1. বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
a) ওয়াট আওয়ারে
b) ওয়াটে
c) ভোল্টে
d) কিলোওয়াট-ঘন্টায়
Answer: কিলোওয়াট-ঘন্টায়
2. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি ?
a) এক কিলোওয়াট সেকেন্ড
b) এক ওয়াট ঘন্টা
c) এক কিলোওয়াট ঘন্টা
d) এক ওয়াট সেকেন্ড
Answer: এক কিলোওয়াট ঘন্টা
3. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়?
a) ১০০ জুল
b) ৬০ জুল
c) ৬০০০ জুল
d) ৩৬০০০০ জুল
Answer: ৩৬০০০০ জুল
4. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়—
a) বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
b) অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
c) বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
d) বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে
Answer: অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
5. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে বলে-
a) ট্রান্সফর্মার
b) বৈদ্যুতিক মোটর
c) ডায়নামো
d) কোনোটিই নয়
Answer: ডায়নামো
6. যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাকে বলে-
a) যান্ত্রিক মোটর
b) মোটর
c) তড়িৎ মোটর
d) তড়িৎ শক্তি
Answer: তড়িৎ মোটর
7. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা—
a) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
b) তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
c) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
d) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
Answer: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
8. যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্নবিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম হলো-
a) ট্রান্সফর্মার
b) মোটর
c) জেনারেটর
d) ডায়নামো
Answer: ট্রান্সফর্মার
9. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
a) ট্রানজিস্টার
b) ডায়োড
c) অ্যামপ্লিফায়ার
d) ট্রান্সফর্মার
Answer: ট্রান্সফর্মার
10. উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
a) ট্রান্সমিটারের সাহায্যে
b) স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
c) এডাপ্টার এর সাহায্যে
d) স্টেপ-আপ ট্রান্সফরমারের সাহায্যে
Answer: স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
11. অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয়, কারণ এতে-
a) তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
b) তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তির অপচয় কম হয়
c) প্রেরক তার দীর্ঘদিন ভালো থাকে
d) প্রেরক তারের রোধ কম থাকে
Answer: তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তির অপচয় কম হয়
12. একটি ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
a) রেজিস্টেন্স হিসেবে
b) ক্যাপাসিটর হিসেবে
c) ট্রান্সফর্মার হিসেবে
d) রেক্টিফায়ার হিসেবে
Answer: রেক্টিফায়ার হিসেবে
13. ফনোগ্রাফ যন্ত্র কোন সালে কে আবিষ্কার করেন?
a) ১৮৩৬ সালে জন ড্রনিয়েল
b) ১৮৭৮ সালের টমাস আলভা এডিসন
c) ১৮৯২ সালে এডওয়ার্ড ওয়েস্টন
d) উপরের কোনোটিই ঠিক নয়
Answer: ১৮৭৮ সালের টমাস আলভা এডিসন
14. বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন-
a) মার্কনি
b) নিউটন
c) টরেসিলি
d) টমাস আলভা এডিসন
Answer: টমাস আলভা এডিসন
15. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
a) ব্রোঞ্জামিন ফ্রাঙ্কলিঙ্ক
b) আইজ্যাক নিউটন
c) টমাস এডিসন
d) ভোল্টা
Answer: টমাস এডিসন
16. ইলেকট্রনিক বাল্ব এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
a) আয়রন
b) কার্বন
c) টাংস্টেন
d) লেড
Answer: টাংস্টেন
Read More:
17. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
a) নাইট্রোজেন
b) হিলিয়াম
c) নিয়ন
d) অক্সিজেন
Answer: নাইট্রোজেন
18. বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন ধরনের তার ব্যবহার করা হয়?
a) সীসার তার
b) তামার তার
c) নাইক্রোম তার
d) টাংস্টেন তার
Answer: নাইক্রোম তার
19. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
a) অফসেট মুদ্রণ পদ্ধতিতে
b) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
c) ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
d) স্থির বৈদ্যুতিক ইমাজিন পদ্ধতিতে
Answer: স্থির বৈদ্যুতিক ইমাজিন পদ্ধতিতে
20. টেলিপ্রিন্টার একটি-
a) গ্রহণমুখ যন্ত্রে
b) নির্গমনমুখ যন্ত্র
c) টাইপ রাইটার
d) টারমিনাল
Answer: টাইপ রাইটার
21. বেতার যন্ত্র আবিষ্কার করেন-
a) জগদীশচন্দ্র বসু
b) ফ্যারাডে
c) গ্রাহাম বেল
d) মার্কনি
Answer: মার্কনি
22. টেলিভিশন আবিষ্কার করেন-
a) এডিসন
b) ইস্টম্যান
c) অস্টিন
d) জন এল বেয়ার্ড
Answer: জন এল বেয়ার্ড
23. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
a) মৃদু রঞ্জন রশ্মি
b) বিটা রশ্মি
c) গামা রশ্মি
d) কসমিক রশ্মি
Answer: মৃদু রঞ্জন রশ্মি
24. রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি?
a) গামা রশ্মি
b) অবলোহিত বিকিরণ
c) আলোক তরঙ্গ
d) মাইক্রোওয়েভ
Answer: মাইক্রোওয়েভ
25. ভাঙ্গা হাড় নির্ণয়ের ব্যবহৃত হয়-
a) গামা রশ্মি
b) আলফা রশ্মি
c) বিটা রশ্মি
d) রঞ্জন রশ্মি
Answer: রঞ্জন রশ্মি
26. গোয়েন্দা বিভাগের নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
a) বেকেরেল রশ্মি
b) X- রশ্মি
c) গামা রশ্মি
d) বিটা রশ্মি
Answer: X- রশ্মি
27. জুলিও কুরি একজন বিশ্ব বিখ্যাত-
a) কবি
b) সাহিত্যিক
c) বৈজ্ঞানিক
d) শিল্পী
Answer: বৈজ্ঞানিক
28. সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হলো-
a) টাইটানিয়াম
b) জারকানিয়াম
c) ইউরেনিয়াম
d) টাংস্টেন
Answer: টাংস্টেন
29. মার্কনি কত সালে বেতার যন্ত্র আবিষ্কার করেন?
a) ১৮৭৪ সালে
b) ১৮৮২ সালে
c) ১৮৯০ সালে
d) ১৮৯৬ সালে
Answer: ১৮৯৬ সালে
30. তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন-
a) জন এ লারসন
b) লেসার্ড
c) ডেনিস গ্যাবার
d) হেনরি বেকরেল
Answer: হেনরি বেকরেল