইউক্রেন
Answer: সুইডেন
Explanation: ৪ এপ্রিল ১৯৪৯ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো গঠিত হয়।

32. মহান মুক্তিযুদ্ধে সমুদ্র উপকূলীয় অঞ্চল কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

a)
b) ১১
c) ১০
d)
Answer: ১০
Explanation: অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল ১০ নং সেক্টরের অধীনে ছিল, যা নৌ-কমান্ড নিয়ে গঠিত হয়।

33. বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন-

a) মোস্তফা কামাল
b) মতিউর রহমান
c) মহিউদ্দীন জাহাঙ্গীর
d) মুন্সি আবদুর রউফ
Answer: মহিউদ্দীন জাহাঙ্গীর
Explanation: ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষ (১৪ ডিসেম্বর ১৯৭১) শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

34. দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউটটি কোথায়?

a) ক্সবাজারের রামুতে
b) কক্সবাজার সদর উপজেলায়
c) কক্সবাজারের টেকনাফে
d) চট্টগ্রামের বাঁশখালীতে
Answer: ক্সবাজারের রামুতে
Explanation: বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (BORI) দেশের প্রথম ও একমাত্র সমুদ্রবিদ্যাবিষয়ক জাতীয় প্রতিষ্ঠান। এটি কক্সবাজারের রামুতে অবস্থিত।

35. প্রত্নতাত্ত্বিক স্থান উয়ারি-বটেশ্বর কোথায়?

a) নরসিংদীর বেলাব উপজেলায়
b) নরসিংদীর সদর উপজেলায়
c) নরসিংদীর রায়পুরায়
d) নরসিংদীর পলাশ উপজেলায়
Answer: নরসিংদীর বেলাব উপজেলায়
Explanation: উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলার পশ্চিমে অবস্থিত।

36. গড়াই নদীর উৎপত্তি হয়েছে-

a) মধুমতি থেকে
b) যমুনা থেকে
c) পদ্মা থেকে
d) আড়িয়াল খাঁ
Answer: পদ্মা থেকে
Explanation: কুষ্টিয়া জেলার উত্তরে হার্ডিঞ্জ ব্রিজের ১৯ কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী গঙ্গা তথা পদ্মা থেকে উৎপন্ন হয়েছে।

37. জুলাইযোদ্ধা শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের ছাত্র ছিলেন এবং তাঁর শহীদ হওয়ার তারিখ কবে?

a) ইংরেজি এবং ১৬ জুলাই
b) রসায়ন এবং ১৬ জুলাই
c) ইংরেজি এবং ১৭ জুলাই
d) বাংলা এবং ১৬ জুলাই
Answer: ইংরেজি এবং ১৬ জুলাই
Explanation: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে ২০০১ সালে জন্মগ্রহণ করেন।

38. রামসাগর কোন জেলায়?

a) দিনাজপুরে
b) সাতক্ষীরায়
c) কক্সবাজারে
d) নীলফামারীতে
Answer: দিনাজপুরে
Explanation: রামসাগর দিনাজপুর শহর থেকে প্রায় ৮ কিমি দক্ষিণে তেজপুর গ্রামে অবস্থিত, যেটিকে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি হিসেবে বিবেচনা করা হয়।

39. একুশে পদক' প্রদানের মনোনয়ন চূড়ান্ত করে-

a) রাষ্ট্রপতির কার্যালয়
b) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
c) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
d) মন্ত্রিপরিষদ বিভাগ
Answer: মন্ত্রিপরিষদ বিভাগ
Explanation: সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাপতিত্বে ৬ সদস্যের বাছাই সাব-কমিটি প্রদত্ত তালিকা থেকে জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 'একুশে পদক' প্রদানের মনোনয়ন চূড়ান্ত করে অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করেন।

40. ২০২৫ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত?

a) ২৫৫০ ডলার
b) ২৯৩০ ডলার
c) ২৮২০ ডলার
d) ২৭০০ ডলার
Answer: ২৮২০ ডলার
Explanation: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে (সাময়িক) বাংলাদেশের মাথাপিছু আয় ২৮২০ মার্কিন ডলার।

41. Elephant Pass' কোথায় অবস্থিত?

a) থাইল্যান্ড
b) শ্রীলংকা
c) দক্ষিণ আফ্রিকা
d) মালয়েশিয়া
Answer: শ্রীলংকা
Explanation: Elephant pass শ্রীলংকার উত্তর প্রদেশের জাফনা উপদ্বীপের প্রবেশদ্বারে অবস্থিত একটি সামরিক ঘাঁটি, যা উপদ্বীপের বৃহত্তম লবণক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। জাফনায় তামিল টাইগারদের কৌশলগত প্রবেশপথ ও ঘাঁটি ছিল এই এলিফ্যান্ট পাস।

42. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে?

a) ৯৩
b) ১০৬
c) ১৪২
d) ১৫০
Answer: ১৪২
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংবিধানে কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণ করা যাবে তবে এক্ষেত্রে কোন বিধান সংশোধন করা হবে তা সম্পূর্ণ শিরোনামে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

43. ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে?

a) সংযুক্ত আরব আমিরাত
b) কুয়েত
c) পাকিস্তান
d) জাপান
Answer: সংযুক্ত আরব আমিরাত
Explanation: বাংলাদেশ চা বোর্ডের (Bangladesh Tea Board) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশের উৎপাদিত চায়ের অন্যতম প্রধান একটি বড় আন্তর্জাতিক বাজার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত (UAE)। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ব্ল্যাক টি (কালো চা) ও গ্রিন টি (সবুজ চা) বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি মূল্যের চা রপ্তানি হয়ে থাকে, যার কারণে এটি শীর্ষ রপ্তানি গন্তব্য হিসেবে স্থান করে নিয়েছে। এছাড়া পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, কুয়েত এবং যুক্তরাজ্যও বাংলাদেশের চায়ের অন্যতম প্রধান রপ্তানি বাজার।

44. ২০ জানুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন?

a) প্যারিস জলবায়ু চুক্তি
b) উত্তর আটলান্টিক চুক্তি
c) উচ্চ সমুদ্র চুক্তি
d) কিয়োটো প্রটোকল
Answer: প্যারিস জলবায়ু চুক্তি
Explanation: ২০১৫ সালে কপ-২১ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২০০টি দেশ স্বাক্ষর করে। ৪ নভেম্বর ২০২০ যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যায়।

45. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

a) ১৪৬তম
b) ১২৬তম
c) ১৫৬তম
d) ১৩৬তম
Answer: ১৩৬তম
Explanation: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।

46. ১৫ জানুয়ারি ২০২৫ 'জুলাই গণঅভ্যুত্থান ২০২৪'-এর কতজন শহিদের নামের গেজেট প্রকাশ করা হয়?

a) ৮০৪
b) ৮১৪
c) ৮২৪
d) ৮৩৪
Answer: ৮৩৪
Explanation: ১৫ জানুয়ারি ২০২৫ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহিদের গেজেট প্রকাশ করা হয়।

47. ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা?

a) ৭ লক্ষ ৪০ হাজার
b) ৭ লক্ষ ৭০ হাজার
c) ৭ লক্ষ ৯০ হাজার
d) ৮ লক্ষ ১০ হাজার
Answer: ৭ লক্ষ ৯০ হাজার
Explanation: ২০২৫-২০২৬ অর্থবছরে মোট বাজেটের পরিমাণ ৭,৯০,০০০ কোটি টাকা এবং জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৫.৫%।

48. COP-30 (২০২৫) কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

a) আজারবাইজান
b) সংযুক্ত আরব আমিরাত
c) ব্রাজিল
d) মিসর
Answer: ব্রাজিল
Explanation: জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩০ অনুষ্ঠিত হয় ১০-২১ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে।

49. জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' প্রতিষ্ঠা করা হয় কবে?

a) ২৩ আগস্ট ২০২৪
b) ২৩ এপ্রিল ২০২৫
c) ২৩ মে ২০২৫
d) ২৩ জানুয়ারি ২০২৫
Answer: ২৩ এপ্রিল ২০২৫
Explanation: সরকার ২৩ এপ্রিল ২০২৫ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করে।

50. দক্ষিণ এশিয়ায় 'চিকেন'স নেক' কী?

a) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূ-খণ্ডের সাথে সংযোগকারী একটি সংকীর্ণ করিডোর
b) ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলকে মূল ভূ-খণ্ডের সাথে সংযোগকারী একটি- সংকীর্ণ করিডোর জবর্তী ৪০ 80
c) ভারত ও চীনের মধ্যে বিতর্কিত সীমান্ত অঞ্চল
d) বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বাণিজ্যপথ
Answer: ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূ-খণ্ডের সাথে সংযোগকারী একটি সংকীর্ণ করিডোর
Explanation: দক্ষিণ এশিয়ায় চিকেন'স নেক হলো ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর নামক একটি সরু ভূখণ্ডকে বোঝানো হয়

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৩ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.