Exams Study Jobs Teachers Students

কারক(বাংলা ব্যাকরণ)

Bengali Lesson 15 Questions By Dinajpur Government College

কারক(বাংলা ব্যাকরণ) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'রবীন্দ্রনাথ পড়লাম,নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।' এই বাক্যে 'রবীন্দ্রনাথ ' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে প্রথমা
খ) কর্মকারকে প্রথমা
গ) কর্মকারকে দ্বিতীয়া
ঘ) সম্প্রদান কারকে প্রথমা
উত্তর: কর্মকারকে প্রথমা

2. কর্মকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?

ক) জিঞ্জাসিবে জনে জনে
খ) আমাদের একটি গল্প বলুন
গ) গুণহীনে ত্যাগ কর
ঘ) a+c
উত্তর: a+c

3. করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?

ক) শিকারি বিড়াল গোঁফে চেনা যায়
খ) আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়
গ) টাকায় কিনা হয়
ঘ) উপরের সবগুলো সঠিক
উত্তর: উপরের সবগুলো সঠিক

4. 'পলাতক দাসে দাও স্বাধীনতা ' বাক্যে 'দাসে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
খ) কর্মকারকে সপ্তমী বিভক্তি
গ) সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
ঘ) কোনটিই সঠিক নয়
উত্তর: সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি

5. অপাদান কারকের উদাহরণ নয় কোনটি?

ক) বাড়ি ঘুরে এস
খ) যেখানে বাঘের ভয়,সেখানে সন্ধ্যে হয়
গ) সাদা মেঘে বৃষ্টি হয় না
ঘ) লোক মুখে শুনেছি
উত্তর: বাড়ি ঘুরে এস

6. 'পাতায় পাতায় পড়ে শিশির ' বাক্যে পাতায় পাতায় কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে সপ্তমী
খ) কর্মে সপ্তমী
গ) করণে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
উত্তর: অধিকরণে সপ্তমী

7. 'রাজার দুয়ারে হাতি বাঁধা'।কোন ধরণের অধিকরণ কারক?

ক) অভিব্যপক
খ) বৈষয়িক
গ) ঐকদেশিক
ঘ) কালাধিকরণ
উত্তর: ঐকদেশিক

8. 'নেহাল অঙ্কে খুব কাঁচা' বাক্যে 'অঙ্কে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
উত্তর: অধিকরণে সপ্তমী

9. 'তার চোখ দিয়ে পানি পড়ে' বাক্যে 'চোখ দিয়ে' কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে তৃতীয়া
খ) কর্মে তৃতীয়া
গ) করণে সপ্তমী
ঘ) কর্তায় সপ্তমী
উত্তর: অপাদানে তৃতীয়া

10. 'আকাশে চাঁদ উঠেছে ' এখানে 'আকাশ 'কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে ষষ্ঠী
খ) কর্মে শূন্য
গ) অধিকরণে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী
উত্তর: অধিকরণে সপ্তমী

11. 'শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে' বাক্যে 'পাঠে' কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে সপ্তমী
খ) কর্মে সপ্তমী
গ) অধিকরণে সপ্তমী
ঘ) কর্তায় সপ্তমী
উত্তর: অধিকরণে সপ্তমী

12. 'সকলকে মরতে হবে' বাক্যে 'সকলকে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে দ্বিতীয়া
খ) কর্মকারকে দ্বিতীয়া
গ) অপাদানে দ্বিতীয়া
ঘ) কোনটাই নয়
উত্তর: কর্তৃকারকে দ্বিতীয়া

13. 'বজ্রে তোমার বাজে বাঁশি' বাক্যে 'বজ্রে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
উত্তর: অধিকরণে সপ্তমী

14. 'কালির দাগ দাও' বাক্যে 'কালির' কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে শূন্য
খ) অপাদানে শূন্য
গ) করণে শূন্য
ঘ) কর্মে শূন্য
উত্তর: করণে শূন্য

15. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?

ক) কারক
খ) সন্ধি
গ) প্রকৃতি
ঘ) সমাস
উত্তর: কারক

আশা করি কারক(বাংলা ব্যাকরণ) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট