1. নিচের কোন উক্তিটি সঠিক?
ক)
বায়ু একটি যৌগিক পদার্থ
খ)
বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
গ)
বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ)
বায়ু একটি মৌলিক পদার্থ
উত্তর:
বায়ু একটি মিশ্র পদার্থ
2. কোনটি মৌলিক পদার্থ?
ক)
লোহা
খ)
ব্রোঞ্জ
গ)
তামা
ঘ)
ইস্পাত
উত্তর:
ইস্পাত
ব্যাখ্যা:
ইস্পাত হলো লোহার সংকর ধাতু।
3. বস্তু বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে, তাকে বলে-
ক)
অনু
খ)
পরমাণু
গ)
ইলেক্ট্রন
ঘ)
প্রোটন
উত্তর:
পরমাণু
4. ভারী পানি এর সংকেত কি?
ক)
2H2O2
খ)
H2O
গ)
D2O
ঘ)
HD2O2
উত্তর:
D2O
5. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ক)
ইলেকট্রন ও প্রোটন
খ)
নিউট্রন ও প্রোটন
গ)
নিউট্রন ও পজিট্রন
ঘ)
ইলেকট্রন ও পজিট্রন
উত্তর:
নিউট্রন ও প্রোটন
6. নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না?
ক)
Meson
খ)
Neutron
গ)
Proton
ঘ)
Electron
উত্তর:
Electron
7. নিউট্রন আবিষ্কার করেন-
ক)
কিউরি
খ)
রাদারফোর্ড
গ)
চ্যাডউইক
ঘ)
থমসন
উত্তর:
চ্যাডউইক
8. পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে-
ক)
নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ)
প্রোটন ও নিউটনের ওজন সমান
গ)
ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
ঘ)
নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
উত্তর:
ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
9. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-
ক)
যুক্ত অবস্থাযর চাইতে কম
খ)
যুক্ত অবস্থার চাইতে অধিক
গ)
যুক্ত অবস্থার সমান
ঘ)
কোনোটিই সঠিক নয়
উত্তর:
যুক্ত অবস্থার চাইতে অধিক
10. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদেরকে বলে-
ক)
আইসোমার
খ)
আইসোটোপ
গ)
আইসোটন
ঘ)
আইসোবার
উত্তর:
আইসোটোপ
11. অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় তাদেরকে বলে-
ক)
আইসোটোপ
খ)
আইসোমার
গ)
আইসোটোন
ঘ)
আইসোবার
উত্তর:
আইসোটোপ
12. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
ক)
সোডিয়াম
খ)
কপার
গ)
ম্যাগনেসিয়াম
ঘ)
ক্যালসিয়াম
উত্তর:
সোডিয়াম
13. টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
ক)
সোডিয়াম বাই-কার্বনেট
খ)
পটাশিয়াম বাই-কার্বনেট
গ)
সোডিয়াম মনোগ্লুটামেট
ঘ)
সোডিয়াম গ্লুটামেট
উত্তর:
সোডিয়াম গ্লুটামেট
ব্যাখ্যা:
টেস্টিং সল্টে-এর রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট । মনোসোডিয়াম গ্লুটামেট এর আরেক নাম সোডিয়াম গ্লুটামেট।
14. অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?
ক)
ফিটকিরি
খ)
চুন
গ)
সেভিং সোপ
ঘ)
কস্টিক সোডা
উত্তর:
ফিটকিরি
15. ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন, কারণ এতে-
ক)
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
খ)
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
গ)
লোহা কে টেম্পারিং করা হয়েছে
ঘ)
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে।
উত্তর:
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে